ভারতের অধিনায়ক সূর্যকুমার যাদব (বামে) এবং তার নিউজিল্যান্ড প্রতিপক্ষ মিচেল স্যান্টনার এই ফ্রেমে পোজ দিচ্ছেন। (গেটি)এক বছর আগে নিউজিল্যান্ডকেই ফাইনালে হারিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছিল টিম ইন্ডিয়া। তবে এবার ফরম্যাট একেবারেই আলাদা। টি২০ বিশ্বকাপেও কি তার পুনরাবৃত্তি হবে নাকি প্রতিশোধ নিতে পারবে নিউজিল্যান্ড? সেটা সময়ই বলবে। তবে ভারতই প্রথম দল যারা পরপর দুইবার টি২০ বিশ্বকাপের ফাইনাল খেলতে চলেছে। ফলে বোঝাই যাচ্ছে সাদা বলের এই ফরম্যাটে টিম ইন্ডিয়া কতটা শক্তিশালী।
ওয়ান ডে ফর্ম্য়াটে এখনও পর্যন্ত ভারত ও নিউজিল্যান্ড পরস্পর মুখোমুখি হয়েছে ২১৮ ম্য়াচে। ভারত ১০১ টি ম্য়াচে জয় ছিনিয়ে নিয়েছে। ৭৯ ম্য়াচে জয় ছিনিয়ে নিয়েছে নিউজিল্যান্ড। ৩১টি ম্য়াচ টাই বা ড্র হয়েছে। তবে আইসিসি ইভেন্টে কিন্তু ভারত কিছুটা পিছিয়ে রয়েছে নিউজিল্য়ান্ডের থেকে। তবে সূর্যকুমার যাদবের দল যে ফর্মে আছে তাতে পরিসংখ্যান ব্যাপার নয়। রবিবার চাপ যে দল সামলাতে পারবে তারাই জিতবে।
ওয়ান ডে বিশ্বকাপ: এখনও পর্যন্ত ওয়ান ডে বিশ্বকাপের মঞ্চে ভারত ও নিউজিল্যান্ড মোট ১০ বার মুখোমুখি হয়েছে একে অপরের। কিউয়িরা পাঁচবার জয় ছিনিয়ে নিয়েছে। একটি ম্য়াচের কোনও ফল হয়নি। ৪টি ম্য়াচে ভারত জিতেছে। তবে ফাইনালে দুইবার মুখোমুখি হয়েছে দুই দল। দুটোই চ্যাম্পিয়ন্স ট্রফিতে। ২০০০ সালে জিতেছিল ইংল্যান্ড। ২৫ বছর পর রোহিত শর্মার ভারত দারুণ প্রতিশোধ নেয়।
বিশ্বকাপ, দ্বিপাক্ষিক সিরিজ মিলিয়ে ওয়ানডে ক্রিকেটে ১২৩টা ম্যাচ খেলেছে দুই দল। ভারত জিতেছে ৬৩টি ম্যাচ। হেরেছে ৫২টি ম্যাচ। একটা ম্যাচ টাই হয়েছে।
টি-টোয়েন্টি বিশ্বকাপ: কুড়ির ফর্ম্য়াটে এখনও পর্যন্ত দুটো দেশ তিনবার মুখোমুখি হয়েছে। এখানে নিউজিল্য়ান্ড জয়ের হ্যাটট্রিক করেছে। বিশ্বকাপ, দ্বিপাক্ষিক সিরিজ মিলিয়ে ৩০টি ম্যাচে মুখোমুখি হয়েছে দুই দল। ভারত জিতেছে ১৬টি ম্যাচ, হেরেছে ১১টি ম্যাচ। টাই হয়েছে ৩ ম্যাচ। তবে এই ফরম্যাটে প্রথমবার ফাইনালে মুখোমুখি হচ্ছে এই দুই দল।
বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ: বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ইতিহাসে ভারত ও নিউজিল্য়ান্ড মোট পাঁচবার মুখোমুখি হয়েছে এখনও পর্যন্ত। ভারত শুধুমাত্র একটি ম্য়াচেই জয় ছিনিয়ে নিতে পেরেছে। কিউয়িরা তিনটি ম্য়াচে জয় পেয়েছে। দুটো ম্য়াচ ড্র হয়েছে। টেস্টের ক্ষেত্রেও এগিয়ে টিম ইন্ডিয়াই। ৬৫টা ম্যাচে ২২টা জয় আর ১৬টা হার। ড্র হয়েছে ২৭টি ম্যাচ।
দুই দলই আরও একটা রেকর্ড গড়ে ফেলেছে। যা বুঝিয়ে দেয় এই দুই দল কতটা শক্তিশালী। ভারত ও নিউজিল্যান্ড তিন ফরম্যাটেই একে অপরের বিরুদ্ধে ফাইনাল খেলতে নামছে। যা আগে কোনও দোলের ক্ষেত্রে হয়নি।