Abhishek Sharma Hospitalized: হাসপাতালে অভিষেক, T20 বিশ্বকাপে ভারতের বড় ধাক্কা

টি২০ বিশ্বকাপে বড় ঝটকা খেল ভারতীয় দল। হাসপাতালে ভর্তি ভারতীয় দলের বিধ্বংসী ওপেনার অভিষেক শর্মা। যতদূর খবর, পেটের ইনফেকশনে ভুগছেন অভিষেক। তাই তাঁকে দিল্লির ফর্টিস হাসপাতালে ভর্তি করা হয়েছে। সেখানেই তাঁর চিকিৎসা চলছে। তাঁর শারীরিক অবস্থার দিকে নজর রাখছেন বিশেষজ্ঞরা।

Advertisement
হাসপাতালে অভিষেক, T20 বিশ্বকাপে ভারতের বড় ধাক্কাঅভিষেক শর্মা হাসপাতালে ভর্তি
হাইলাইটস
  • টি২০ বিশ্বকাপে বড় ঝটকা খেল ভারতীয় দল
  • হাসপাতালে ভর্তি ভারতীয় দলের বিধ্বংসী ওপেনার অভিষেক শর্মা
  • পেটের ইনফেকশনে ভুগছেন অভিষেক

টি২০ বিশ্বকাপে বড় ঝটকা খেল ভারতীয় দল। হাসপাতালে ভর্তি ভারতীয় দলের বিধ্বংসী ওপেনার অভিষেক শর্মা। 

যতদূর খবর, পেটের ইনফেকশনে ভুগছেন অভিষেক। তাই তাঁকে দিল্লির ফর্টিস হাসপাতালে ভর্তি করা হয়েছে। সেখানেই তাঁর চিকিৎসা চলছে। তাঁর শারীরিক অবস্থার দিকে নজর রাখছেন বিশেষজ্ঞরা।

সূত্র মারফত জানা যাচ্ছে যে, অভিষেকের শারীরিক অবস্থার হঠাৎ করেই অবনতি হয়। তাই তাঁকে তড়িঘড়ি ভর্তি করে দেওয়া হয় হাসপাতালে। সেখানে প্রাথমিক পরীক্ষায় নিশ্চিত হওয়া গিয়েছে যে অভিষেক পেটের ইনফেকশনে ভুগছেন। তাই মেডিক্যাল টিম তাঁকে পর্যবেক্ষণে রাখতে শুরু করেছে। 

তাঁকে সোমবার রাত থেকেই হাসপাতালে ভর্তি রাখা হয়। চলতে থাকে পর্যবেক্ষণ। যদিও অভিষেকের শরীরিক অবস্থা সম্পর্কে কোনও তথ্যই এখনও হাসপাতালের তরফে কিছুই জানান হয়নি।

এমন পরিস্থিতিতে অভিষেকের স্বাস্থ্য নিয়ে চিন্তিত টিম ম্যানেজমেন্ট। ফ্যানেরাও উদ্বেগ প্রকাশ করছে। গোটা টিমই অভিষেকের পরবর্তী মেডিক্যাল রিপোর্টের অপেক্ষায় রয়েছে। তার উপর ভিত্তি করেই তাঁকে হাসপাতাল থেকে ছাড়ার সিদ্ধান্ত নেওয়া হতে পারে। 

১২ তারিখ দিল্লিতে নামিবিয়ার বিরুদ্ধে নামবে ভারত
চলছে টি২০ বিশ্বকাপের গ্রুপ স্তরের ম্যাচ। আর সেখানেই ১২ ফেব্রুয়ারি নামিবিয়ার বিরুদ্ধে নামতে চলেছে ভারত। সেই ম্যাচেই অভিষেকের খেলা নিয়ে প্রশ্ন উঠে গেল। কারণ, মঙ্গলবারের প্র্যাকটিসে অংশ নেনেনি অভিষেক। এই প্রসঙ্গে দলের সহকারী কোচ রায়ন টেন ডসচেট বলেন, 'অভিষেকের এখনও পেটের সমস্যা রয়েছে। আমার মনে হয় পরের ম্যাচে ওকে পাব।'

ফিট রয়েছেন বুমরা
একদিকে হাসপাতালে ভর্তি অভিষেক। অন্যদিকে বুমরার ফিটনেস নিয়েও প্রশ্ন রয়েছে। এমন পরিস্থিতিতে চিন্তিত ছিল দল। তবে যতদূর খবর, বুমরা একদম ফিট হয়ে গিয়েছেন। তিনি নামিবিয়ার সঙ্গে খেলতে নামবেন বলেই খবর। এই প্রসঙ্গে ডসচেট জানান, 'বুমরা ১০ দিন বল করেনি। তবে এখন ও অনেকটাই ভাল রয়েছে।'

তাই প্র্যাকটিসে অংশও নেন বুমরা। তিনি সূর্যকুমার যাদব এবং তিলক ভার্মাকে ২৫ মিনিট বল করেন। তাতেই বোঝা যায় যে তিনি সম্পূর্ণ ফিট। 

Advertisement

এখন সবার নজর রয়েছে অভিষেকের দিকে। তিনি নামিবিয়ার সঙ্গে খেলতে পারেন কি না। এরপর আবার পাকিস্তানও ম্যাচও রয়েছে। সেখানেও তিনি খেলবেন কি না সেটাও চিন্তার বিষয়। আর সেই দিকেই তাকিয়ে রয়েছেন ভারতীয়রা। তবে আপাতত যা খবর, তিনি সেই ম্যাচে খেলতে পারেন।

 

POST A COMMENT
Advertisement