ICC T20 World Cup 2026: ফাইনালে কোন ২ দলকে দেখতে চান? অবাক করার মতো উত্তর দ্রাবিড়ের

সুপার এইটে র‌্যাঙ্কিংয়ে সবচেয়ে নীচে থাকা দল জিম্বাবোয়ে। তবে গ্রুপ পর্বে তারা অস্ট্রেলিয়া এবং আয়োজক দেশ শ্রীলঙ্কাকে হারিয়ে চমকে দিয়েছে। সেই ঘোর কাটছে না ভারতের প্রাক্তন কোচ রাহুল দ্রাবিড়ের। টি২০ বিশ্বকাপের ফাইনালে উঠবে কোন দুই দল? এই প্রশ্নের উত্তর দিতে গিয়ে তিনি যে কথাটা বললেন তাতে চমকে উঠছেন ক্রিকেটপ্রেমীরা।

Advertisement
ফাইনালে কোন ২ দলকে দেখতে চান? অবাক করার মতো উত্তর দ্রাবিড়ের

সুপার এইটে র‌্যাঙ্কিংয়ে সবচেয়ে নীচে থাকা দল জিম্বাবোয়ে। তবে গ্রুপ পর্বে তারা অস্ট্রেলিয়া এবং আয়োজক দেশ শ্রীলঙ্কাকে হারিয়ে চমকে দিয়েছে। সেই ঘোর কাটছে না ভারতের প্রাক্তন কোচ রাহুল দ্রাবিড়ের। টি২০ বিশ্বকাপের ফাইনালে উঠবে কোন দুই দল? এই প্রশ্নের উত্তর দিতে গিয়ে তিনি যে কথাটা বললেন তাতে চমকে উঠছেন ক্রিকেটপ্রেমীরা।

ফাইনালে তিনি ভারতের সামনে কোনও অনামী প্রতিপক্ষ চান। ইএসপিএন ক্রিকইনফোকে দেওয়া সাক্ষাৎকারে দ্রাবিড় বলেন, 'আমি চাই ভারতের সঙ্গে যে কোনও দেশ ফাইনালে উঠুক। ভারত বনাম জ়িম্বাবোয়ে হলে কেমন হয়? জ়িম্বাবোয়ে ক্রিকেটের জন্য ব্যাপারটা দারুণ হবে। জ়িম্বাবোয়ে যদি সত্যিই ফাইনালে উঠতে পারে তা হলে খুব ভাল হবে। আমি চাই ভারতের সঙ্গে একটু কমজোরি দল ফাইনালে উঠুক।' 

রবিবার সুপার এইটে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে খেলবে ভারত। দ্রাবিড় মনে করেন, ভারত বাড়তি সুবিধা নিয়েই নামবে। তাঁর ব্যাখ্যা, 'ভারতের একটা বড় সুবিধা হল, আমরা ১-২ জনের উপর নির্ভর করি না। গোটা দলের ব্যাটিং গভীরতা রয়েছে। আপনি নিশ্চয়ই চাইবেন সেই ব্যাটিং গভীরতা যেন দরকারে কাজে আসে।'

পর ক্ষণেই দ্রাবিড়ের সতর্কবাণী, 'তবু মনে রাখা দরকার এটা টি-টোয়েন্টি ক্রিকেটে, যেখানে অজানা জিনিসই ঘটে। ক্রিকেটের সবচেয়ে টালমাটাল ফরম্যাট। কোচ হিসাবে আমি জানি, যে কোনও দিন আপনি হারতে পারেন। আমার মতে, শুধু নির্দিষ্ট পদ্ধতি অনুসরণ করো এবং ভাল ফলের আশা করো।'

ভারতীয় দল ভাল ছন্দেই রয়েছে। এখন টিম ইন্ডিয়াকে তিন ম্যাচ জিতে সেমিফাইনালের রাস্তা পাকা করতে হবে। প্রথমেই সামনে দক্ষিণ আফ্রিকা, এরপর জিম্বাবোয়ে ও ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধেও খেলবে ভারতীয় দল। ফলে রাস্তা কিছুটা হলেও কঠিন হবে সূর্যকুমারদের সামনে টি২০ বিশ্বকাপ ধরে রাখা সহজ নয়, এর আগে কোনও দল পারেনি। টিম ইন্ডিয়া কি পারবে? সেটাই বড় প্রশ্ন। ভারতের সামনে সুযোগ ঘরের মাঠে রেকর্ড গড়ার। 
  

Advertisement

POST A COMMENT
Advertisement