ICC World Cup 2027 Final Match: ২০২৭ সালের ক্রিকেট বিশ্বকাপের ফাইনাল কোথায় হবে, থিম কী? বিস্তারিত জানাল ICC

২০২৭ সালের বিশ্বকাপের থিম হল, 'থ্রি নেশনস, ওয়ান হার্টবিট' অর্থাত্‍ তিন দেশ, এক হৃদস্পন্দন। ২০২৭ সালের ওয়ান ডে বিশ্বকাপ হতে চলেছে ১৪তম বিশ্বকাপ। মোট ৫৭টি ম্যাচ হবে। ৩টি স্টেজের নয়া ফর্ম্যাটে হবে, যা আরও আকর্ষণীয় ও কঠিন প্রতিযোগিতা হতে চলেছে।

Advertisement
২০২৭ সালের ক্রিকেট বিশ্বকাপের ফাইনাল কোথায় হবে, থিম কী? বিস্তারিত জানাল ICCওয়ানডে ক্রিকেট বিশ্বকাপ ২০২৭
হাইলাইটস
  • ২০২৭ সালের বিশ্বকাপের থিম 
  • কোথায় কোথায় ম্যাচ হবে ২০২৭ সালে বিশ্বকাপে?
  • ক্রিকেট বিশ্বকাপ ২০২৭: সম্প্রসারণে কি বাড়বে মর্যাদা?

ক্রিকেট বিশ্বকাপের (ICC Cricket World Cup 2027) দিন গোনা শুরু হয়ে গিয়েছে। দক্ষিণ আফ্রিকা, জিম্বাবোয় ও নামিবিয়ায় হবে 2027 ICC Men’s Cricket World Cup। দীর্ঘ ২৪ বছর পরে আফ্রিকা মহাদেশে ক্রিকেট বিশ্বকাপের আসর বসছে। শেষবার ২০০৩ সালে হয়েছিল। সে বার সৌরভ গঙ্গোপাধ্যায়ের নেতৃত্বে ভারত ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে হেরে যায়। কিন্তু দুর্দান্ত পারফর্ম্যান্স ছিল ভারতের। ২০০৩ সালে ক্রিকেট বিশ্বকাপ আয়োজন করেছিল দক্ষিণ আফ্রিকা, জিম্বাবোয়ে ও কেনিয়া। এখনও পর্যন্ত জানা যাচ্ছে, ২০২৭ সালের ক্রিকেট বিশ্বকাপ শুরু হবে ৪ অক্টোবর। শেষ হবে ২১ নভেম্বর। 

২০২৭ সালের বিশ্বকাপের থিম 

২০২৭ সালের বিশ্বকাপের থিম হল, 'থ্রি নেশনস, ওয়ান হার্টবিট' অর্থাত্‍ তিন দেশ, এক হৃদস্পন্দন। ২০২৭ সালের ওয়ান ডে বিশ্বকাপ হতে চলেছে ১৪তম বিশ্বকাপ। মোট ৫৭টি ম্যাচ হবে। ৩টি স্টেজের নয়া ফর্ম্যাটে হবে, যা আরও আকর্ষণীয় ও কঠিন প্রতিযোগিতা হতে চলেছে। ক্রিকেট ভক্তদের কাছেও অত্যন্ত উপভোগ্য হবে।  ২০২৭ সালের বিশ্বকাপের ১২টি ভেন্যু ইতিমধ্যেই ঘোষণা করে দিয়েছে ICC। দক্ষিণ আফ্রিকা, জিম্বাবোয়ে, নামিবিয়া মিলিয়ে হবে ম্যাচগুলি।   

কোথায় কোথায় ম্যাচ হবে ২০২৭ সালে বিশ্বকাপে?

দক্ষিণ আফ্রিকার ভেন্যুগুলি হল,

ওয়ান্ডারার্স স্টেডিয়াম, জোহানেসবার্গ
সেঞ্চুরিয়ন, টশওয়ানে
নিউল্যান্ডস ক্রিকেট গ্রাউন্ড, কেপ টাউন
কিংসমিড ক্রিকেট গ্রাউন্ড, ডারবান
সেন্ট জর্জস পার্ক, গকেবেরহা
মাঙ্গাউং ওভাল, ব্লুমফন্টেইন
বোল্যান্ড পার্ক, পার্ল

জিম্বাবোয়ের ভেন্যুগুলি হল

হারারে স্পোর্টস ক্লাব, হারারে
কুইন্স স্পোর্টস ক্লাব, বুলাওয়েও
ফালে মোসি-ওয়া-তুন্যা আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম, ভিক্টোরিয়া ফলস

নামিবিয়ার ভেন্যুগুলি হল

নামিবিয়া ক্রিকেট গ্রাউন্ড, উইন্ডহোক

ক্রিকেট বিশ্বকাপ ২০২৭: সম্প্রসারণে কি বাড়বে মর্যাদা?

জোহানেসবার্গে আয়োজিত এক বর্ণাঢ্য অনুষ্ঠানে, যেখানে উপস্থিত ছিলেন আফ্রিকা মহাদেশের ক্রিকেটের একাধিক কিংবদন্তি, সেখানে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হল আইসিসি পুরুষদের ক্রিকেট বিশ্বকাপ ২০২৭-এর ভেন্যুগুলির তালিকা। টুর্নামেন্টের জন্য দক্ষিণ আফ্রিকার ৮টি, জিম্বাবোয়ের ৩টি এবং নামিবিয়ার রাজধানী উইন্ডহোকের একটি আন্তর্জাতিক মানের স্টেডিয়াম বেছে নেওয়া হয়েছে। বিশ্বকাপের ফাইনাল অনুষ্ঠিত হবে জোহানেসবার্গের ঐতিহাসিক ওয়ান্ডারার্স স্টেডিয়ামে।

Advertisement

আইসিসি-র চেয়ারম্যান জয় শাহ বলেন, 'আইসিসি ক্রিকেট বিশ্বকাপ ২০২৭-এর পথে এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ মাইলফলক। ২৪ বছর পর এই মর্যাদাপূর্ণ টুর্নামেন্ট আবার আফ্রিকার মাটিতে ফিরছে, যা ক্রিকেটের জন্য এক ঐতিহাসিক মুহূর্ত। আমাদের বিশ্বাস, দক্ষিণ আফ্রিকা, জিম্বাবোয়ে এবং নামিবিয়া একসঙ্গে এমন একটি বিশ্বকাপ আয়োজন করবে, যা ক্রিকেটপ্রেমীদের কাছে দীর্ঘদিন স্মরণীয় হয়ে থাকবে। এই অঞ্চলের আন্তরিকতা, আবেগ এবং সমৃদ্ধ বৈচিত্র্য বিশ্বমঞ্চে তুলে ধরা হবে।'


POST A COMMENT
Advertisement