T20 World Cup India vs Pakistan: ১৫ তারিখ ভারত-পাকিস্তান ম্যাচ কি হবে? BCCI এখনও জানে না

তিনি আরও জানান, বিশ্বকাপের সব ম্যাচ আয়োজনের জন্য এই পাঁচটি ভেন্যুতেই প্রস্তুতি সম্পূর্ণ। উদ্বোধনী অনুষ্ঠান এবং টুর্নামেন্টের প্রথম ম্যাচও নির্ধারিত সূচি অনুযায়ীই হবে বলে জানান BCCI সচিব। দেবজিত্‍ সাইকিয়া কথায়, '৭ ফেব্রুয়ারি মুম্বইয়ে ভারত ও আমেরিকার মধ্যে প্রথম ম্যাচ হবে। সেদিনই উদ্বোধনী অনুষ্ঠানও রয়েছে। বিশ্বকাপের সব ম্যাচ আমাদের সূচিতেই রয়েছে।'

Advertisement
১৫ তারিখ ভারত-পাকিস্তান ম্যাচ কি হবে? BCCI এখনও জানে না T20 বিশ্বকাপে ভারত-পাকিস্তান ম্যাচের ভবিষ্যত্‍
হাইলাইটস
  • ভারত-পাকিস্তান ম্যাচ কি হবে?
  • নির্ধারিত সূচি অনুযায়ীই হবে বলে জানান BCCI সচিব  
  • সব যোগ্য দলকে নির্ধারিত সূচি অনুযায়ী সমান শর্তে খেলতে হয়

রাত পোহালেই T20 বিশ্বকাপের আসর শুরু হয়ে যাচ্ছে। বাংলাদেশ ইতিমধ্যেই এই বিশ্বকাপ বয়কট করেছে। আবার বাংলাদেশকে সমর্থন জানিয়ে ভারতের ম্যাচ বয়কটের নাটক চালিয়ে যাচ্ছে পাকিস্তানও। এহেন পরিস্থিতিতেই শুরু হচ্ছে বিশ্বকাপ। আগামী ১৫ ফেব্রুয়ারি শ্রীলঙ্কার কলম্বোয় ভারত-পাকিস্তান ম্যাচ হওয়ার কথা। প্রশ্ন হল, সেই ম্যাচটি কি হবে? 

ভারত-পাকিস্তান ম্যাচ কি হবে?

BCCI সচিব দেবজিত্‍ সাইকিয়া জানালেন, ভারতের বিরুদ্ধে পাকিস্তানের ম্যাচ বয়কট নিয়ে ICC-র তরফে কোনও নির্দেশ এখনও আসেনি বিসিসিআই-এর কাছে। উইমেন্স প্রিমিয়ার লিগ (WPL) ২০২৬-এর খেতাব জেতার পর রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর (RCB) অনুষ্ঠানে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে দেবজিৎ সইকিয়া বলেন, 'এখনও পর্যন্ত ICC-এর তরফে কোনও নির্দেশ আমাদের কাছে আসেনি। নির্ধারিত সূচি অনুযায়ীই আমরা প্রস্তুতি নিয়েছি। ভারতের পাঁচটি ভেন্যু, কলকাতা, মুম্বই, দিল্লি, আহমেদাবাদ এবং চেন্নাই, পুরোপুরি প্রস্তুত।'

নির্ধারিত সূচি অনুযায়ীই হবে বলে জানান BCCI সচিব
 
তিনি আরও জানান, বিশ্বকাপের সব ম্যাচ আয়োজনের জন্য এই পাঁচটি ভেন্যুতেই প্রস্তুতি সম্পূর্ণ। উদ্বোধনী অনুষ্ঠান এবং টুর্নামেন্টের প্রথম ম্যাচও নির্ধারিত সূচি অনুযায়ীই হবে বলে জানান BCCI সচিব। দেবজিত্‍ সাইকিয়া কথায়, '৭ ফেব্রুয়ারি মুম্বইয়ে ভারত ও আমেরিকার মধ্যে প্রথম ম্যাচ হবে। সেদিনই উদ্বোধনী অনুষ্ঠানও রয়েছে। বিশ্বকাপের সব ম্যাচ আমাদের সূচিতেই রয়েছে।'

তবে পাকিস্তানের অংশগ্রহণ নিয়ে সিদ্ধান্ত নেওয়ার বিষয়টি সম্পূর্ণভাবে ICC এবং পাকিস্তান ক্রিকেট বোর্ডের উপরেই নির্ভর করছে বলে স্পষ্ট করেন দেবজিৎ। তাঁর কথায়, 'কে খেলবে, কে খেলবে না, এই সিদ্ধান্ত ICC এবং সংশ্লিষ্ট দেশের। ICC আমাদের কিছু না জানানো পর্যন্ত এ নিয়ে আমি কোনও মন্তব্য করতে পারি না।' পাকিস্তান সরকার সোশ্যাল মিডিয়ায় জানিয়েছিল, ভারত-পাকিস্তান ম্যাচে পাকিস্তান দল মাঠে নামবে না। এর পরেই বিষয়টি নিয়ে বিতর্ক শুরু হয়। পাকিস্তান সরকারের এই অবস্থানের পর ICC একটি বিবৃতি দিয়ে জানায়, ‘নির্বাচিত ম্যাচে অংশ না নেওয়া’ কোনও আন্তর্জাতিক টুর্নামেন্টের মৌলিক ধারণার সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়।

Advertisement

সব যোগ্য দলকে নির্ধারিত সূচি অনুযায়ী সমান শর্তে খেলতে হয়

ICC-এর বিবৃতিতে বলা হয়, সব যোগ্য দলকে নির্ধারিত সূচি অনুযায়ী সমান শর্তে খেলতে হয়। নির্বাচিতভাবে ম্যাচ না খেলা হলে প্রতিযোগিতার ন্যায্যতা, স্বচ্ছতা এবং ক্রীড়াসুলভ মানসিকতা ক্ষতিগ্রস্ত হয়। ICC আরও জানায়, তারা পাকিস্তান ক্রিকেট বোর্ডের কাছ থেকে আনুষ্ঠানিকভাবে কোনও চিঠি পাওয়ার অপেক্ষায় রয়েছে এবং PCB যেন সব পক্ষের স্বার্থ রক্ষা করে এমন কোনও সমাধান সূত্র খোঁজে, সেই প্রত্যাশাও করা হয়েছে।

এর আগেই বাংলাদেশ দল নিরাপত্তা সংক্রান্ত উদ্বেগ দেখিয়ে ভারতে খেলতে না আসার সিদ্ধান্ত নেয়। সেই সিদ্ধান্ত মানতে রাজি না হয়ে ICC জানায়, কোনও বিশ্বাসযোগ্য নিরাপত্তা হুমকি নেই। শেষ পর্যন্ত বাংলাদেশকে বাদ দিয়ে স্কটল্যান্ডকে বিশ্বকাপে অন্তর্ভুক্ত করা হয়। স্কটল্যান্ড বর্তমানে টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ে ১৪ নম্বরে রয়েছে এবং একাধিক যোগ্য দলকে পিছনে রেখে তারা সুযোগ পায়। T20 বিশ্বকাপ চলবে ৮ মার্চ পর্যন্ত। 

১২ ফেব্রুয়ারি বাংলাদেশে সাধারণ নির্বাচন। সেই নির্বাচনের আগে ক্রিকেট নিয়ে রাজনীতির নোংরা খেলায় মেতেছে পাকিস্তান। তবে অতীতেও এশিয়া কাপের আগে এরকম নাটক করেছিল PCB। পরে পুরো টুর্নামেন্ট খেলেছিল। তাই বাংলাদেশের ভোট মিটতেই পাকিস্তান পাল্টি খেতে পারে বলে মনে করা হচ্ছে।

POST A COMMENT
Advertisement