India vs Pakistan: পাক দাবি নস্যাৎ করে হ্যান্ডসেকে না সূর্যর,ইন্ডিয়ার সমালোচনা সঞ্জয় মাঞ্জরেকরের

ভারত-পাকিস্তান ম্যাচের আগে  পরিবেশ বেশ উত্তপ্ত। এর মধ্যেই নতুন এক বিতর্কের জন্ম দিলেন ভারতের প্রাক্তন ক্রিকেটার সঞ্জয় মাঞ্জরেকর। পাকিস্তানের বিরুদ্ধে ভারতের করমর্দন নীতি নিয়ে খোলাখুলি প্রশ্ন তুলেছেন, এটাকে বোকামি এবং ক্রিকেটের জন্য অশালীন বলে মত তাঁর।

Advertisement
পাক দাবি নস্যাৎ করে হ্যান্ডসেকে না সূর্যর,ইন্ডিয়ার সমালোচনা সঞ্জয় মাঞ্জরেকরেরভারত বনাম পাকিস্তান

ভারত-পাকিস্তান ম্যাচের আগে  পরিবেশ বেশ উত্তপ্ত। এর মধ্যেই নতুন এক বিতর্কের জন্ম দিলেন ভারতের প্রাক্তন ক্রিকেটার সঞ্জয় মাঞ্জরেকর। পাকিস্তানের বিরুদ্ধে ভারতের করমর্দন নীতি নিয়ে খোলাখুলি প্রশ্ন তুলেছেন, এটাকে বোকামি এবং ক্রিকেটের জন্য অশালীন বলে মত তাঁর।

সঞ্জয় মাঞ্জরেকার তার এক্স অ্যাকাউন্টে লিখেছেন, 'ভারত যে 'হ্যান্ডশেক' না করার নিয়ম চালু করেছে তা সম্পূর্ণ বোকামি। আমাদের মতো দেশের জন্য এটা শোভনীয় নয়। খেললে স্পোর্টসম্যান স্পিরিট নিয়ে খেলুন নয়ত, একেবারেই খেলবেন না।' মাঞ্জরেকার স্পষ্টভাবে বিশ্বাস করেন যে যদি দুটি দল একে অপরের বিরুদ্ধে খেলছে, তাহলে খেলার ঐতিহ্যকে সম্মান করতে হবে।

গত কয়েল মাস ভারতের পুরুষ ও মহিলা ক্রিকেট দল পাকিস্তানের বিরুদ্ধে হ্যান্ডশেক না করার নীতি নিয়েছে। এই নীতি ২০২৫ সালের এশিয়া কাপের সময় যথেষ্ট বিতর্কের সৃষ্টি করেছিল। জম্মু ও কাশ্মীরের পহেলগাঁও সন্ত্রাসবাদী হামলা এবং পরবর্তীতে ভারতীয় সশস্ত্র বাহিনীর অপারেশন সিঁদুরের পরিপ্রেক্ষিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। এই হামলায় ২৬ জন বেসামরিক নাগরিকের প্রাণহানি ঘটে।

কেউ হাত মেলানি

ভারত ও পাকিস্তানের খেলোয়াড়রা একে অপরের সঙ্গে হাত মেলানি।  সেই এশিয়া কাপ থেকে চালু হওয়া ট্র্যাডিশনে বদল হল না রবিবারও। পাহেলগাঁও জঙ্গি হাল্মা ও তারপর ভারতের পালড়া অপারেশন সিঁদুরের জেরে ভারতের সঙ্গে পাকিস্তানের যুদ্ধের মতো পরিস্থিতি তৈরি হয়। এর প্রভাব পড়ে ক্রিকেটের ক্ষেত্রেও। তারপর থেকেি দুই দলের কেউই হাত মেলানি। এশিয়া কাপে প্রথম্বার এ নিয়ে কম নাটক হয়নি।  

টুর্নামেন্টে এখন পর্যন্ত দুটি দলই অপরাজিত। টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে ভারত মার্কিন যুক্তরাষ্ট্রকে ২৯ রানে পরাজিত করে এবংতারপর নামিবিয়াকে ৯৩ রানে পরাজিত করে। ভারত চার পয়েন্ট এবং ৩.০৫০ নেটরান রেট নিয়ে টেবিলের শীর্ষে রয়েছে।

এদিকে ম্যাচের আগে, পাকিস্তানি অধিনায়ক সলমন আলি আগা বলেছেন যে ক্রিকেট স্পিরিট মেনে খেলা উচিত এবং তাদের দলের হাত মেলাতে কোনও সমস্যা নেই। সলমন বলেন, 'সিদ্ধান্ত তাদের হাতে, তবে ক্রিকেট স্পিরিট মেনেই খেলা উচিত।' এশিয়া কাপের সময় সূর্যকুমার যাদব করমর্দন করতে অস্বীকৃতি জানানোর পর পাকিস্তান অসন্তোষ প্রকাশ করে এবং এমনকি সাময়িক বয়কটের হুমকিও দেয়। তবে, পাকিস্তানি দল পরে টুর্নামেন্টে অংশগ্রহণ করে। এখন, কলম্বোর এই বড় ম্যাচে, সকলের নজর কেবল রান এবং উইকেটের দিকেই নয়, ম্যাচের আগে এবং পরে সম্ভাব্য 'করমর্দনের মুহূর্ত-এর দিকেও থাকবে।
 

Advertisement

POST A COMMENT
Advertisement