India Vs England T20 World Cup Semifinal: সেমিফাইনাল বৃষ্টিতে ভেস্তে গেলে কারা যাবে সেমিতে, ভারত না ইংল্যান্ড? জানুন সমীকরণ

আইসিসি-র নিয়ম অনুযায়ী, ম্যাচ বাতিল হলে সুপার এইট পর্বে যে দল নিজেদের গ্রুপে শীর্ষে ছিল, তারাই সরাসরি ফাইনালে পৌঁছে যাবে। এক্ষেত্রে ভারত তাদের গ্রুপে দক্ষিণ আফ্রিকার কাছে হেরে দ্বিতীয় স্থানে শেষ করেছিল, অন্যদিকে ইংল্যান্ড তাদের গ্রুপে দাপট দেখিয়ে শীর্ষস্থান দখল করে রেখেছে।

Advertisement
সেমিফাইনাল বৃষ্টিতে ভেস্তে গেলে কারা যাবে সেমিতে, ভারত না ইংল্যান্ড? জানুন সমীকরণটি২০ বিশ্বকাপের সেমিফাইনাল

টি-২০ বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে বৃহস্পতিবার মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে মুখোমুখি হতে চলেছে ভারত ও ইংল্যান্ড। কিন্তু এই হাই-ভোল্টেজ ম্যাচের ওপর ঘনিয়ে আসছে বৃষ্টির কালো মেঘ। আবহাওয়া দফতরের পূর্বাভাস যদি সত্যি হয়, তবে মুম্বইয়ের বৃষ্টি খেলার তাল কাটতে পারে। এমন পরিস্থিতিতে ক্রিকেট ভক্তদের মনে প্রশ্ন, যদি বৃষ্টিতে ম্যাচ ধুয়ে যায়, তবে ফাইনালে যাবে কে? আইসিসি-র নিয়মে এবার রয়েছে একাধিক চমক।

আইসিসি স্পষ্ট জানিয়েছে, নকআউট পর্বের এই লড়াইয়ের জন্য একটি ‘রিজার্ভ ডে’ বা অতিরিক্ত দিন বরাদ্দ রাখা হয়েছে। অর্থাৎ, বৃহস্পতিবার খেলা সম্ভব না হলে শুক্রবার ম্যাচটি হবে। তবে খেলা সম্পূর্ণ হতে হলে অন্তত ১০ ওভার করে দুই দলকেই ব্যাট করতে হবে। সাধারণ টি-২০ ম্যাচে ৫ ওভারের খেলা হলেও, সেমিফাইনালের ক্ষেত্রে ১০ ওভারের নিয়ম বাধ্যতামূলক করেছে বিশ্ব ক্রিকেটের নিয়ামক সংস্থা। যদি নির্ধারিত দিনে বৃষ্টির জন্য খেলা দেরিতে শুরু হয়, তবে মাঠের আম্পায়াররা অতিরিক্ত ৯০ মিনিট সময় পাবেন। তাতেও কাজ না হলে ম্যাচ গড়াবে রিজার্ভ ডে-তে। রিজার্ভ ডে-র দিনেও অতিরিক্ত ১২০ মিনিট সময় বরাদ্দ রাখা হয়েছে।

কিন্তু আসল চিন্তার কারণ হলো সুপার এইটের পয়েন্ট টেবিল। যদি রিজার্ভ ডে-তেও বৃষ্টির দাপটে এক বলও খেলা না হয়, তবে কপাল পুড়বে রোহিত শর্মাদের উত্তরসূরীদের। আইসিসি-র নিয়ম অনুযায়ী, ম্যাচ বাতিল হলে সুপার এইট পর্বে যে দল নিজেদের গ্রুপে শীর্ষে ছিল, তারাই সরাসরি ফাইনালে পৌঁছে যাবে। এক্ষেত্রে ভারত তাদের গ্রুপে দক্ষিণ আফ্রিকার কাছে হেরে দ্বিতীয় স্থানে শেষ করেছিল, অন্যদিকে ইংল্যান্ড তাদের গ্রুপে দাপট দেখিয়ে শীর্ষস্থান দখল করে রেখেছে। ফলে ম্যাচ পুরোপুরি ভেস্তে গেলে পয়েন্ট টেবিলের নিরিখে জস বাটলাররাই আমদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে ফাইনালের টিকিট পাবেন, আর চোখের জলে বিদায় নিতে হবে টিম ইন্ডিয়াকে।

 

POST A COMMENT
Advertisement