Vaibhav Century IPL 2026 IPL RR vs SRH: বৈভবের বিধ্বংসী সেঞ্চুরি, হায়দরাবাদের সামনে রানের পাহাড় খাড়া করল রাজস্থান

Vaibhav Century IPL 2026 IPL RR vs SRH: টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিল রাজস্থান। আর সেই সিদ্ধান্তকে সোনায় মুড়িয়ে দিলেন বৈভব। নির্ধারিত ২০ ওভারে তাঁর বিধ্বংসী শতরানে ভর করে রাজস্থান স্কোরবোর্ডে তুলল পাহাড়প্রমাণ ২২৮ রান। হায়দরাবাদকে জিততে হলে করতে হবে ২২৯।

Advertisement
বৈভবের বিধ্বংসী সেঞ্চুরি, হায়দরাবাদের সামনে রানের পাহাড় খাড়া করল রাজস্থানVaibhav Century: বিধ্বংসী সে়ঞ্চুরি বৈভব সূর্যবংশীর

Vaibhav Century IPL 2026 IPL RR vs SRH: আইপিএল ২০২৫-এ বিধ্বংসী সেঞ্চুরি করে নিজের পদধ্বনির আভাস দিয়েছিলেন। তখন বয়স ছিল মাত্র ১৪। ঠিক এক বছর পর ২০২৬-এর হাইভোল্টেজ ম্যাচে রাজস্থান রয়্যালস বনাম সানরাইজার্স হায়দরাবাদের লড়াইয়ে সব আলো কেড়ে নিলেন এই তরুণ তুর্কি। একই ভঙ্গিতে আরও একটি সে়ঞ্চুরি করলেন তিনি। শতরানে পৌঁছতে বল নিলেন মাত্র ৩৬। শেষমেষ ৩৭ বলে ১০৩ করে প্যাভিলিয়নে ফেরেন।

টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিল রাজস্থান। আর সেই সিদ্ধান্তকে সোনায় মুড়িয়ে দিলেন বৈভব। নির্ধারিত ২০ ওভারে তাঁর বিধ্বংসী শতরানে ভর করে রাজস্থান স্কোরবোর্ডে তুলল পাহাড়প্রমাণ ২২৮ রান। হায়দরাবাদকে জিততে হলে করতে হবে ২২৯।

বৈভবের ব্যাটে রেকর্ডের ফুলঝুরি
গোলাপী শহরে আজ কেবল বৈভবেরই দাপট। শুরু থেকেই হায়দরাবাদের বোলারদের পাড়ার স্তরে নামিয়ে আনলেন তিনি। মাত্র কয়েক ওভারের ব্যবধানেই মাঠের চারদিকে বাউন্ডারির বন্যা বইয়ে দিয়ে পূর্ণ করলেন নিজের সেঞ্চুরি। চাপের মুখে দাঁড়িয়ে এমন জমাটি শতরান রাজস্থান সমর্থকদের মনে করিয়ে দিচ্ছে আইপিএলের সেরা ইনিংসগুলোর কথা। বৈভবের এই ইনিংসের সৌজন্যেই হায়দরাবাদের কামিন্সদের কোনও পরিকল্পনাই আজ কাজে লাগেনি। তাঁর শতরানই আজ রাজস্থানের ব্যাটিংয়ের মেরুদণ্ড।

হায়দরাবাদের সামনে লক্ষ্য এখন ২২৯
রাজস্থানের ব্যাটিং ইনিংস জুড়ে বৈভবই ছিলেন আসল কাণ্ডারি। মাঠের ৩৬০ ডিগ্রি কোণে শট খেলে তিনি যেভাবে হায়দরাবাদের ফিল্ডিং সাজানোকে ব্যর্থ করলেন, তা এক কথায় অনবদ্য। এখন দেখার, এই ২২৯ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ট্রাভিস হেড বা অভিষেক শর্মারা পাল্টা আক্রমণ করতে পারেন কি না। তবে আপাতত জয়পুরের গ্যালারি জুড়ে শুধু বৈভবের জয়ধ্বনি।

আইপিএলের মঞ্চে ২২৯ রান তাড়া করা যে কোনও দলের জন্যই হিমালয় জয় করার মতো। হায়দরাবাদের ব্যাটিং লাইন-আপ যথেষ্ট শক্তিশালী হলেও জয়পুরের উইকেটে রাজস্থানের বোলারদের মোকাবিলা করে এই বিশাল রান তোলা যথেষ্ট চ্যালেঞ্জিং। যেখানে জোফ্রা আর্চার, নান্দ্রে বার্গারদের মতো বোলার রয়েছেন দলে। বৈভবের সেঞ্চুরি রাজস্থানকে যে মানসিক সুবিধাজনক জায়গায় পৌঁছে দিয়েছে, তাতে আজ অরেঞ্জ আর্মিকে রীতিমতো কঠিন পরীক্ষার মুখে পড়তে হবে। তবে কাজ যে কঠিন নয়, তা আগের ম্যাচে দিল্লির ২৬৪ রান তাড়া করে জিতে বুঝিয়ে দিয়েছে পঞ্জাব কিংস। এই ম্যাচে রান আরও ৩৫ রান কম।

Advertisement

 

POST A COMMENT
Advertisement