Hardik Pandya to CSK: MI থেকে হার্দিককে তুলতে বিরাট অফারের প্ল্যান CSK-র, IPL 2027 নিয়ে বড় আপডেট

হার্দিক পান্ডেয়াকে দলে নিতে চাইছে সিএসকে। সেই মতো বড় প্ল্যান করেছে তারা। আসুন মুম্বই থেকে পান্ডেয়াকে তোলার পরিকল্পনা জেনে নেওয়া যাক।

Advertisement
MI থেকে হার্দিককে তুলতে বিরাট অফারের প্ল্যান CSK-র, IPL 2027 নিয়ে বড় আপডেটসিএসকে-তে যাচ্ছেন হার্দিক?
হাইলাইটস
  • হার্দিক পান্ডেয়াকে দলে নিতে চাইছে সিএসকে
  • সেই মতো বড় প্ল্যান করেছে তারা
  • মুম্বই থেকে পান্ডেয়াকে তোলার পরিকল্পনা জেনে নেওয়া যাক

আইপিএল ২০২৭ সালের আগে ট্রেড উইন্ডো খুলতে চলেছে। আর তার আগেই হার্দিক পান্ডেয়াকে নিয়ে বিরাট চর্চা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মিডিয়া রিপোর্ট অনুযায়ী, চেন্নাই সুপার কিংস এবার মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়ক হার্দিক পান্ডেয়াকে নিজেদের দলে নেওয়ার জন্য ঝাঁপাতে চলেছে। এর জন্য বিরাট ট্রেড প্যাকেজ রেডি রেখেছে তারা।

রিপোর্টে দাবি করা হয়েছে, মুম্বইয়ের সামনে সিএসকে ১০ কোটি ক্যাশ, ভারতীয় অল রাউন্ডার শিবম দুবে এবং দক্ষিণ আফ্রিকার ব্যাটার ডিওয়াল্ড ব্রেভিসকে ট্রেডের জন্য রাখতে পারে। 

যার সহজ অর্থ করলে দাঁড়ায়, চেন্নাই নিজের দলের দুই প্লেয়ারকে দিতে চাইছে। সেই সঙ্গে দিতে চাইছে ক্যাশ। তার বদলে শুধু হার্দিক পান্ডেয়াকে চাইছে তারা। এটাই তাদের গেম প্ল্যান।

আগে প্ল্য়ান ছিল আলাদা...
প্রাথমিকভাবে জানা গিয়েছিল, প্রথমে আয়ুষ মাতরের দিকে নজর দিয়েছিল মুম্বই। তবে তাঁকে ছাড়তে চায়নি চেন্নাই। এই প্লেয়ারটিকে তারা ভবিষ্যতের সুপারস্টার হিসেবে মনে করছে। তাই তারা আয়ুষকে ছাড়তে চায়নি। 

এই ঘটনার পর, সিএসকে আবার হার্দিককে পেতে নতুন করে প্যাকেজ সাজিয়েছে বলে খবর। তারা শিবম দুবে, ডিওয়াল্ড ব্রেভিস এবং ১০ কোটি টাকার একটা প্যাকেজ সাজিয়ে রেখেছে। আর এই ট্রেডিংটা যদি সফল হয়, তাহলে হার্দিক পান্ডেয়াকে দেখা যাবে হলুদ জার্সিতে। 

ওদিকে আবার ভাল সময় আসতে পারে শিবম দুবে এবং ডিওয়াল্ড ব্রেভিসের জন্য। তাঁরা দুজনেই ফিরতে পারেন মুম্বইতে। যদিও এই নয়া ডিল নিয়ে কোনও পক্ষই সরকারিভাবে মুখ খোলেনি। এখন দেখা যাক, এই ডিল হয় কি না। আর সেটা যদি হয়েই যায়, তাহলে খেলা ঘুরে যেতে পারে। হলুদ জার্সিতে দেখা যেতে পারে হার্দিককে। 

কবে খুলবে ট্রেড উইন্ডো?
সাধারণত প্রতি বছর আইপিএল (IPL) ফাইনাল শেষ হওয়ার প্রায় এক মাস বা সাত দিন পর থেকে ট্রেড উইন্ডো খুলে যায়। এটি মিনি-নিলাম বা পরবর্তী মরসুমের ঠিক আগে পর্যন্ত বিভিন্ন পর্যায়ে চালু থাকে। আর নিলামের ঠিক এক সপ্তাহ আগে সাময়িকভাবে বন্ধ হয়।

Advertisement

এক্ষেত্রে প্রি অকশন উইন্ড টুর্নামেন্ট বা ফাইনাল শেষ হওয়ার কিছুদিন পর শুরু হয়। আর নিলামের এক সপ্তাহ আগে বন্ধ হয়।

নিলাম শেষ হওয়ার পরপরই আবার খোলে পোস্ট টুর্নামেন্ট উইন্ডো।

আর প্রি-টুর্নামেন্ট উইন্ডো পরবর্তী আইপিএল মরসুম শুরু হওয়ার প্রায় এক মাস আগ পর্যন্ত দলগুলো খেলোয়াড় বদল বা কেনাবেচা করতে পারে। 

যদিও এই বছর কবে এই উইন্ড খুলবে, সেটা নিয়ে নির্দিষ্ট তথ্য নেই।
 

 

POST A COMMENT
Advertisement