Advertisement
খেলা

প্যাট কামিন্স থেকে হর্ষিত রানা, ২০২৬ IPL-এ ছিটকে যেতে পারেন যে সব তারকারা...

IPL 2026
  • 1/6

শুরু হতে চলেছে IPL-এর ১৯তম সিজন। আগামী ২৮ মার্চ বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়াম থেকে শুরু হচ্ছে বিশ্বের সবচেয়ে দামি ক্রিকেট লিগ। তবে এবারের সিজনে ছিটকে যেতে পারেন বেশ কয়েকজন ক্রিকেটার। তাঁরা কারা? জেনে নিন।
 

প্যাট কামিন্স (SRH)
  • 2/6

প্যাট কামিন্স (SRH)

গতবারের চ্যাম্পিয়ন ও দুইবারের রানার্স-আপ SRH-এর  জন্য প্যাট কামিন্সের না থাকা বড় ধাক্কা হতে চলেছে। অধিনায়ক প্যাট কামিন্স পিঠের চোটের কারণে এই সিজনের থেকে বাদ পড়তে পারেন।  জুলাই মাসে অস্ট্রেলিয়ার ক্যারিবিয়ান সফর থেকেই এই চোট তাঁকে ভোগাচ্ছে।

যশ হ্যজেলউড (RCB) 
  • 3/6

যশ হ্যজেলউড (RCB) 

যশ হ্যাজেলউডের হ্যামস্ট্রিংয়ের চোট রয়েছে। সেই কারণে তিনি শেষ অ্যাসেজটি পর্যন্ত খেলতে পারেননি। T20 ওয়ার্ল্ড কাপের স্কোয়াডে থাকা সত্ত্বেও শুধুমাত্র ফিটনেসের কারণে তিনি ছিটকে পড়েন। ফলে তাঁকে ঘিরেও সন্দেহ রয়েছে।

Advertisement
ওয়ানিদু হাসারাঙ্গা
  • 4/6

ওয়ানিদু হাসারাঙ্গা

টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম ম্যাচটি খেলেছিলেন ওয়ানিদু হাসারাঙ্গা। কিন্তু এরপর আয়ারাল্যান্ডের বিরুদ্ধে ম্যাচ খেলতে গিয়ে চোট পেয়ে ছিটকে যান হাসারাঙ্গা। এখনও তিনি ফিট সার্টিফিকেট পাননি। ফলে তাঁর LSG শিবিরে যোগদান নিয়ে ধন্দ রয়েছে।

মাথিশা পাথিরানা
  • 5/6

মাথিশা পাথিরানা

কাফ মাসলে ইনজুরি থাকার জন্য দলে নাও থাকতে পারেন মাথিশা পাথিরানা। এরফলে KKR -এর ফার্স্ট বোলিং ব্রিগেড জোর ধাক্কা খেতে পারে। 

হর্ষিত রানা (KKR)
  • 6/6

হর্ষিত রানা (KKR)

হর্ষিত রানার আইপিএল থেকে ছিটকে যাওয়া প্রায় নিশ্চিত। হাঁটুতে অপারেশনের কারণে তিনি এবারের IPL মিস করতে পারেন। তাঁর না থাকা KKR শিবিরকে জোর ধাক্কা দিতে পারে।

Advertisement