Sunil Narine 200 Wickets IPL 2026: IPL-এ ইতিহাস সুনীল নারিনের, স্পেশাল ডাবল সেঞ্চুরি করা প্রথম বোলার হলেন

Sunil Narine 200 Wickets IPL 2026: রবিবার হায়দরাবাদের রাজীব গান্ধী স্টেডিয়ামে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে ম্যাচে সলিল অরোরাকে আউট করতেই অনন্য এক ‘ডবল সেঞ্চুরি’ করে ফেললেন ক্যারিবিয়ান জাদুকর। আইপিএল ইতিহাসে প্রথম বিদেশি বোলার হিসেবে ২০০ উইকেটের মাইলফলক স্পর্শ করলেন তিনি।

Advertisement
IPL-এ ইতিহাস সুনীল নারিনের, স্পেশাল ডাবল সেঞ্চুরি করা প্রথম বোলার হলেনসুনীল নারিনের কীর্তি

Sunil Narine 200 Wickets IPL 2026: সুনীল নারিন মানেই এক কিছু না কিছু নতুন চমক। এবার নতুন ইতিহাস গড়লেন ক্যারিবিয়ান এই অলরাউন্ডার। রবিবার হায়দরাবাদের রাজীব গান্ধী স্টেডিয়ামে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে ম্যাচে সলিল অরোরাকে আউট করতেই অনন্য এক ‘ডবল সেঞ্চুরি’ করে ফেললেন ক্যারিবিয়ান জাদুকর। আইপিএল ইতিহাসে প্রথম বিদেশি বোলার হিসেবে ২০০ উইকেটের মাইলফলক স্পর্শ করলেন তিনি।

রেকর্ডের রাজপুত্র:
৩ মে, ২০২৬। তারিখটি কেকেআর ভক্তদের মনে থেকে যাবে দীর্ঘকাল। যুজবেন্দ্র চাহাল (২২৮) এবং ভুবনেশ্বর কুমারের (২১৫) পর তৃতীয় বোলার হিসেবে এই নজির গড়লেন নারিন। তবে তাঁর কৃতিত্বের মুকুটে রয়েছে এক বিশেষ পালক। ২০১২ সাল থেকে তিনি বেগুনি-সোনালি জার্সির একনিষ্ঠ সৈনিক। আইপিএল ইতিহাসে একটি মাত্র ফ্র্যাঞ্চাইজির হয়ে খেলে ২০০ উইকেট নেওয়ার বিরল রেকর্ডটিও এখন শুধু নারিনেরই দখলে। ১৯৭ ম্যাচে তাঁর মোট উইকেট সংখ্যা এখন ২০১।

Sunil Narine 200 Wickets IPL 2026

কৃপণ বোলিং ও অলরাউন্ড দাপট
পুরো আইপিএল কেরিয়ারে তাঁর ইকোনমি রেট মাত্র ৬.৭৯। ১০০-র বেশি উইকেট নিয়েছেন অথচ সাতের কম ইকোনমি, এমন বোলার গোটা লিগে আর দ্বিতীয়টি নেই। আটবার ম্যাচে ৪ বা তার বেশি উইকেট নিয়েছেন, যার মধ্যে রয়েছে একটি হ্যাটট্রিকও। কিন্তু নারিন শুধু বল হাতে নয়, ব্যাট হাতেও সমান ভয়ঙ্কর। প্রায় ১৬৫ স্ট্রাইক রেটে ১৮০০-র ওপর রান তুলে তিনি প্রথম ক্রিকেটার হিসেবে আইপিএলে ১০০০ রান ও ২০০ উইকেটের ‘ডাবল’ সম্পন্ন করলেন।

বিশ্বমঞ্চে দাপট
টি-টোয়েন্টি ক্রিকেটের সামগ্রিক রেকর্ডেও নারিন ধরাছোঁয়ার বাইরে। ৫৯১ ম্যাচে ৬২২ উইকেট নিয়ে তিনি বিশ্বের তৃতীয় সফলতম বোলার। তাঁর আগে কেবল রশিদ খান ও ডোয়েন ব্রাভো। চলতি মরসুমেও ৮ ম্যাচে ৭ উইকেট নিয়ে তাঁর ইকোনমি সেই ঈর্ষণীয় ৬.৮০। বয়স বাড়লেও নারিনের ভেলকি যে ফিকে হয়নি, হায়দরাবাদের সন্ধ্যাই তার সবচেয়ে বড় প্রমাণ।

 

POST A COMMENT
Advertisement