Asian Games India vs Pakistan: ২০২৬ এশিয়ান গেমসে ভারত বনাম পাকিস্তান ম্যাচ কবে? জেনে নিন

এশিয়ান গেমসে মুখোমুখি হবে ভারত ও পাকিস্তান? কবে হবে দ্বৈরথ? বিষয়টা নিয়ে ইতিমধ্যেই একটা রিপোর্ট সামনে এসেছে।

Advertisement
২০২৬ এশিয়ান গেমসে ভারত বনাম পাকিস্তান ম্যাচ কবে? জেনে নিনএশিয়ান গেমসে ভারত বনাম পাকিস্তান
হাইলাইটস
  • এশিয়ান গেমসে মুখোমুখি হবে ভারত ও পাকিস্তান?
  • কবে হবে দ্বৈরথ?
  • বিষয়টা নিয়ে ইতিমধ্যেই একটা রিপোর্ট সামনে এসেছে

২০২৬ এশিয়ান গেমসে নামবে ভারত এবং পাকিস্তান। কিন্তু এবারের টুর্নামেন্টে একাধিকবার মুখোমুখি হতে পারবে না দুই চিরপ্রতিদ্বন্দ্বী ক্রিকেট দল। টুর্নামেন্টের ড্র অনুযায়ী, ফাইনাল ছাড়া কোনও ম্যাচেই মুখোমুখি হওয়ার সুযোগ নেই এই দুই প্রতিবেশী দেশের।

বিষয়টা নিয়ে ইতিমধ্যেই একটা রিপোর্ট সামনে এনেছে ক্রিকবাজ। তাদের প্রতিবেদনে থেকে জানা গিয়েছে, জাপানের আইচি-নাগোয়া এশিয়ান গেমসের ক্রিকেট টুর্নামেন্টে ভারত ও পাকিস্তানকে ড্রয়ের সময় দুই ভিন্ন দিকে রাখা হয়েছে। সেই কারণেই ফাইনাল ছাড়া দুই দলের দেখা হওয়ার সম্ভাবনা নেই।

মাথায় রাখতে হবে, সাম্প্রতিক আইসিসি টুর্নামেন্টগুলিতে ভারত-পাকিস্তানকে প্রায়ই একই গ্রুপে দেখা যায়। কিন্তু এশিয়ান গেমসের ফরম্যাটে দুই দলকে আলাদা রাখা হয়েছে। যার ফলে ফাইনাল ছাড়া দেখা হওয়ার সম্ভাবনা নেই দুই দলের।

ক্রিকবাজ জানিয়েছে, ভারত ও পাকিস্তান একে অপরের মুখোমুখি হতে পারে শুধুমাত্র সোনার পদকের লড়াইতে। অর্থাৎ ফাইনালে। আর সেটা না হলে ব্রোঞ্জ পদকের জন্যও মুখোমুখি হতে পারে দুই দল।

তবে দুই দল যদি একই পদক জেতার ম্যাচে উঠতে ব্যর্থ হয়, তাহলে এবারের এশিয়ান গেমসে ভারত-পাকিস্তান দ্বৈরথ না দেখতেও পারেন দর্শকরা।

একনজরে দেখে নেওয়া যাক এশিয়ান গেমসে পুরুষদের ক্রিকেটের সূচি-

কোয়ার্টার ফাইনাল:
পাকিস্তান খেলবে কোয়ার্টার ফাইনাল ১
ভারত খেলবে কোয়ার্টার ফাইনাল ২

সেমিফাইনাল:

কোয়ার্টার ফাইনাল ১-এর বিজয়ী বনাম কোয়ার্টার ফাইনাল ৩-এর বিজয়ী
কোয়ার্টার ফাইনাল ২-এর বিজয়ী বনাম কোয়ার্টার ফাইনাল ৪-এর বিজয়ী

এই প্রসঙ্গে বলি, চলতি বছরে এশিয়ান গেমস হবে ১৯ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর পর্যন্ত। তবে ক্রিকেট প্রতিযোগিতা চলবে ১৭ সেপ্টেম্বর থেকে ৩ অক্টোবর পর্যন্ত।


এই টুর্নামেন্টে পুরুষদের ক্রিকেট ১০টি দল অংশ নেবে। ভারত, পাকিস্তান, বাংলাদেশ এবং শ্রীলঙ্কা সরাসরি কোয়ার্টার ফাইনালে খেলার যোগ্যতা পেয়েছে।

ফলে ড্র অনুযায়ী ভারত ও পাকিস্তানকে আলাদাভাবে এগোতে হবে। দুই দলই যদি নিজেদের ম্যাচ জিতে শেষ পর্যন্ত ফাইনালে পৌঁছয়, তবেই ফের দেখা হতে পারে এই দুই চিরপ্রতিদ্বন্দ্বীর।

Advertisement

মহিলা ক্রিকেটেও ভারত-পাকিস্তানকে আলাদা রাখা হয়েছে

পুরুষদের মতো মহিলা ক্রিকেট দলের ক্ষেত্রেও একই নীতি অনুসরণ করা হয়েছে। এক্ষেত্রেও প্রাথমিক পর্যায়ে ভারত ও পাকিস্তানের মুখোমুখি হওয়ার কোনও সম্ভাবনা নেই।

এখানে ভারত-পাকিস্তান ম্যাচ হওয়ার একমাত্র সম্ভাবনা রয়েছে সোনার পদকের ফাইনাল অথবা ব্রোঞ্জ পদকের প্লে-অফে।

মহিলা ক্রিকেটের ফাইনাল এবং ব্রোঞ্জ পদকের ম্যাচ ২২ সেপ্টেম্বর অনুষ্ঠিত হওয়ার কথা।

 

POST A COMMENT
Advertisement