KKR Strategy: বয়কটের পর জোড়া ইনজুরি ধাক্কা, কীভাবে বোলিং ইউনিট সাজাবে শাহরুখের KKR?

চলতি IPL-এ  KKR-এর সমস্যা যেন শেষ হওয়ার নামই নিচ্ছে না। এই বছরের টুর্নামেন্ট শুরুর আগে থেকেই নানাবিধ সমস্যায় জর্জরিত শাহরুখ খানের কলকাতা নাইট রাইডার্স। বিশেষত, দলের বোলিং নিয়েই সমস্যা তুঙ্গে। যার ফলে অনেক ক্রিকেট বোদ্ধাই KKR-এর পারফর্ম্যান্স নিয়ে চিন্তায় রয়েছেন।

Advertisement
বয়কটের পর জোড়া ইনজুরি ধাক্কা, কীভাবে বোলিং ইউনিট সাজাবে শাহরুখের KKR?কেকেআর-এর স্ট্র্যাটেজি
হাইলাইটস
  • চলতি IPL-এ  KKR-এর সমস্যা যেন শেষ হওয়ার নামই নিচ্ছে না
  • এই বছরের টুর্নামেন্ট শুরুর আগে থেকেই নানাবিধ সমস্যায় জর্জরিত শাহরুখ খানের কলকাতা নাইট রাইডার্স
  • যার ফলে অনেক ক্রিকেট বোদ্ধাই KKR-এর পারফর্ম্যান্স নিয়ে চিন্তায় রয়েছেন

চলতি IPL-এ  KKR-এর সমস্যা যেন শেষ হওয়ার নামই নিচ্ছে না। এই বছরের টুর্নামেন্ট শুরুর আগে থেকেই নানাবিধ সমস্যায় জর্জরিত শাহরুখ খানের কলকাতা নাইট রাইডার্স। বিশেষত, দলের বোলিং নিয়েই সমস্যা তুঙ্গে। যার ফলে অনেক ক্রিকেট বোদ্ধাই KKR-এর পারফর্ম্যান্স নিয়ে চিন্তায় রয়েছেন।

একের পর এক ধাক্কা
টুর্নামেন্ট শুরুর আগেই বড়সড় সব ধাক্কা সইতে হচ্ছে কলকাতার আইপিএল দলকে। এই যেমন বাংলাদেশি বোলার মুস্তাফিজুর রহমানকে দলে নিয়েছিল শাহরুখ। আর বাংলাদেশের সঙ্গে সম্পর্ক খারাপ থাকায়, সেই সিলেকশন নিয়ে শুরু হয়ে যায় বিতর্ক। সারা দেশ জুড়ে নিন্দার ঝড় বইতে শুরু করে। মুস্তাফিজুরকে বয়কটের দাবি ছড়িয়ে পড়ে। 

আর এমন পরিস্থিতিতে প্রথমে চুপচাপ ছিল কেকেআর। তবে অবস্থা ভাল নয় বুঝে শেষে মুস্তাফিজুরকে ছেড়ে দেয় তারা। এই সিদ্ধান্তে সারা দেশের ক্ষোভ প্রশমন করা যায় ঠিকই, কিন্তু দলের ইক্যুয়েশনে বড় জটিলতা তৈরি হয়। মুস্তাফিজুরের মতো বোলারের জায়গা কে নেবেন, সেই প্রশ্ন উঠতে শুরু করে ক্রিকেট বিশেষজ্ঞদের অন্তরে। যদিও তার কোনও সদুত্তর KKR ম্যানেজমেন্টের কাছেও নেই।

আর এখানেই শেষ নয় কেকআর-এর দুর্ভাগ্য। চলতি সিজন শুরু করার আগে আরও খারাপ খবর আসে সামনে। জানা যায়, দলের দুই বোলারের চোট রয়েছে। তাঁরাও টুর্নামেন্ট থেকে ছিটকে যেতে পারেন বলে খবর। 

কাদের চোট? 
জানা গিয়েছে হর্ষিত রানা এবং মাথিশা মাথিরানার চোট রয়েছে। এর মধ্যে হর্ষিত রানার হাঁটুতে অস্ত্রোপচার হয়েছে। তাই তিনি এই টুর্নামেন্টে খেলতে পারবেন না বলেই ধরে নেওয়া যায়। আর হর্ষিত ছিলেন দলের বোলিং ইউনিটের অন্যতম বাজি। তিনি না খেললে সমস্যা হতে বাধ্য।

ও দিকে মাথিশা মাথিরানারও চোট রয়েছে। তাঁর পায়ে রয়েছে স্ট্রেন। এমতাবস্থায় তিনিও যে এই টুর্নামেন্টে খেলতে পারবেন, তার কোনও গ্যারান্টি নেই। যার ফলে সমস্যা বাড়ছে শাহরুখের দলের। 

কারা খেলতে পারেন? 
আর এতগুলি খারাপ খবরের পর দল নিয়ে অবশ্যই চিন্তিত কেকেআর ম্যানেজমেন্ট। তাই তারা নিজেদের ঘর গোছাতে ব্যস্ত হয়ে পড়েছেন। 

Advertisement

এমন পরিস্থিতিতে তাদের হাতে রয়েছে বৈভব অরোরা, কার্তিক ত্যাগী, উমরান মালিক, আকাশ দীপও এবং ব্লেসিং মুজারবানির মতো বোলাররা। এঁদের মধ্যে খেলতে পারেন উমরান, মুজারবানি এবং আকাশ দীপ। 

আর খাতায় কলমে দেখতে গেলে, এই বোলিং ইউনিটটি ধারে ভারে একবারেই ভাল জায়গায় নেই। আর সেটা নিয়েই চিন্তায় রয়েছে টিম ম্যানেজমেন্ট এবং ফ্যানেরা। এখন দেখার ঠিক কেমন পারফর্ম্যান্স দেয় এই বোলিং লাইনআপ। তার উপরই অনেক কিছু নির্ভর করছে। 
 

 

TAGS:
POST A COMMENT
Advertisement