T20 World Cup Pakistan Vs Netherlands: প্রথম ম্যাচেই হোঁচট খেল পাকিস্তান, দুর্বল নেদারল্যান্ডের সঙ্গে কোনওমতে বাঁচল মান

১৪৮ রানের লক্ষ্য তাড়া করতে নেমে পাকিস্তান চাপে পড়ে যায়। ১৮ ওভার শেষে দরকার ছিল ২৯ রান। ১৯তম ওভারে লোগান ভ্যান বিককে কার্যত ধ্বংস করে দেন ফাহিম আশরাফ

Advertisement
প্রথম ম্যাচেই হোঁচট খেল পাকিস্তান, দুর্বল নেদারল্যান্ডের সঙ্গে কোনওমতে বাঁচল মানপ্রথম ম্যাচেই হোঁচট খেল পাকিস্তান, দুর্বল নেদারল্যান্ডের সঙ্গে কোনও মতে হার বাঁচল

আইসিসি মেনস টি-২০ বিশ্বকাপ ২০২৬-এর উদ্বোধনী ম্যাচেই নাটকীয় জয় পাকিস্তানের। কলম্বোর সিনহালিজ স্পোর্টস ক্লাবে শনিবার (৭ ফেব্রুয়ারি) নেদারল্যান্ডসকে ৩ উইকেটে হারাল বাবর আজমের দল। শেষ দু’ওভারে দরকার ছিল ২৯ রান। ঠিক সেই মুহূর্তে ম্যাচের মোড় ঘুরিয়ে দিল একটি ফেলে দেওয়া ক্যাচ। জীবন পেয়ে আগুন ঝরালেন ফাহিম আশরাফ।

১৪৮ রানের লক্ষ্য তাড়া করতে নেমে পাকিস্তান চাপে পড়ে যায়। ১৮ ওভার শেষে দরকার ছিল ২৯ রান। ১৯তম ওভারে লোগান ভ্যান বিককে কার্যত ধ্বংস করে দেন ফাহিম আশরাফ। প্রথম বলেই ছয়। দ্বিতীয় বলে লং-অনে ম্যাক্স ও’ডাউডের হাতে ক্যাচ উঠলেও বল হাত ছুঁয়ে মাথায় লেগে পড়ে যায়। সেই জীবনরক্ষার সুযোগেই ম্যাচ নেদারল্যান্ডসের হাতছাড়া হয়ে যায়।

এরপর ওই ওভারে ফাহিম মারেন আরও দু’টি ছয় ও দু’টি চার। এক ওভারেই আসে ২৪ রান। শেষ ওভারের তৃতীয় বলেই জয়ের রান তুলে নেয় পাকিস্তান। ফাহিম আশরাফ অপরাজিত থাকেন ১১ বলে ২৯ রান করে।

এই ইনিংসের সুবাদে একাধিক রেকর্ড গড়েছে পাকিস্তান। টি-২০ বিশ্বকাপে পাকিস্তানের হয়ে আট নম্বর বা তার নীচে নেমে এটি তৃতীয় সর্বোচ্চ স্কোর। পাশাপাশি এক ওভারে ২৪ রান টি-২০ বিশ্বকাপে কোনও পাকিস্তানি ব্যাটারের সর্বোচ্চ। শেষ দু’ওভারে ২৯ রান তুলে নেওয়াও টি-২০ আন্তর্জাতিক ক্রিকেটে সফল রান তাড়ার নতুন নজির।

একটি ফস্কে যাওয়া ক্যাচই শেষ পর্যন্ত বিশ্বকাপের প্রথম ম্যাচে নেদারল্যান্ডসের স্বপ্ন ভেঙে দিল, আর পাকিস্তান শুরু করল জয় দিয়ে অভিযান।

 

POST A COMMENT
Advertisement