ভারত বনাম পাকিস্তানবিশ্বকাপ ফুটবলের টানটান উত্তেজনার মধ্যেই আজ টি২০ বিশ্বকাপে মুখোমুখি হচ্ছে ভারত ও পাকিস্তান। মহিলাদের টি২০ বিশ্বকাপের এই ম্যাচ শুরু হবে ভারতীয় সময় সন্ধ্যা সাতটায়। এখন প্রশ্ন হল, এই টানটান ক্রিকেট ম্যাচ আপনি দেখবেন কীভাবে? রবিবারের সন্ধ্যায় জমিয়ে বসে টি২০ ম্যাচ উপভোগ করতে পারবেন স্টার স্পোর্টসে।
কীভাবে দেখা যাবে ভারত-পাকিস্তান ম্যাচ?
লাইভ স্ট্রিমিং দেখতে পাবেন জিও হটস্টারে। টিভিতে দেখতে হলে স্টার স্পোর্টসের সাবস্ক্রিপশন থাকতে হবে। ভারত এই ম্যাচের মাধ্যমেই বিশ্বকাপ অভিযান শুরু করছে। ওয়ানডে বিশ্বকাপ জেতা মহিলা দল স্বাভাবিকভাবেই চাইবে টি২০ বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয়ে সাদা বলের ক্রিকেটে নিজেদের আধিপত্য প্রতিষ্ঠা করতে।
হ্যান্ডশেক বিতর্ক
ভারত-পাকিস্তান ম্যাচের আগে হ্যান্ডশেক বিতর্ক নিয়ে করা প্রশ্নের অকপট উত্তর দিয়েছেন ভারতীয় মহিলা ক্রিকেট দলের অধিনায়ক হরমনপ্রীত কৌর। এই বিষয়ে একজন সাহ্বাদিকের প্রশ্নের জবাবে হারমান প্রীত বলেন, 'আমরা এখানে ক্রিকেট খেলতে এসেছি। আপনি এই প্রশ্ন কেন করছেন?' হারমানপ্রীতের এই উত্তরটি দ্রুত সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়।
ভারতীয় অধিনায়ক স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন যে, দলের মনোযোগ টুর্নামেন্ট এবং মাঠের পারফরম্যান্সের ওপর, মাঠের বাইরের কোনো বিষয়ে নয়। ভারত ও পাকিস্তানের মধ্যকার ম্যাচের আগে দুই দেশের খেলোয়াড়দের করমর্দন নিয়ে আলোচনা হয়েছিল, কিন্তু হরমনপ্রীত বিষয়টিকে গুরুত্ব না দিয়ে ক্রিকেটে মনোযোগ দেওয়ার ওপর জোর দেন।
কীভাবে শুরু হ্যান্ডশেক বিতর্ক?
আসলে, এশিয়া কাপ ২০২৫ চলাকালীন এই বিষয়টি নিয়ে অনেক আলোচনা হয়েছিল, যখন সূর্যকুমার যাদবের নেতৃত্বাধীন ভারতীয় দল ম্যাচ চলাকালীন বা ম্যাচের পরেও পাকিস্তানি খেলোয়াড়দের সঙ্গে হাত মেলায়নি। এই ধারা অব্যাহত ছিল এবং এমনকি এই বছরের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপেও ভারতীয় খেলোয়াড়রা পাকিস্তানি খেলোয়াড়দের সঙ্গে হাত মেলাতে অস্বীকৃতি জানিয়েছিলেন। এর আগে, মহিলাদের একদিনের ক্রিকেট বিশ্বকাপে ভারতীয় অধিনায়ক হরমনপ্রীত কৌর পাকিস্তান অধিনায়ক ফাতিমা সানার সঙ্গে হাত মেলাতে অস্বীকার করেছিলেন।
পাকিস্তানের বিপক্ষে মাহলাদের টি-টোয়েন্টি আন্তর্জাতিক ম্যাচে ভারত আধিপত্য বিস্তার করেছে। ভারত ও পাকিস্তানের
মহিলা দলের মধ্যে মোট ১৬টি টি-টোয়েন্টি আন্তর্জাতিক ম্যাচ খেলা হয়েছে। ভারত ১৩টি ম্যাচে জয়লাভ করেছে, অন্যদিকে পাকিস্তান জিতেছে মাত্র তিনটি। দুই দলের মধ্যে কোনো ম্যাচই টাই বা ড্র হয়নি। অন্যদিকে, আইসিসি নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে ভারত ও পাকিস্তান আটবার একে অপরের মুখোমুখি হয়েছে। ভারতীয় দল ছয়টি ম্যাচে জয়লাভ করেছে, আর পাকিস্তান জিতেছে দুটি।