পাকিস্তান যেন অকৃতজ্ঞ না হয়, T20 বিশ্বকাপ নিয়ে বিতর্কের মধ্যেই এন্ট্রি UAE-র

T20 বিশ্বকাপ নিয়ে ভারত-পাকিস্তান বিতর্কের মধ্যেই এবার এন্ট্রি নিল UAE। পাকিস্তান ক্রিকেট বোর্ডকে UAE-র তরফে সরাসরি চিঠি লেখা হয়েছে। শ্রীলঙ্কা ক্রিকেটের পর এমিরেটস ক্রিকেট বোর্ড এই পদক্ষেপ নিয়েছে।

Advertisement
পাকিস্তান যেন অকৃতজ্ঞ না হয়, T20 বিশ্বকাপ নিয়ে বিতর্কের মধ্যেই এন্ট্রি UAE-রT20 বিশ্বকাপ নিয়ে বিতর্কের মধ্যেই এন্ট্রি UAE-র
হাইলাইটস
  • T20 বিশ্বকাপ নিয়ে ভারত-পাকিস্তান বিতর্কের মধ্যেই এবার এন্ট্রি নিল UAE।
  • পাকিস্তান ক্রিকেট বোর্ডকে UAE-র তরফে সরাসরি চিঠি লেখা হয়েছে।
  • শ্রীলঙ্কা ক্রিকেটের পর এমিরেটস ক্রিকেট বোর্ড এই পদক্ষেপ নিয়েছে।

T20 বিশ্বকাপ নিয়ে ভারত-পাকিস্তান বিতর্কের মধ্যেই এবার এন্ট্রি নিল UAE। পাকিস্তান ক্রিকেট বোর্ডকে UAE-র তরফে সরাসরি চিঠি লেখা হয়েছে। শ্রীলঙ্কা ক্রিকেটের পর এমিরেটস ক্রিকেট বোর্ড এই পদক্ষেপ নিয়েছে। চিঠিতে ECB-র তরফে বলা হয়েছে, যাতে ১৫ ফেব্রুয়ারি নির্ধারিত ভারত-পাকিস্তান ম্যাচ প্রত্যাহারের সিদ্ধান্ত  PCB বিবেচনা করে। 

রেভস্পোর্টজের একটি রিপোর্টে দাবি করা হয়েছে, এমিরেটস ক্রিকেট বোর্ড তাদের চিঠিতে পাকিস্তানকে 'ক্রিকেট পরিবারের একজন মূল্যবান সদস্য' হিসেবে উল্লেখ করেছে। UAE-র তরফে পাকিস্তানকে মনে করিয়ে দেওয়া হয়েছে, পাকিস্তানের কঠিন সময়ে  তারা নিজেরা মাঠ ছেড়ে দিয়ে এবং অসংখ্য আন্তর্জাতিক ম্যাচ আয়োজন করতে দিয়ে পাকিস্তানকে সহায়তা করেছিল। যখন পাকিস্তানে কোনও দলই গিয়ে খেলতে চায়নি, তখন বিশ্বব্যাপী পাকিস্তান ক্রিকেটের অস্তিত্ব বজায় রাখার জন্য UAE যে  গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল, তাও চিঠিতে মনে করিয়ে দিয়েছে এমিরেটস ক্রিকেট বোর্ড।

এক্ষেত্রে পাকিস্তানকে UAE-র পরামর্শ ভারতের বিরুদ্ধে ম্যাচ বয়কট করা শুধুমাত্র ক্রিকেটের জন্যই ক্ষতিকর নয়। বরং সহযোগী দেশগুলির আর্থিক অবস্থার উপরও নেগেটিভ প্রভাব ফেলতে পারে। এমিরেটস ক্রিকেট বোর্ড চিঠিতে জানিয়েছে, টি-টোয়েন্টি বিশ্বকাপের মতো বড় টুর্নামেন্টে যে কোনও বড় ম্যাচ বাতিল হলে তা সরাসরি ব্রডকাস্ট রাইট, স্পনসরশিপ এবং সারা বিশ্বের দর্শক সংখ্যার উপর প্রভাব ফেলে। যা সমগ্র ক্রিকেটের ইকোসিস্টেমের ক্ষতি করতে পারে। তাই একটি বাস্তবসম্মত এবং গ্রহণযোগ্য সমাধান খুঁজে বের করার জন্য সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।

উল্লেখ্য, এর আগে এই ম্যাচ খেলা নিয়ে শ্রীলঙ্কান বোর্ডের তরফেও PCB-কে চিঠি দেওয়া হয়েছে। শ্রীলঙ্কা ক্রিকেটও সম্ভাব্য আর্থিক ক্ষতির কথা উল্লেখ করে পিসিবিকে তাদের দাবি পরিবর্তনের জন্য আবেদন করেছিল। এবার UAE-র এই পদক্ষেপে আন্তর্জাতিক মঞ্চে পাকিস্তান আরও চাপে পড়ে গেল বলেই মনে করছেন ক্রিকেট বিশেষজ্ঞরা।

অন্যদিকে, মিডিয়া রিপোর্টে দাবি করা হয়েছে  রবিবার লাহোরে উচ্চ পর্যায়ের বৈঠকে বসেছিল আইসিসি এবং পিসিবি। এই বৈঠকের মূল বিষয় ছিল ভারত ম্যাচ বয়টকের সিদ্ধান্ত প্রত্যাহার। আইসিসি পাকিস্তানকে বোঝাতে চেষ্টা করে যে এই ম্যাচ না খেললে আদতে অনেক বড় আর্থিক ক্ষতি হতে পারে। আর এমন পরিস্থিতিতে পিসিবি-এর তরফে আইসিসি-এর সামনে রাখা হয়েছে ৩ দাবি। ক্রিকবাজের তরফে এই দাবি করা হয়েছে। সেই দাবিগুলি হল ১. আইসিসি-এর লভ্যাংশে পাকিস্তানকে বেশি শেয়ার দিতে হবে ২. ভারত এবং পাকিস্তান দ্বিপাক্ষিক সিরিজ শুরু করতে হবে ৩. হ্যান্ডশেক প্রোটোকল লাগু করতে হবে

Advertisement


 

POST A COMMENT
Advertisement