Hardik Pandya: হার্দিকের আবার চোট, আফগানিস্তানের বিরুদ্ধে সিরিজে খেলতে পারবেন তো? যা জানা যাচ্ছে...

Hardik Pandya: ফের একবার চোটের কবলে তারকা ভারতীয় অলরাউন্ডার হার্দিক পান্ডেয়া। যার জেরে আফগানিস্তানের বিরুদ্ধে T20 সিরিজ থেকে ছিটকে যেতে পারেন এই ফিনিশার।

Advertisement
হার্দিকের আবার চোট, আফগানিস্তানের বিরুদ্ধে সিরিজে খেলতে পারবেন তো? যা জানা যাচ্ছে...আফগানিস্তানের বিরুদ্ধে টিম ইন্ডিয়ায় ফিরবেন তারকা অলরাউন্ডার? (ছবি সৌজন্যে - রয়টার্স)
হাইলাইটস
  • নীল জার্সিতে টিমে ফেরার জন্য আরও কিছুটা সময় লাগতে পারে তারকা ভারতীয় অলরাউন্ডার হার্দিক পান্ডেয়ার।
  • ফের একবার চোটের কবলে পড়লেন এই ফিনিশার।
  • আফগানিস্তানের বিরুদ্ধে T20 সিরিজে আদৌ তাঁকে টিম ইন্ডিয়ায় পাওয়া যাবে কিনা, তা নিয়ে ধন্দ।

নীল জার্সিতে টিমে ফেরার জন্য আরও কিছুটা সময় লাগতে পারে তারকা ভারতীয় অলরাউন্ডার হার্দিক পান্ডেয়ার। কারণ, ফের একবার চোটের কবলে পড়লেন এই ফিনিশার।  বিসিসিআই-এর সেন্টার অফ এক্সিলেন্স (CoE)-এ অনুশীলন করার সময় পায়ে চোট পেতেই সমস্যায় পড়েছেন এই তারকা। ফলে আফগানিস্তানের বিরুদ্ধে T20 সিরিজে আদৌ তাঁকে টিম ইন্ডিয়ায় পাওয়া যাবে কিনা, তা নিয়ে ধন্দ তৈরি হয়েছে।

টাইমস অফ ইন্ডিয়ার একটি রিপোর্টে দাবি করা হয়েছে, হার্দিক টিমে ফেরার জন্য প্রস্তুতি নিচ্ছিলেন। পুরোদমে অনুশীলনও করছিলেন তিনি। কিন্তু সেই সময়ই তাঁর পায়ে সমস্যা দেখা যাওয়ায়, আপাতত হার্দিংকে বোলিং বন্ধ রাখার পরামর্শ দেওয়া হয়েছে।

রিপোর্টে বলা হয়েছে,  হার্দিক শীঘ্রই বোলিং শুরু করতে পারেন। তবে, আগামী ১৩ সেপ্টেম্বর দিল্লিতে শুরু হওয়া আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের আগে তিনি প্রয়োজনীয় ফিটনেস পরীক্ষায় পাশ করতে পারবেন কিনা, তা নিয়ে সন্দেহ রয়েছে।

একটি সূত্র মারফত দাবি করা হয়েছে, হার্দিকের ব্যাটিং ও মুভমেন্টে বড় কোনও সমস্যা ছিল না। কোনও রকম সমস্যা ছাড়াই CoE -তে অনুশীলনও করেন তিনি। তবে পায়ের চোটে জেরে ফের সমস্য়ায় পড়লেন হার্দিক।

আফগানিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের জন্য কবে ভারত দল ঘোষণা করবে?

আফগানিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের জন্য এই সপ্তাহেই ভারতীয় দল বেছে নেওয়া হবে বলে আশা করা হচ্ছে। নির্বাচকদের দিল্লিতে বৈঠক করার কথা রয়েছে। এই বৈঠকে বেঙ্গালুরুতে সেরে ওঠা খেলোয়াড়দের ফিটনেস সম্পর্কেও তাঁদের জানানো হবে। সুতরাং, হার্দিক সেই সময় কতটা ফিট থাকেন, ফিটনেস সার্টিফিকেট পান কিনা, তার দিকে নজর থাকবে ভারতীয় ক্রিকেটপ্রেমীদের।

উল্লেখ্য বিষয় হল, ২৪ মে'র পর থেকে হার্দিক পান্ডেয়াকে আর কোনও ম্যাচে দেখা যায়নি। ২৪ মে আইপিএলে মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে শেষ ম্যাচটি খেলেছিলেন তিনি। টিম ইন্ডিয়ার হয়ে তাঁর শেষ ম্যাচ ছিল ৮ মার্চ  টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনাল। অর্থাৎ আন্তর্জাতিক ক্রিকেট থেকে ক্রমাগত দূরত্ব বাড়ছে হার্দিকের। এমতাবস্থায় চোট আরও বিপাকে ফেলল তারকা অলরাউন্ডারকে।

Advertisement

 

POST A COMMENT
Advertisement