ভারত-পাকিস্তানরবিবার T20 বিশ্বকাপের (ICC T20 World Cup 2026) হাই ভোল্টেজ ম্যাচ। শ্রীলঙ্কার (Sri Lanka) কলম্বোতে পাকিস্তানের (Pakistan) সামনে ভারত (India)। রবিবারের ম্যাচ নিয়ে প্রচুর নাটক হয়েছে, শেষ অবধি চাপের কাছে মাথা নত করে খেলতে রাজি হয়েছে পাকিস্তান (India vs Pakistan)। ভারত এই ম্যাচের আগে দারুণ ছন্দে। ম্যাচ জিতেছে পাকিস্তানও ফলে দুই দলের হাড্ডাহাড্ডি লড়াই হবে বলেই আশা করা যায়।
কোথায় কীভাবে ম্যাচ দেখবেন? জেনে নিন (ind vs pak Live Streaming)
টিভিতে স্টার স্পোর্টসে দেখা যাবে এই ম্যাচ। পাশাপাশি লাইভ স্ট্রিমিং দেখা যাবে জিও হটস্টারে। ওয়েবসাইটেও এই ম্যাচ দেখা যাবে। তবে সেক্ষেত্রে সাবসক্রিপশন নিতে হবে। ডিডি স্পোর্টসে ভারতের ম্যাচ ও পরে সেমিফাইনাল ও ফাইনাল দেখা যাবে এই চ্যানেলে। বাড়িতে ফ্রি ডিশ থাকলেই দেখতে পাবেন ম্যাচ। কোনও টাকা লাগবে না।
বিশ্বকাপে বয়কট বিতর্ক
বিশ্বকাপ বয়কট নিয়ে নাটক কম হয়নি। ভারতে খেলতে আসার ক্ষেত্রে নিরাপত্তাজনিত আপত্তির কথা তুলে বিশ্বকাপ বয়কট করেছে বাংলাদেশ। তারা শেষ মুহূর্তে দাবি তোলে সব ম্যাচ ভারত থেকে সরিয়ে শ্রীলঙ্কায় দেওয়া হোক। সেই দাবি আইসিসি না মানায় বয়কট করে বাংলাদেশ। পাকিস্তানও ভারতের বিরুদ্ধে ম্যাচ বয়কট করার ডাক দিয়েছিল। ফলে বিশ্বকাপের সবচেয়ে আকর্ষণীয় ম্যাচ ঘিরে আশঙ্কা দেখা গিয়েছিল। শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড পাকিস্তানের কাছে সিদ্ধান্ত পুনরায় বিবেচনা করার আর্জি জানিয়েছে। পাকিস্তানের দাবি ছিল, বাংলাদেশের যুক্তি একেবারেই ঠিক। ভারতে তাদের নিরাপত্তা নিয়ে সমস্যায় পড়তে হত। আর সেই দাবি আইসিসি না মানায় সবচেয়ে বড় ম্যাচই বয়কটের সিদ্ধান্ত নেয় পাকিস্তান। তবে শেষ মুহূর্তে এই সিদ্ধান্ত থেকে সরে এসেছে পাক সরকার। পাকিস্তান দলের ভারতের বিরুদ্ধে ম্যাচ খেলার ক্ষেত্রে সমস্যা নেই।
ভারতের ম্যাচ
৭ ফেব্রুয়ারি ভারত বনাম আমেরিকা, মুম্বই, ভারত জেতে ২৯ রানে
১২ ফেব্রুয়ারি ভারত বনাম নামিবিয়া, দিল্লি
১৫ ফেব্রুয়ারি ভারত বনাম পাকিস্তান, কলম্বো
১৮ ফেব্রুয়ারি ভারত বনাম নেদারল্যান্ডস, আহমেদাবাদ