হার্দিক পান্ডিয়াহার্দিক পান্ডিয়ার সঙ্গে মুম্বই ইন্ডিয়ান্সের সম্পর্ক ছিন্ন হতে পারে বলে মনে করা হচ্ছে। এবারের আইপিএলে মুম্বই একেবারেই ভাল পারফর্ম কোর্টে পারেনি। আর এর জেরে হার্দিক পান্ডিয়া মানসিকভাবে বিধ্বস্ত এবং ফ্র্যাঞ্চাইজিটি ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন বলে খবর।
সংবাদ সংস্থা পিটিআই-এর এক প্রতিবেদন অনুযায়ী, ৩২ বছর বয়সী হার্দিক টুর্নামেন্টের মাঝপথেই মুম্বই ইন্ডিয়ান্স ম্যানেজমেন্টকে তাঁর সিদ্ধান্তের কথা জানিয়ে দিয়েছেন। বলা হচ্ছে যে, ক্রমাগত বাজে পারফরম্যান্স, দলের ওপর বাড়তে থাকা চাপ এবং সমালোচনা হার্দিককে পুরোপুরি নাড়িয়ে দিয়েছিল।
আইপিএল ২০২৪-এ হার্দিক, রোহিত শর্মার কাছ থেকে মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়কত্ব গ্রহণ করেন। তবে, তাঁর নেতৃত্বে দলটা ধারাবাহিকভাবে প্রত্যাশা পূরণে ব্যর্থ হয়। আইপিএল ২০২৬-এও মুম্বই ইন্ডিয়ান্সের অভিযান ছিল বিপর্যয়কর, মরসুম শুরুর অনেক আগেই তারা প্লে-অফের দৌড় থেকে ছিটকে যায়।
সূত্র থেকে জানা গিয়েছে, হার্দিক শুধু খারাপ ফলাফলের কারণেই হতাশ ছিলেন না, বরং ক্রমাগত মানসিক চাপ এবং ড্রেসিংরুমের পরিবেশও তাঁর উপর প্রভাব ফেলেছিল। খবরে বলা হয়েছে, তিনি পিঠের চোটেও ভুগছিলেন। আইপিএলের একটি সূত্র পিটিআইকে জানিয়েছে, 'হার্দিক মানসিকভাবে পুরোপুরি বিধ্বস্ত ছিলেন। প্লে-অফের আশা শেষ হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গেই তিনি স্পষ্ট করে দেন যে, আগামী মরসুমে তিনি এমআই-এর সঙ্গে থাকছেন না।'
রোহিত শর্মার কাছ থেকে অধিনায়কত্ব নেওয়ার পর থেকেই হার্দিক মুম্বই ভক্তদের রোষের মুখে পড়েছেন। গত দুই মরসুমে বেশ কয়েকটি স্টেডিয়ামে তাঁকে দুয়োধ্বনি সহ্য করতে হয়েছে। যদিও বাইরে থেকে তাঁকে এখনও ভেঙে পড়তে দেখা যায়নি। কিন্তু এর প্রভাব তাঁর উপর পড়ছে।
প্রতিবেদনে আরও দাবি করা হয়েছে যে, ২০২৪ সালে ফিরে এসে হার্দিক ২০২১ সালের মতো ড্রেসিংরুমের পরিবেশ পাননি। অনেক সিনিয়র খেলোয়াড়ের মধ্যে মতের মিল ছিল না। সূত্র মতে, 'যখন দলের সবাই ভিন্ন ভিন্ন দিকে ভাবতে শুরু করে, তখন অধিনায়কের পক্ষে সবকিছু সামলানো অত্যন্ত কঠিন হয়ে পড়ে।'
এছাড়াও, হার্দিক এই বিষয়টি নিয়েও গম্ভীরভাবে হতাশ ছিলেন যে, ভারতীয় দলে তাঁর কাছ থেকে শতভাগ নিষ্ঠা প্রত্যাশাকারী সিনিয়র খেলোয়াড়রা ফ্র্যাঞ্চাইজির নেতৃত্বে থাকাকালীন তাঁকে পুরোপুরি সমর্থন করেননি। এর ফলে হার্দিক মসুমের মাঝপথেই সিদ্ধান্ত নেন যে, আগামী বছর তিনি আর মুম্বই ইন্ডিয়ান্সের অংশ থাকবেন না।
হার্দিকের পরবর্তী পদক্ষেপ কী হবে?
এখন সবচেয়ে বড় প্রশ্ন হলো হার্দিক পান্ডিয়ার পরবর্তী পদক্ষেপ কী হবে? এটা স্পষ্ট নয় যে তাকে অন্য দলে ট্রেড করা হবে, নাকি তিনি মেগা নিলামের জন্য অপেক্ষা করবেন। তবে, প্রতিবেদনে বলা হয়েছে, 'একটা বিষয় নিশ্চিত: এমআই-এর সঙ্গে হার্দিকের সম্পর্ক শেষ।' হার্দিক দল ছাড়লে মুম্বই ইন্ডিয়ান্স বড় ধরনের অধিনায়ক সংকটে পড়বে। স্বল্পমেয়াদে সবচেয়ে শক্তিশালী বিকল্প হতে পারেন আবারও রোহিত শর্মা, যিনি দলকে পাঁচটি আইপিএল শিরোপা এনে দিয়েছেন। এ দিকে, ভবিষ্যতের কথা বিবেচনা করে নতুন অধিনায়ক হিসেবে তিলক ভার্মাকে নিয়োগ করার বিষয়ে আলোচনা জোরদার হয়েছে।
হার্দিক পান্ডিয়ার এই সিদ্ধান্ত আইপিএল জগতে বড় ধরনের আলোড়ন সৃষ্টি করতে পারে, কারণ মুম্বই ইন্ডিয়ান্স তাঁকে দলের ভবিষ্যৎ মুখ হিসেবে বিবেচনা করে নেতৃত্বের দায়িত্ব দিয়েছিল। কিন্তু এখন মনে হচ্ছে, এই সম্পর্কের ইতি ঘটেছে।