Vaibhav Sooryavanshi : ৫৩ বলে ২০৪ রান, কীভাবে এমন বিধ্বংসী ইনিংস? বৈভবের রহস্য ফাঁস

এর পরেও থামেননি বৈভব। মাত্র ৫২ বলে দ্বিশতরান পূর্ণ করেন। লিস্ট-এ ক্রিকেটের ইতিহাসে দ্রুততম দ্বিশতরানের নজির গড়েন এই কিশোর ব্যাটার। শেষ পর্যন্ত ৫৩ বলে ২০৪ রান করে বেসিল হামিদের বলে আউট হন।

Advertisement
৫৩ বলে ২০৪ রান, কীভাবে এমন বিধ্বংসী ইনিংস? বৈভবের রহস্য ফাঁস বৈভব সূর্যবংশী
হাইলাইটস
  • শুধু ব্যক্তিগত ব্যাটিং নয়, বিহার দলের অধিনায়কত্ব নিয়েও নিজের অভিজ্ঞতার কথা জানিয়েছেন বৈভব
  • তাঁর মতে, দলকে নেতৃত্ব দেওয়ার অভিজ্ঞতা বেশ উপভোগ করছেন

মাত্র ১৫ বছর বয়স। অথচ ব্যাট হাতে যা করে দেখিয়েছেন, তা দেখে অবাক ক্রিকেটবিশ্ব। ৫৩ বলে ২০৪ রান। রয়েছে ২৮টি ছক্কা এবং ৭টি চার। সংযুক্ত আরব আমিরশাহির বিরুদ্ধে এসিসি মেন্স এশিয়া কাপ রাইজিং স্টারস ২০২৬-এর ম্যাচে কার্যত একার হাতেই প্রতিপক্ষের বোলিং আক্রমণ তছনছ করে দিয়েছেন বৈভব সূর্যবংশী। কীভাবে এমন বিধ্বংসী ইনিংস খেললেন তিনি? নিজের ব্যাটিংয়ের কৌশল এবং মানসিক প্রস্তুতি নিয়ে মুখ খুললেন এই বিস্ময় প্রতিভা।

মঙ্গলবারের ম্যাচের সেরা খেলোয়াড়া হয়ে বৈভব জানান, এই ম্যাচে শুরু থেকেই বড় ইনিংস খেলার কোনও বিশেষ পরিকল্পনা তাঁর ছিল না। বরং আগের দু'টি ম্যাচে ভাল শুরু করেও বড় রান করতে না পারার অভিজ্ঞতা থেকে এবার শুরুতে কিছুটা সময় নিয়ে ব্যাট করার কথা ভেবেছিলেন তিনি। কিন্তু উইকেটের চরিত্র বুঝে নিজের স্বাভাবিক খেলার উপরই ভরসা রাখেন।

বৈভবের কথায়, 'আমার মাথায় বিশেষ কিছু চলছিল না। পিচ যদি বোলারদের সাহায্য করত, তা হলে সময় নিয়ে লম্বা ইনিংস খেলার চেষ্টা করতাম। কিন্তু উইকেট ভাল ছিল। বল ব্যাটে খুব ভাল আসছিল। তাই নিজের খেলার উপর ভরসা রেখেছিলাম।'

অর্থাৎ, পরিস্থিতি বুঝে নিজের ব্যাটিংয়ের ধরন বদলানোর বদলে উইকেটের সুবিধা কাজে লাগিয়েছেন বৈভব। বল ব্যাটে ভাল আসছে বুঝেই আক্রমণাত্মক ব্যাটিং শুরু করেছিলেন তিনি। আর তাতেই একের পর এক বল সীমানার বাইরে পাঠাতে থাকেন। মাত্র ২৮ বলে শতরান পূর্ণ করেন। ভেঙে দেন জেক ফ্রেজার-ম্যাকগার্কের রেকর্ড। ২০২৩ সালে দক্ষিণ অস্ট্রেলিয়ার হয়ে তাসমানিয়ার বিরুদ্ধে ২৯ বলে শতরান করেছিলেন জেক।

এর পরেও থামেননি বৈভব। মাত্র ৫২ বলে দ্বিশতরান পূর্ণ করেন। লিস্ট-এ ক্রিকেটের ইতিহাসে দ্রুততম দ্বিশতরানের নজির গড়েন এই কিশোর ব্যাটার। শেষ পর্যন্ত ৫৩ বলে ২০৪ রান করে বেসিল হামিদের বলে আউট হন। তাঁর ইনিংসে ছিল ২৮টি ছক্কা এবং ৭টি চার। কোনও পেশাদার ক্রিকেট ম্যাচের এক ইনিংসে এত ছক্কা মারার নজিরও গড়েছেন তিনি।

Advertisement

তবে এত বড় ইনিংস খেললেও ব্যাটিংয়ের সময় চাপ যে একেবারেই অনুভব করেন না, তা নয়। বৈভব নিজেই জানিয়েছেন, ম্যাচের পরিস্থিতি অনুযায়ী তাঁরও নার্ভাস লাগে। কিন্তু কয়েকটি বল খেলার পর সেই অস্বস্তি কাটিয়ে ওঠেন।

তাঁর কথায়, 'চাপ তো সব সময়ই থাকে। একটু নার্ভাস হওয়াটা মানুষের স্বাভাবিক প্রবৃত্তি। কিন্তু দুই থেকে চারটি বল খেলার পর আমি স্বচ্ছন্দ হয়ে যাই। তার পর স্বাভাবিকভাবে খেলতে শুরু করি।'

শুধু ব্যক্তিগত ব্যাটিং নয়, বিহার দলের অধিনায়কত্ব নিয়েও নিজের অভিজ্ঞতার কথা জানিয়েছেন বৈভব। তাঁর মতে, দলকে নেতৃত্ব দেওয়ার অভিজ্ঞতা বেশ উপভোগ করছেন। দলের সিনিয়র ক্রিকেটারদের সহযোগিতার কথাও আলাদা করে উল্লেখ করেছেন। বৈভব জানিয়েছেন, দলের প্রত্যেকেই নিজেদের মতামত খোলাখুলি জানান। তিনি সকলের পরামর্শ শোনেন এবং সেখান থেকে প্রয়োজনীয় বিষয়গুলি গ্রহণ করেন।

এ ক্ষেত্রে কোচ ঋষিকেশ কানিতকরের পরামর্শও তাঁর কাছে গুরুত্বপূর্ণ। বৈভব জানিয়েছেন, প্রতি ম্যাচের আগে কোচ তাঁকে একটি কথাই মনে করিয়ে দেন, বলের দিকে মনোযোগ দাও, তা হলে খেলাটা সহজ হয়ে যাবে।

POST A COMMENT
Advertisement