Asia Cup Final: পাকিস্তানি নকভির হাত থেকে ট্রফিই নিলেন না হরমনপ্রীতরা, এশিয়া কাপে মুখ পুড়ল ইসলামাবাদের

Asia Cup 2026: এশিয়া কাপ জিতেও পাকিস্তানি মন্ত্রী তথা PCB প্রধান মহসিন নকভির থেকে ট্রফি নিতে অস্বীকার করল ভারতীয় মহিলা দল। কেন এই সিদ্ধান্ত নেওয়া হল?

Advertisement
পাকিস্তানি নকভির হাত থেকে ট্রফিই নিলেন না হরমনপ্রীতরা, এশিয়া কাপে মুখ পুড়ল ইসলামাবাদেরএশিয়া কাপ জিতেও ট্রফি নিলেন না হরমনপ্রীতরা
হাইলাইটস
  • চ্যাম্পিয়ন হওয়ার পরেও ট্রফি নিল না টিম ইন্ডিয়া।
  • ফাইনালের পর পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ট্রফি নিয়ে দেখা গেল অচলাবস্থা।
  • মহসিন নাকভি শ্রীলঙ্কা টিমকে রানার্স আপ-এর পুরস্কারের চেক তুলে দেয়।

রাস্তাটা দেখিয়েছিলেন সূর্যকুমার। রবিবার মহিলাদের এশিয়া কাপ ২০২৬ জিতে সেই একই ধারা বজায় রাখলেন উইমেন্স টিমের অধিনায়ক হরমনপ্রীত কৌরও। চ্যাম্পিয়ন হওয়ার পরেও ট্রফি নিল না টিম ইন্ডিয়া। ফলে ১৩ সেপ্টেম্বর দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ফাইনালের পর পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ট্রফি নিয়ে দেখা গেল অচলাবস্থা। যেন আগের চেনা ছবি ফিরল এদিনও।

আসলে বিতর্কের সূত্রপাত এশিয়ান ক্রিকেট কাউন্সিলের প্রধান মহসিন নকভির হাত থেকে ট্রফি নেওয়া ঘিরে। গতকাল ফাইনাল ম্যাচ শেষ হওয়ার কিছুক্ষণ আগে এশিয়ান ক্রিকেট কাউন্সিল -এর বর্তমান চেয়ারম্যান এবং PCB প্রধান মহসিন নকভি স্টেডিয়ামে এসে পৌঁছান। নকভি চেয়েছিলেন বিজয়ী ভারতীয় দলকে ব্যক্তিগতভাবে ট্রফিটি দিতে। কিন্তু তাতে রাজি হয়নি। উইমেন ইন ব্লু। ফলে, পুরস্কার বিতরণী অনুষ্ঠানে দেরি হতে থাকে। দুই পক্ষের মধ্যে পর্দার আড়ালে আলোচনা চলে। 

শেষে মহসিন নকভি শ্রীলঙ্কা টিমকে রানার্স আপ-এর পুরস্কারের চেক তুলে দেয়। তখন মঞ্চে ছিলেন খালিদ আল জারুনি, শ্রীলঙ্কা ক্রিকেট ট্রান্সফরমেশন কমিটির প্রধান এরান বিক্রমরত্নে, এমিরেটস ক্রিকেট বোর্ডের সচিব মুবাশির উসমানি এবং টাইটেল স্পনসর ডিপি ওয়ার্ল্ডের একজন প্রতিনিধি। BCCI সচিব দেবজিৎ সাইকিয়া এবং সহ-সভাপতি রাজীব শুক্লা স্টেডিয়ামে উপস্থিত থাকলেও মঞ্চে আসেননি। তাঁরা দুজনেই মাঠে ভারতীয় দলের সঙ্গে দেখা করেন। ভারতীয় দলকে বিজয়ী ট্রফি ও পদক দেওয়া ছাড়াই পুরস্কার বিতরণী অনুষ্ঠান শেষ হয়।

এই একই ঘটনা ঘটেছিল ২০২৫ সালের পুরুষদের এশিয়া কাপের ফাইনালেও। সূর্যকুমার  যাদবের নেতৃত্বে টিম ইন্ডিয়া দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে পাকিস্তানকে হারিয়ে শিরোপা জিতে নেয়। কিন্তু তখনও নকভির হাত থেকে ট্রফি নিতে রাজি হননি সূর্যরা। 

কেন এই সিদ্ধান্ত?

আদতে মহসিন নকভি PCB প্রধান হওয়ার পাশাপাশি পাকিস্তানের মন্ত্রীও।  তাই পহেলগাঁও হামলার পরই ভারতীয় ক্রিকেট টিম ২২ গজেও পাকিস্তানকে জবাব দিয়ে চলেছে। পহেলগাঁও হামলার প্রতিবাদ স্বরূপই নকভির হাত থেকে ট্রফি নিচ্ছে না ভারতীয় টিম।

Advertisement

BCCI-এর অবস্থান কী?

পরে এই ঘটনা সম্পর্কে জানতে চাওয়া হলে, ভারতীয় মহিলা দলের প্রধান কোচ অমল মজুমদার স্পষ্ট করে জানান, দল বিসিসিআই-এর অবস্থানেই রয়েছে। তিনি বলেন, এশিয়া কাপ জেতায় দল গর্বিত । স্টেডিয়ামের বড় পর্দায় ভারতকে চ্যাম্পিয়ন হিসেবে দেখানো হয়েছে। দলের মনোযোগ এখন পরবর্তী লক্ষ্য এশিয়ান গেমস।


 

POST A COMMENT
Advertisement