ICC T20 World Cup 2026: T20 বিশ্বকাপে সুপার এইটে ভারতের প্রতিপক্ষ কারা? রইল সূচি

টি২০ বিশ্বকাপে (T20 World Cup 2026) পরপর ম্যাচ জিতে সুপার এইটে জায়গা আগেই পাকা করে ফেলেছে ভারতীয় দল। বুধবারের ম্যাচ সেখানে নিয়মরক্ষার। নেদারল্যান্ডও সুপার এইটে যেতে পারবে না। সব দলই সুপার এইটে ৩টি করে ম্যাচ খেলবে। ভারতীয় দল কাদের বিরুদ্ধে কবে ম্যাচ খেলবে সেটা কিন্তু ঠিক হয়ে গিয়েছে। 

Advertisement
T20 বিশ্বকাপে সুপার এইটে ভারতের প্রতিপক্ষ কারা? রইল সূচিটিম ইন্ডিয়ার একাদশ বনাম নেদারল্যান্ডস

টি২০ বিশ্বকাপে (T20 World Cup 2026) পরপর ম্যাচ জিতে সুপার এইটে জায়গা আগেই পাকা করে ফেলেছে ভারতীয় দল। বুধবারের ম্যাচ সেখানে নিয়মরক্ষার। নেদারল্যান্ডও সুপার এইটে যেতে পারবে না। সব দলই সুপার এইটে ৩টি করে ম্যাচ খেলবে। ভারতীয় দল কাদের বিরুদ্ধে কবে ম্যাচ খেলবে সেটা কিন্তু ঠিক হয়ে গিয়েছে। 

সুপার এইটে যেতে পারবে পাকিস্তান?
সূর্যকুমার যাদবরা গ্রুপের শীর্ষে থেকেই পরের রাউন্ডে যাচ্ছেন সেটা নিশ্চিত হয়েছিল রবিবারই। তবে পাকিস্তান যেতে পারবে কিনা সেটা নির্ভর করছে নামিবিয়ার বিরুদ্ধে ম্যাচের উপর। পাকিস্তান সেই ম্যাচ হারলে বিদায় তো নেবেই, পাশাপাশি সুপার এইটে চলে যাবে আমেরিকা। সুপার এইটে ভারতের তিনটি ম্যাচ দক্ষিণ আফ্রিকা, জিম্বাবোয়ে ও ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে।

সুপার এইটে ভারতের প্রতিপক্ষ কারা?

রবিবার ভারতের সামনে দক্ষিণ আফ্রিকা। গতবার ফাইনালে মুখোমুখি হয়েছিল দুই দল। ভারত সেখানে দারুণ জয় পায়। সূর্যকুমারের দল দারুণ ছন্দে। ২৬ ম্যাচের মধ্যে ২৫টা ম্যাচ জিতেছে। ফলে সুপার এইটের লড়াইয়েও সমস্যা হওয়ার কথা নয়। এরপর ২৬ ফেব্রুয়ারি মঙ্গলবার ভারতের সামনে জিম্বাবোয়ে। অস্ট্রেলিয়াকে হারিয়ে চমক দিয়েছে সিকান্দার রাজার দল। সেটাই কিছুটা হলেও চিন্তার কারণ। সুপার এইটের শেষ ম্যাচে ১ মার্চ মুখোমুখি ভারত ও ওয়েস্ট ইন্ডিজ। সেই ম্যাচ হবে কলকাতার ইডেন গার্ডেন্সে। 

কীভাবে সুপার এইটে পৌছাল ভারত?

গ্রুপ পর্বের ম্যাচে প্রথমেই আমেরিকাকে ২৯ রানে হারিয়ে দিয়েছে। ১২ ফেব্রুয়ারি নামিবিয়ার বিরুদ্ধে ৯৩ রানে জয় পেয়েছে ভারত। রবিবার পাকিস্তানের বিরুদ্ধে ৬১ রানে জয় পায় ভারতীয় দল। আর আজ নেদারল্যান্ডের বিরুদ্ধে গ্রুপ পর্বের শেষ ম্যাচ খেলতে নামছে ভারত।  
 

তারিখ বিপক্ষ দল স্টেডিয়াম
২২ ফেব্রুয়ারি দক্ষিণ আফ্রিকা আহমেদাবাদ
২৬ ফেব্রুয়ারি জিম্বাবোয়ে চেন্নাই
১ মার্চ ওয়েস্ট ইন্ডিজ কলকাতা

 

টিম ইন্ডিয়া দারুণ ছন্দে। গতবারের বিশ্বকাপ চ্যাম্পিয়নরা এবারেও ট্রফি ধরে রাখার ব্যাপারে মরিয়া। সেই লড়াইয়ে সূর্যকুমার যাদবরা। এর আগে কোনও দল টি২০ বিশ্বকাপের ট্রফি ধরে রাখতে পারেনি। ২০০৭ সালে প্রথমবার টি২০ বিশ্বকাপ জিতে ইতিহাস গড়েছিল মহেন্দ্র সিং ধোনির ভারত। ২০২৪ সালে রোহিত শর্মার নেতৃত্বে 

Advertisement

 

POST A COMMENT
Advertisement