Hardik Pandya: IPL-এ গুজরাত টাইটান্সে যাচ্ছেন না হার্দিক, হঠাৎ কেন ডিল ক্যানসেল?

আগামী মরসুমে গুজরাত টাইটান্সে যেতে চেয়েছিলেন হার্দিক বলে খবর। কিন্তু একটা কারণে ডিল হয়ে যায় ক্যানসেল। ঠিক কী সমস্যা? জেনে নিন।

Advertisement
IPL-এ গুজরাত টাইটান্সে যাচ্ছেন না হার্দিক, হঠাৎ কেন ডিল ক্যানসেল?হার্দিক পান্ডেয়া
হাইলাইটস
  • আগামী মরসুমে গুজরাত টাইটান্সে যেতে চেয়েছিলেন হার্দিক বলে খবর
  • কিন্তু একটা কারণে ডিল হয়ে যায় ক্যানসেল
  • ঠিক কী সমস্যা?

আগামী আইপিএল মরসুমে মুম্বই ইন্ডিয়ান্সে থাকবেন হার্দিক পান্ডেয়া? নাকি নতুন ফ্র্যাঞ্চাইজিতে যাবেন? আর এই প্রশ্নের মাঝেই দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসের একটি চাঞ্চল্যকর রিপোর্ট সামনে এসেছে। সেই রিপোর্ট অনুযায়ী, মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়ক তাঁর পুরনো দল গুজরাত টাইটান্সে ফেরার বিষয়ে আলোচনা করেছিলেন। তবে হার্দিক এমন একটি শর্ত দিয়েছেন, যার জন্য প্রত্যাবর্তনের সম্ভাবনা ভেস্তে গিয়েছে।

হার্দিক এবং গুজরাত টাইটান্স, দুই পক্ষই আগ্রহী ছিল এই ডিলের। কারণ, ২০২২ সালে গুজরাতের অভিষেক মরসুমেই হার্দিকের নেতৃত্বে আইপিএল চ্যাম্পিয়ন হয়েছিল দলটি। কিন্তু হার্দিকের শর্ত ছিল, গুজরাতে ফিরলে তাঁকে আবার অধিনায়ক করতে হবে। আর এই শর্তই তারা মানতে চায়নি গুজরাত। যার ফলে শেষ পর্যন্ত ডিল ক্যানসেল হয়ে যায়। 

রিপোর্ট অনুযায়ী, গুজরাত টাইটান্সের বর্তমান অধিনায়ক শুভমন গিলের সঙ্গেও বিষয়টি নিয়ে আলোচনা করা হয়েছিল। গিলও হার্দিককে ফেরানোর ব্যাপারে রাজি ছিলেন। কিন্তু হার্দিক অধিনায়কত্বের শর্ত রাখেন। সেই কারণে গুজরাত টাইটান্স আর চুক্তির দিকে এগোয়নি।

দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস-কে একটি সূত্র জানিয়েছে, 'ফ্র্যাঞ্চাইজি ওঁকে ফেরাতে রাজি ছিল। এমনকী দলের অধিনায়ক শুভমন গিলের সঙ্গেও বিষয়টি নিয়ে আলোচনা হয়েছিল। তিনিও সম্মতি দিয়েছিলেন। কিন্তু হার্দিকের অধিনায়কত্বের শর্ত সামনে আসার পর সবাই না করে দেয়।'

হার্দিককে কি মুম্বই ইন্ডিয়ান্স ছাড়তে চাইছে?
গুজরাত টাইটান্সে ফিরতে চাইছেন হার্দিক। এই চেষ্টা মুম্বই ইন্ডিয়ান্সে তাঁর ভবিষ্যৎ নিয়ে আবার জল্পনা বাড়িয়েছে। ২০২৬ সালের আইপিএলে অত্যন্ত খারাপ পারফরম্যান্স করে পাঁচবারের চ্যাম্পিয়ন মুম্বই ইন্ডিয়ান্স। ১৪টি ম্যাচের মধ্যে মাত্র ৪টিতে জয় পায় তারা। পয়েন্ট টেবিলে নবম স্থানে শেষ করে মুম্বই।

আর সবথেকে বড় কথা, মুম্বই ইন্ডিয়ান্সের সমর্থকদের সঙ্গেও হার্দিকের সম্পর্ক খুব একটা ভাল নয়। ২০২১ মরসুমের পর মুম্বই ছেড়ে যাওয়ার পর ২০২৪ সালে আবার ফ্র্যাঞ্চাইজিতে ফেরেন। এরপর রোহিত শর্মাকে সরিয়ে তাঁকে দলের অধিনায়ক করা হয়। সেই সিদ্ধান্ত নিয়েও সমর্থকদের একাংশের মধ্যে ক্ষোভ তৈরি হয়েছিল।

Advertisement

এর আগে দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসের রিপোর্ট জানিয়েছিল, মুম্বই ইন্ডিয়ান্সের টিম ম্যানেজমেন্ট হার্দিককে অধিনায়ক হিসেবে ধরে রাখতে চাইছে না। দলের খারাপ পারফরম্যান্সের পর স্কোয়াডে তিনি থাকবেন কি না, সেটা নিয়েও ভাবনা চিন্তা চলছে।

এ দিকে আবার কলকাতা নাইট রাইডার্স এবং চেন্নাই সুপার কিংস সহ একাধিক ফ্র্যাঞ্চাইজি হার্দিকের দিকে হাত বাড়িয়েছে। তারা এই অলরাউন্ডার সম্পর্কে মুম্বই ইন্ডিয়ান্সের কাছে খোঁজখবর করেছে বলেও রিপোর্টে দাবি করা হয়েছে।

তবে হার্দিকের মুখপাত্র সরাসরি কোনও ফ্র্যাঞ্চাইজির সঙ্গে তাঁর ট্রেড বা ট্রান্সফার নিয়ে কথা বলেননি। হার্দিকের মুখপাত্র বলেন, 'ট্রান্সফার, ট্রেড বা অন্য কোনও বিষয়ে হার্দিক পান্ডেয়া সরাসরি কোনও ফ্র্যাঞ্চাইজির সঙ্গে কথা বলেননি। যদি তাঁর কাছে কোনও প্রস্তাব এসে থাকে, তা মুম্বই ইন্ডিয়ান্স ফ্র্যাঞ্চাইজির মাধ্যমেই এসেছে।'

 

POST A COMMENT
Advertisement