
ধনশ্রী বর্মার সঙ্গে বিচ্ছেদের পর বারবার বিতর্কে জড়াচ্ছেন যুজবেন্দ্র চাহাল। কিছুদিন আগেই গাড়ির মধ্যে ধুমপান করতে দেখা যায় তাঁকে। শুধু তাই নয়, সিগারেট খেয়ে তা রাস্তায় ফেলতেও দেখা যায় লেগ স্পিনারকে।

যা নিয়ে যথেষ্ট বিতর্ক হয়েছিল। আর এবার সরাসরি এক অভিনেত্রীকে মেসেজ করার অভিযোগ উঠল চাহালের বিরুদ্ধে। তানিয়া চট্টোপাধ্যায় নামে এক অভিনেত্রীকে মেসেজ করেন চাহাল।

তানিয়া জানান, যুজবেন্দ্র চাহাল তাঁর ইনস্টাগ্রাম প্রোফাইল দেখে তাঁকে মেসেজ করেছিলেন এবং লিখেছিলেন যে তিনি ‘কিউট’। পাপারাজ্জিরা যখন তাঁকে মেসেজ দেখাতে বলেন, তখন তিনি হাসিমুখে ক্যামেরার সামনে নিজের ফোনের স্ক্রিন দেখান। (ছবি- পিটিআই)

তবে তিনি আরও বলেন, ‘কিউট’ বলা খুব সাধারণ বিষয়, অনেকেই তাকে এভাবে বলে থাকেন।

অভিনেত্রী আরও জানান, তিনি যুজবেন্দ্র চাহালের মেসেজের উত্তর দিতে পারেননি। অনেক দেরিতে মেসেজটি দেখার কারণে তিনি আর রিপ্লাই করতে পারেননি। এখন অভিনেত্রীর এই অভিযোগ ও ভিডিও সোশ্যাল মিডিয়ায় দ্রুত ভাইরাল হয়ে পড়েছে।

ভিডিওটি প্রকাশ্যে আসার পর থেকেই সোশ্যাল মিডিয়ার ব্যবহারকারীরা যুজবেন্দ্র চাহালকে ট্রোল করতে শুরু করেছেন। (ছবি- রয়টার্স)

সোশ্যাল মিডিয়ায় ব্যবহারকারীরা ক্রিকেটারকে ট্রোল করে লিখছেন যে যুজবেন্দ্র চাহালের এ ধরনের আচরণ মানায় না। এক ব্যবহারকারী লিখেছেন, “আগে ধনশ্রী, তারপর মহবিশ, আর এখন তানিয়া।” অনেকেই এই ভিডিওতে মন্তব্য করে ক্রিকেটারকে কড়াভাবে সমালোচনা ও ট্রোল করেছেন।

তানিয়া চট্টোপাধ্যায় পশ্চিমবঙ্গের বাসিন্দা। তিনি উল্লু প্ল্যাটফর্মের শো থেকে পরিচিতি পান। তিনি ‘গন্দি বাত’-এর মতো শোতেও কাজ করেছেন। এছাড়া তিনি ‘ওয়াচমেন’, ‘ফ্ল্যাটমেট’, ‘পিকচার অভি বাকি হ্যায়’, ‘জাল’ সহ বিভিন্ন চলচ্চিত্র ও প্রাপ্তবয়স্ক ওয়েব সিরিজে অভিনয় করেছেন।