সেমি ফাইনালের রাস্তা কতটা কঠিন? হিসেব দেখুনটুর্নামেন্ট শুরুর আগে আলোচনা ছিল টিম ইন্ডিয়া ২৫০ রানের টার্গেট দিতে পারবে? নাকি দুর্বল টিমের বিরুদ্ধে ৩০০ রান করে ফেলবে সূর্য বিগ্রেড? কিন্তু যাবতীয় আলোচনা থমকে গেল, জল্পনা হিসেবেই। কারণ T20 বিশ্বকাপের ম্য়াচে দেখা যাচ্ছে ২৫০-৩০০ তো কোন ছাড়! ১৭০-২০০ রান করতেই হাল খারাপ হয়ে যাচ্ছে অভিষেক শর্মা থেকে শুরু করে সূর্য, রিঙ্কুদের। যার জেরে সুপার এইটের প্রথম ম্য়াচে দক্ষিণ আফ্রিকার কাছে বিশাল ব্যবধানে হারতে হয়েছে ভারতকে। ফলে এখন সেমি ফাইনালে সূর্যরা আদৌ পৌঁছতে পারবে কিনা, তা নিয়ে ধন্দ তৈরি হয়েছে।
টিম ইন্ডিয়ার সামনে কঠিন লড়াই
সুপার এইটে গ্রুপ 1-এ রয়েছে ভারত। এই গ্রুপের অন্য় টিমগুলো হল ওয়েস্ট ইন্ডিজ, দক্ষিণ আফ্রিকা ও জিম্বাবোয়ে। গতকাল জিম্বাবোয়ের বিরুদ্ধে WI জেতার পর পয়েন্ট তালিকায় ২ করে পয়েন্ট পেয়ে প্রথমে রয়েছে ওয়েস্ট ইন্ডিজ, দক্ষিণ আফ্রিকাও ২ পয়েন্ট পেয়ে দ্বিতীয় স্থানে রয়েছে। অন্য়দিকে, আপাতত ২ পয়েন্ট পেয়ে তৃতীয় ও চতুর্থ স্থানে রয়েছে যথাক্রমে ভারত ও জিম্বাবোয়ে।
ভারত যদি পরপর দুটি ম্যাচ জিতেও যায়, তবুও কিন্তু সেমি ফাইনাল নিশ্চিত নয়। কারণ, সেক্ষেত্রে ভারতের পয়েন্ট হবে ৪। অন্য়দিকে, ওয়েস্ট ইন্ডিজ ও দক্ষিণ আফ্রিকার পয়েন্ট রয়েছে ২ করে। তাঁদের হাতেও আরও ২টি করে ম্য়াচ রয়েছে। দুটি টিমই যদি একটি করেও ম্যাচ জিতে যায়, তাহলে তাঁদের পয়েন্ট বেড়ে হয়ে যাবে ৪। সেক্ষেত্রে দেখতে হবে নিট রান রেট। আর এখানেই আটকে যেতে পারে ভারত।
নেট রান রেট নিয়ে বড় অস্বস্তি
ভারতের বিরুদ্ধে বড় রানে জিতেছে দক্ষিণ আফ্রিকা। অন্য়দিকে জিম্বাবোয়ের বিরুদ্ধেও বিশাল রানের ব্য়বধানে জয়ী হয়েছে ওয়েস্ট ইন্ডিজ। পয়েন্ট টেবিলে নজর রাখলে দেখা যাচ্ছে, ওয়েস্ট ইন্ডিজের নিট রান রেট রয়েছে +৫.৩৫০। দক্ষিণ আফ্রিকার নিট রান রেট রয়েছে + ৩.৮০০। অন্যদিকে টিম ইন্ডিয়ার রান রেট এখন -৩.৮০০। জিম্বাবোয়ের রান রেট রয়েছে -৫.৩৫০। সেক্ষেত্রে সেমিফাইনালে জিততে গেলে রান রেটকে অনেকটাই উপরে নিয়ে যেতে হবে টিম ইন্ডিয়াকে।
কোন কোন অঙ্কে ভারত সেমি ফাইনালে পৌঁছতে পারে?
সূর্যদের এখন দুটি ম্যাচই বড় ব্য়বধানে জিতে, অন্যদের দিকে তাকিয়ে থাকতে হবে। মূলত দক্ষিণ আফ্রিকা ও ওয়েস্ট ইন্ডিজের দিকে। ভারতের ক্ষেত্রে দুটি ম্যাচেই জয় আবশ্যিক। তবে শুধুমাত্র জয় হলে চলবে না। বড় মার্জিনে জিততে হবে ভারতকে।
ভারতের কাছে দুই ভাবে সেমি ফাইনালে ওঠার রাস্তা রয়েছে।
প্রথম সুযোগ হতে পারে এমন -
(এক্ষেত্রে ভারত ও দক্ষিণ আফ্রিকা সেমিতে পৌঁছবে)
দ্বিতীয় সুযোগ হতে পারে এমন
(এক্ষেত্রে ভারত ও ওয়েস্ট ইন্ডিজ সেমিতে পৌঁছবে)
কখন ভারত সেমিতে যেতে পারবে না?