Vaibhav Sooriyavanshi Suryakumar Rinku: বৈভব ইন, সূর্য-রিঙ্কু আউট; টিম ইন্ডিয়ার নির্বাচনে নতুন যুগের সূচনা!

Vaibhav Sooriyavanshi Suryakumar Rinku: এই দল নির্বাচনের সবচেয়ে বড় চমক অবশ্যই ১৫ বছর বয়সী বিস্ময় বালক বৈভব সূর্যবংশীর জাতীয় দলে ডাক পাওয়া। ২০২৬ সালের আইপিএলে ব্যাট হাতে ঝড় তুলে টুর্নামেন্টের অন্যতম সেরা তরুণ ক্রিকেটার হিসেবে নিজেকে প্রমাণ করেছে সে। সদ্য সমাপ্ত আইপিএলে তার ব্যাট থেকে এসেছে ৭৭৬ রান।

Advertisement
বৈভব ইন, সূর্য-রিঙ্কু আউট; টিম ইন্ডিয়ার নির্বাচনে নতুন যুগের সূচনা!Vaibhav Sooriyavanshi Suryakumar Rinku: বৈভব ইন, সূর্য-রিঙ্কু আউট; টিম ইন্ডিয়ার নির্বাচনে নতুন যুগের সূচনা!

Vaibhav Sooriyavanshi Suryakumar Rinku: টি টোয়েন্টি বিশ্বকাপে জয়ের রেশ কাটতে না কাটতেই ভারতীয় ক্রিকেটে বড়সড় রদবদল ঘটে গেল। অজিত আগরকরের নেতৃত্বাধীন নির্বাচক কমিটি এবার এক নতুন অধ্যায়ের সূচনা করে শ্রেয়স আইয়ারকে ভারতীয় টি টোয়েন্টি দলের নতুন অধিনায়ক হিসেবে ঘোষণা করেছে। আইপিএলে অধিনায়ক হিসেবে শ্রেয়সের দুর্দান্ত সাফল্যই তাকে এই বড় দায়িত্ব এনে দিতে বড় ভূমিকা পালন করেছে বলে মনে করা হচ্ছে। শ্রেয়সের পাশাপাশি এই নতুন দলে সহ অধিনায়ক পদের দায়িত্ব দেওয়া হয়েছে তরুণ তারকা তিলক বর্মাকে। আয়ারল্যান্ড ও ইংল্যান্ডের বিরুদ্ধে টি টোয়েন্টি সিরিজ এবং এশিয়ান গেমসের ক্রিকেট টুর্নামেন্টের জন্য এই স্কোয়াড ঘোষণা করা হয়েছে।

এই দল নির্বাচনের সবচেয়ে বড় চমক অবশ্যই ১৫ বছর বয়সী বিস্ময় বালক বৈভব সূর্যবংশীর জাতীয় দলে ডাক পাওয়া। ২০২৬ সালের আইপিএলে ব্যাট হাতে ঝড় তুলে টুর্নামেন্টের অন্যতম সেরা তরুণ ক্রিকেটার হিসেবে নিজেকে প্রমাণ করেছে সে। সদ্য সমাপ্ত আইপিএলে তার ব্যাট থেকে এসেছে ৭৭৬ রান।

ঘরোয়া ক্রিকেটের এই দুর্দান্ত পারফরম্যান্সের পুরস্কার হিসেবেই টিম ইন্ডিয়ার সিনিয়ার দলে ডাক পেয়ে ভারতের ক্রিকেট ইতিহাসে অন্যতম কনিষ্ঠ খেলোয়াড় হিসেবে রেকর্ড বুকে নাম তুলে নিল বৈভব। নির্বাচকরা মূলত টি টোয়েন্টি বিশ্বকাপজয়ী দলের মূল শক্তিকে ধরে রেখেই বেশ কিছু নতুন মুখ এনেছেন যাতে অভিজ্ঞতার পাশাপাশি আগামী প্রজন্মের একটি শক্তিশালী দল তৈরি করা যায়।

তবে এই নতুন সমীকরণের মাঝে সবচেয়ে বড় ধাক্কাটি এসেছে সূর্যকুমার যাদবের জন্য। অধিনায়কত্ব হারানোর পাশাপাশি পুরো দল থেকেই বাদ পড়েছেন তিনি। দলের এই বড় সিদ্ধান্তের পর অবশ্য সোশ্যাল মিডিয়ায় ভারতীয় দলের প্রতি নিজের শুভেচ্ছা ও সমর্থন জানিয়ে একটি বার্তা পোস্ট করেছেন সূর্যকুমার। অধিনায়কত্ব ও দলের জায়গা হারিয়েও স্কোয়াড থেকে বাদ পড়ার পর অত্যন্ত মার্জিত ও ইতিবাচক মনোভাব দেখিয়ে দলের পাশে দাঁড়িয়েছেন তিনি। অভিজ্ঞ ক্রিকেটারদের ব্যাকবোন শক্ত রাখার পাশাপাশি বৈভবের মতো তরুণদের সুযোগ দিয়ে ভারতীয় ক্রিকেটের এই নতুন রূপান্তর আগামী দিনে কতটা সফল হয় এখন সেটাই দেখার।

Advertisement

 

POST A COMMENT
Advertisement