Virat Kohli Restaurant Shut: কোহলির রেস্তোরাঁর 'বিরাট' ঋণের বোঝা, ২ কোটি টাকা দেনায় ঝাঁপ বন্ধ

বন্ধ হয়ে গেল বিরাট কোহলির রেস্তোরাঁ। বেঙ্গালুরু শহর থেকে ব্যবসা গোটাতে বাধ্য হল ‘ওয়ান৮ কম্যুন' ২ কোটির উপর টাকা বকেয়া থাকায় এই নির্দেশ দিয়েছে বেঙ্গালুরুর আদালত। মূলত ভাড়া ও অন্যান্য বকেয়া টাকা সময়মতো না মেটানোয় এই পদক্ষেপ নেওয়া হয়েছে। এই ঘটনা সামনে আসার পরেই এই রেস্তোরাঁ চেন থেকে নিজের নাম সরিয়ে নিয়েছেন ভারতীয় ক্রিকেটের আইকন।

Advertisement
কোহলির রেস্তোরাঁর 'বিরাট' ঋণের বোঝা, ২ কোটি টাকা দেনায় ঝাঁপ বন্ধএই ফ্রেমে আরসিবি-র সুপারস্টার ব্যাটার বিরাট কোহলি। (X)
হাইলাইটস
  • ভাড়া বকেয়া থাকায় বন্ধ রেস্তোরাঁ
  • আগেই শেয়ার ছেড়ে দিয়েছেন বিরাট

বন্ধ হয়ে গেল বিরাট কোহলির রেস্তোরাঁ। বেঙ্গালুরু শহর থেকে ব্যবসা গোটাতে বাধ্য হল ‘ওয়ান৮ কম্যুন' ২ কোটির উপর টাকা বকেয়া থাকায় এই নির্দেশ দিয়েছে বেঙ্গালুরুর আদালত। মূলত ভাড়া ও অন্যান্য বকেয়া টাকা সময়মতো না মেটানোয় এই পদক্ষেপ নেওয়া হয়েছে। এই ঘটনা সামনে আসার পরেই এই রেস্তোরাঁ চেন থেকে নিজের নাম সরিয়ে নিয়েছেন ভারতীয় ক্রিকেটের আইকন।

রেস্তোরাঁটি পরিচালনা করত ট্রিও হিলস হসপিটালিটি, যারা প্রায় ছয় মাস ধরে ভাড়া শোধ করেনি। এ ছাড়াও, রক্ষণাবেক্ষণ খরচ এবং ট্যাক্সের টাকাও বকেয়া ছিল। বারবার নোটিশ দেওয়া সত্ত্বেও, তা দেওয়া হয়নি বলে অভিযোগ। ফলে বাড়ির মালিক আদালতে যেতে বাধ্য হন, এবং আদালত রেস্তোরাঁটি বন্ধ করার আদেশ দেয়। 

আউটলেটটি এর আগেও নিয়ম লঙ্ঘনের অভিযোগে বিতর্কে জড়িয়েছিল। গ্রেটার বেঙ্গালুরু মহানগোর পালিকে (BBMP) অগ্নি নিরাপত্তা এবং অন্যান্য নিয়মকানুন সম্পর্কে বেশ কয়েকটি নোটিশ জারি করেছিল। সূত্র মতে, এই সমস্যাগুলো এবং বারবার অভিযোগের কারণেই কোহলি প্রকল্পটি থেকে নিজেকে দূরে সরিয়ে নেন।

এই সেই নোটিশ
এই সেই নোটিশ

জানা যাচ্ছে যে, ব্র্যান্ডের মান কমে যাওয়া এবং গ্রাহক সংখ্যা হ্রাস পাও য়ায় ব্যবসাটি ক্ষতিগ্রস্ত হয়েছে, যার ফলে লোকসান ক্রমাগত বেড়েই চলেছে। বর্তমানে, আদালতের আদেশ অনুযায়ী, সমস্ত বকেয়া পরিশোধ না করা পর্যন্ত রেস্তোরাঁটি বন্ধ থাকবে।

ওয়ান৮ কম্যুন কী?
প্রতিবেদন অনুসারে, ওয়ান কম্যুন হলো বিরাট কোহলির প্রতিষ্ঠিত একটি প্রিমিয়াম রেস্তোরাঁ ও বার চেইন। এই ব্র্যান্ডটি দিল্লি (এরোসিটি), গুরুগ্রাম, পুনে, কলকাতা, নয়ডা, বেঙ্গালুরু এবং হায়দ্রাবাদের মতো শহরে রয়েছে। বিশ্বমানের খাবার, বিলাসবহুল পরিবেশ এবং প্রাণবন্ত কমিউনিটি ডাইনিংয়ের জন্য পরিচিত। এটি বিরাট কোহলির ওয়ান৮ ব্র্যান্ডের একটি অংশ এবং ট্রু প্যালেট হসপিটালিটির সাথে অংশীদারিত্বে পরিচালিত হয়।

আইপিএল-এ দারুণ ছন্দে বিরাট

বিরাট কোহলি এ মরসুমে দারুণ ছন্দে। ৬ ম্যাচ খেলে করেছেন ২৪৭ রান। এর মধ্যে ইমপ্যাক্ট ক্রিকেটার হিসেবে লখনউ সুপার জায়েন্টের বিরুদ্ধে ৪৯ রানের ইনিংসও রয়েছে। 

Advertisement

POST A COMMENT
Advertisement