AFG vs IND 2nd T20I probable playing 11: বরুণ OUT, বৈভব IN? আফগানদের বিরুদ্ধে ভারতের সম্ভাব্য একাদশ

আজ আফগানদের বিরুদ্ধে দ্বিতীয় টি২০-তে নামবে ভারত। সেই ম্যাচে বরুণ চক্রবর্তী খেলবেন না, এটা পাকা। এখন দেখার বৈভব সূর্যবংশী চান্স পান কি না। আসুন ভারতের সম্ভাব্য একাদশ দেখে নেওয়া যাক।

Advertisement
বরুণ OUT, বৈভব IN? আফগানদের বিরুদ্ধে ভারতের সম্ভাব্য একাদশদ্বিতীয় টি২০-তে কারা খেলবেন? (ফটো: রয়টার্স)
হাইলাইটস
  • আজ আফগানদের বিরুদ্ধে দ্বিতীয় টি২০-তে নামবে ভারত
  • সেই ম্যাচে বরুণ চক্রবর্তী খেলবেন না, এটা পাকা
  • এখন দেখার বৈভব সূর্যবংশী চান্স পান কি না

মঙ্গলবার দিল্লিতে আফগানিস্তানের বিরুদ্ধে দ্বিতীয় টি২০ ম্যাচে নামতে চলেছে ভারত। আর প্রথম ম্যাচে নিখুঁত জয়ের পর এই ম্যাচে আত্মবিশ্বাসী থাকবে মেন ইন ব্লু। যদিও দলের এই ভাল সময়েও ফ্যানেদের একাংশের প্রশ্ন, আজকের ম্যাচে কি আদৌ চান্স পাবেন বৈভব সূর্যবংশী? 

আসলে ভারতের ওপেনিং কম্বিনেশন নিয়ে বেশ সমস্যায় রয়েছেন নির্বাচকরা। সিরিজের প্রথম ম্যাচে সুযোগ পেয়েছেন সঞ্জু স্যামসন। কিন্তু সেটা কাজে লাগাতে পারেননি। মাত্র ১০ রান করে আউট হয়ে যান। অন্যদিকে অভিষেক শর্মা ৯ ইনিংস পর আবার হাফ সেঞ্চুরি করেন।

তবে প্রথম ম্যাচে বেঞ্চে বসে থাকতে হয়েছে বৈভব সূর্যবংশীকে। আর মঙ্গলবারও তাঁর দলে থাকার সম্ভাবনা কম। কিন্তু যদি আজ সঞ্জু স্যামসন আবারও ব্যর্থ হন, তাহলে পরের ম্যাচে ১৫ বছর বয়সী এই ব্যাটারকে দলে সুযোগ না দেওয়াটা কঠিন হয়ে যেতে পারে।

মাথায় রাখতে হবে, প্রথম ম্যাচে সূর্যবংশী দলে না থাকায় ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় কথা শুরু হয়ে গিয়েছে। এমনকী প্রাক্তন ক্রিকেটার মহম্মদ কাইফ এবং কৃষ্ণমাচারি শ্রীকান্তও গৌতম গম্ভীরের নেতৃত্বাধীন টিম ম্যানেজমেন্টের সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুলেছেন।

আসলে আয়ারল্যান্ড ও ইংল্যান্ড সফরে ১৫ বছর বয়সী সূর্যবংশীকে মাঠে নামার জন্য অপেক্ষা করতে হয়েছিল। এরপর জিম্বাবোয়ের বিরুদ্ধে তিনটি ম্যাচে ধারাবাহিকভাবে খেলেছেন তিনি। কিন্তু তারপরও তাঁকে দলের বাইরেই রাখা হয়েছে। 

সিরিজের প্রথম ম্যাচের পর ক্রিকবাজ-কে কাইফ বলেন, 'ওঁরা এখনও সেরা ওপেনিং কম্বিনেশন নিশ্চিত করতে পারেনি। এখনও ওপেনারদের নিয়ে ভাবছে। বৈভবের নিশ্চয়ই খারাপ লাগছে। কারণ, ও কোনও ভুল করেনি। এই ধরনের পরিস্থিতি বিভ্রান্তি তৈরি করতে পারে। এটা কোনও দলের জন্যই ভাল নয়।'

এখন দেখার এই ম্যাচে সঞ্জু না সূর্যবংশীকে চান্স দেওয়া হয়। তবে একটা কথা পরিষ্কার, আজকের ম্যাচে পারফর্ম না করলে সঞ্জুর পরের ম্যাচে খেলা বেশ চাপের।

প্রথম ম্যাচে কী হয়?
প্রথমে টি২০-তে আফগানিস্তানকে ২০ ওভারে ১৫৬ রানে আটকে দেয় ভারত। তারপর ব্যাট হাতে অভিষেক শর্মা ৩২ বলে ৮২ রান করেন। তাঁর বিধ্বংসী ইনিংসের সৌজন্যে মাত্র ১৩.৪ ওভারেই লক্ষ্যে পৌঁছে যায় ভারত। ৭ ইউকেটে জিতে যায় ম্যাচ।

Advertisement

বোলিং বিভাগেও চিন্তা ভারতের
ভারতের বোলিং বিভাগ নিয়ে চিন্তা রয়েছে। জানা গিয়েছে, সিরিজের বাকি ম্যাচগুলিতে খেলতে পারবেন না বরুণ চক্রবর্তী। রবিবার চার ওভারে ১৯ রান দিয়ে একটি উইকেট নিয়েছিলেন তিনি। তবে সোমবার সন্ধ্যায় জানা যায়, ফের চোট পেয়েছেন দলের অন্যতম ভরসাযোগ্য স্পিনার বরুণ। আর সেটাই উদ্বেগের বিষয়।

আজ বরুণের বদলে  রবি বিষ্ণোইকে খেলাতে পারে ভারত। তবে টিম ম্যানেজমেন্ট যদি আট নম্বরে ব্যাটিং অলরাউন্ডার ওয়াশিংটন সুন্দরকে খেলানোর সিদ্ধান্ত না নেয়, তবেই বিষ্ণোই একাদশে সুযোগ পাবেন।


আজ দ্বিতীয় টি২০-তে প্রথম একাদশে চান্স পেতে পারেন কারা?

ভারত: সঞ্জু স্যামসন (উইকেটকিপার), অভিষেক শর্মা, ঈশান কিষান, শ্রেয়স আইয়ার (অধিনায়ক), তিলক বর্মা, শিবম দুবে, নীতীশ কুমার রেড্ডি, অক্ষর প্যাটেল, রবি বিষ্ণোই, জসপ্রীত বুমরাহ ও অর্শদীপ সিং।

আফগানিস্তান: রহমানউল্লাহ গুরবাজ (উইকেটকিপার), ইব্রাহিম জাদরান (অধিনায়ক), সেদিকুল্লাহ আতাল, দারবিশ রাসুলি, আজমতউল্লাহ ওমরজাই, গুলবদিন নাইব, মহম্মদ নবী, রশিদ খান, নাভিন-উল-হক, নূর আহমেদ, ফজলহক ফারুকি।

কোথায় খেলা দেখানো হবে?
ভারত বনাম আফগানিস্তান দ্বিতীয় টি২০ ম্যাচটি মঙ্গলবার সন্ধে ৭টা ৩০ মিনিটে শুরু হবে। টিভিতে ম্যাচটি দেখা যাবে Sony Liv-এ। আর লাইভ স্ট্রিমিং দেখা যাবে FanCode-এ।
 

 

POST A COMMENT
Advertisement