Sourav Movie: সৌরভের আপত্তি সত্ত্বেও শুক্রবারই রিলিজ 'দুসরা'র, কী নির্দেশ আদালতের?

Doosra Movie Release: সৌরভ গঙ্গোপাধ্যায়ের আপত্তি সত্ত্বেও নির্ধারিত দিনেই মুক্তি পেতে চলেছে ‘দুসরা’। ছবির রিলিজ আটকাতে দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন সৌরভ।

Advertisement
সৌরভের আপত্তি সত্ত্বেও শুক্রবারই রিলিজ 'দুসরা'র, কী নির্দেশ আদালতের?২৩ অক্টোবর, শুক্রবারই প্রেক্ষাগৃহে আসার কথা ছবিটি। তবে মামলার শুনানি শুক্রবারও চলবে।
হাইলাইটস
  • আপত্তি সত্ত্বেও নির্ধারিত দিনেই মুক্তি পেতে চলেছে ‘দুসরা’।
  • ছবির রিলিজ আটকাতে দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন সৌরভ।
  • তাঁর ব্যক্তিত্ব বাণিজ্যিকভাবে ব্যবহার করা হয়েছে বলে অভিযোগ প্রাক্তন অধিনায়কের।   

Doosra Movie Release: সৌরভ গঙ্গোপাধ্যায়ের আপত্তি সত্ত্বেও নির্ধারিত দিনেই মুক্তি পেতে চলেছে ‘দুসরা’। ছবির রিলিজ আটকাতে দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন সৌরভ। কিন্তু আপাতত ছবির মুক্তিতে স্থগিতাদেশ দিতে রাজি হয়নি আদালত। ফলে ২৩ অক্টোবর, শুক্রবারই প্রেক্ষাগৃহে আসার কথা ছবিটি। তবে মামলার শুনানি শুক্রবারও চলবে।

সৌরভের অভিযোগ, তাঁর অনুমতি ছাড়াই ছবিতে তাঁর পরিচয়, ব্যক্তিত্ব এবং ক্রিকেটজীবনের সাফল্য বাণিজ্যিকভাবে ব্যবহার করা হয়েছে। এই কারণেই ছবির মুক্তি আটকানোর আবেদন জানিয়েছিলেন তিনি। তবে আদালত এখনই সেই আবেদন মেনে নেয়নি। ফলে আইনি বিতর্কের মধ্যেই মুক্তির পথে ‘দুসরা’।

কী রয়েছে ছবির গল্পে?
১৯৯১ থেকে ২০০১ সালের সময়কালকে কেন্দ্র করে ছবির কাহিনি তৈরি হয়েছে। এতে পাশাপাশি দু’টি গল্প এগিয়েছে। এক দিকে রয়েছে ভারতীয় ক্রিকেট দলের বদলে যাওয়ার কাহিনি। অন্যদিকে রয়েছে এক সাধারণ মেয়ের ব্যক্তিগত লড়াই।

নব্বইয়ের দশকে ভারতীয় ক্রিকেট টিম নানা চাপের মধ্যে দিয়ে যাচ্ছিল। সেই পরিস্থিতিতে সৌরভের নেতৃত্বে দল কীভাবে নতুন, আক্রমণাত্মক মানসিকতা নিয়ে ঘুরে দাঁড়ায়, তা ছবির একটি গুরুত্বপূর্ণ অংশ। ছবিতে দেখানো হয়েছে, সেটি থেকেই অনুপ্রাণিত হয়ে এক সাধারণ মেয়ে কীভাবে নতুন করে বাঁচতে শিখছে।

লর্ডসের সেই ঐতিহাসিক মুহূর্তও রয়েছে
ছবির অন্যতম গুরুত্বপূর্ণ অংশ ২০০২ সালের ১৩ জুলাই। ন্যাটওয়েস্ট সিরিজের ফাইনালে ইংল্যান্ডকে হারিয়ে ঐতিহাসিক জয় পেয়েছিল ভারত। তার পর লর্ডসের ব্যালকনিতে দাঁড়িয়ে জার্সি খুলে উল্লাস করেছিলেন সৌরভ। ক্রিকেটের ইতিহাসে সেই মুহূর্ত আজও স্মরণীয়।

ছবিতে সেই ঘটনার প্রভাবও দেখানো হয়েছে। সৌরভের সাহসী মনোভাব থেকে অনুপ্রেরণা নিয়ে সে নিজের অধিকার ও সত্যের পক্ষে দাঁড়াতে শেখে।

তবে ছবিতে সৌরভের জীবনের এই পরিচিত ঘটনা এবং তাঁর আসল ভিডিয়ো ব্যবহারের বিষয়টি নিয়েই আইনি বিতর্ক হচ্ছে। অনুমতি ছাড়া তাঁর ব্যক্তিত্ব বাণিজ্যিকভাবে ব্যবহার করা হয়েছে বলে অভিযোগ প্রাক্তন অধিনায়কের।   

POST A COMMENT
Advertisement