Advertisement
খেলা

MS Dhoni : IPL ২০২৬-এর আগে চর্চায় MS ধোনি, ওভারস্পিডিংয়ের জন্য জরিমানা করা হল 'ক্যাপ্টেন কুল'-কে

IPL ২০২৬-এর আগে চর্চায় MS ধোনি
  • 1/10

ট্র্যাফিক আইন লঙ্ঘন করে দ্রুত গতিতে গাড়ি চালানোর অভিযোগে  মহেন্দ্র সিং ধোনিকে ১,০০০ টাকা জরিমানা করেছে রাঁচি পুলিশ। সম্প্রতি এই খবর সামনে এসেছে।  
 

IPL ২০২৬-এর আগে চর্চায় MS ধোনি
  • 2/10

রাঁচি শহরে তাঁর গাড়ির গতি নির্ধারিত সীমা অতিক্রম করেছিল, আর তা সিসিটিভি-কে ধরা পড়ে যায়। মোটর ভেহিকলস অ্যাক্টের ১৮৩ ধারায় একটি ই-চালান জারি করা হয় ধোনিকে।
 

IPL ২০২৬-এর আগে চর্চায় MS ধোনি
  • 3/10

পুলিশ সূত্রে খবর, রাঁচি শহরের নজরদারি ক্যামেরা তাঁর বাসভবনের কাছেই গাড়িটির গতিসীমা লঙ্ঘনের ঘটনা রেকর্ড করে। এরপরই ডিজিটাল প্রক্রিয়ায় ই-চালান জেনারেট করা হয়। 
 

Advertisement
IPL ২০২৬-এর আগে চর্চায় MS ধোনি
  • 4/10

প্রশাসনের তরফে জানানো হয়েছে, রাঁচিতে ট্রাফিক আইন কার্যকর করার অংশ হিসেবেই এই পদক্ষেপ করা হয়েছে। 
 

IPL ২০২৬-এর আগে চর্চায় MS ধোনি
  • 5/10

ঘটনাটি আপাতদৃষ্টিতে খুব ছোটো বলে মনে হলেও তা দ্রুত আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে আসে। সোশ্যাল মিডিয়াতেও বিষয়টি নিয়ে ব্যাপক চর্চা শুরু হয়েছে।
 

IPL ২০২৬-এর আগে চর্চায় MS ধোনি
  • 6/10

এর কয়েক দিন আগেই ঝাড়খণ্ড স্টেট হাউজিং বোর্ড তাঁর বিরুদ্ধে আর একটি নোটিস জারি করেছিল। তখন অভিযোগ করা হয়েছিল, রাঁচির হারমু রোডে অবস্থিত একটি আবাসিক প্লট, যা কেবলমাত্র বসবাসের জন্য বরাদ্দ ছিল, সেটি নাকি বাণিজ্যিক কাজে ব্যবহার করা হয়েছে। 
 

IPL ২০২৬-এর আগে চর্চায় MS ধোনি
  • 7/10

এদিকে আইপিএল ২০২৬ সামনে রেখে প্রস্তুতি শুরু করে দিয়েছেন ধোনি। চেন্নাই সুপার কিংসের হয়ে তিনি ইতিমধ্যেই নেটে অনুশীলন শুরু করেছেন। ২০২৫ মরশুমে হতাশাজনক পারফরম্যান্সের পর ঘুরে দাঁড়ানোর লক্ষ্যে মরিয়া পাঁচবারের চ্যাম্পিয়ন দলটি।
 

Advertisement
IPL ২০২৬-এর আগে চর্চায় MS ধোনি
  • 8/10

গত মরশুমে ১৪ ম্যাচে ১০টিতে হেরে সমালোচিত হয় চেন্নাই। তবে ধোনিকে ‘আনক্যাপড প্লেয়ার’ নিয়মে ৪ কোটি টাকায় ধরে রেখেছে ফ্র্যাঞ্চাইজি। যদিও এখন আর তিনি উপরের দিকে ব্যাট করতে নামেন না।
 

IPL ২০২৬-এর আগে চর্চায় MS ধোনি
  • 9/10

২০২৫ মরশুমে ১৪ ম্যাচে ১৯৬ রান করেছিলেন ধোনি, স্ট্রাইক রেট ছিল ১৩৫.১৭। মূলত শেষ ওভারগুলোতে ব্যাট করে রান তুলতেন তিনি। 
 

IPL ২০২৬-এর আগে চর্চায় MS ধোনি
  • 10/10

ধোনির এখন বয়স ৪৪। তিনিই ভারতীয়দের মধ্যে আইপিএলের সবচেয়ে বেশি বয়স্ক খেলোয়াড়। চেন্নাইয়ের হয়ে তিনি আর অধিনায়কত্ব করেন না। তবে তাঁর উপস্থিতি দলের জন্য গুরুত্বপূর্ণ। 

Advertisement