
রবিবার (১ ফেব্রুয়ারি) আইসিসি পুরুষদের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ ২০২৬-এ ভারত পাকিস্তানের মুখোমুখি হয়। দুই দলের মধ্যে সুপার সিক্সের ম্যাচটি বুলাওয়াইয়োর কুইন্স স্পোর্টস ক্লাবে অনুষ্ঠিত হয়, যেখানে ভারত পাকিস্তানকে ৫৮ রানে পরাজিত করে। ভারতীয় দল পাকিস্তানকে জয়ের জন্য ২৫৩ রানের লক্ষ্য দিয়েছিল, কিন্তু তাদের পুরো দল ৪৬.২ ওভারে ১৯৪ রানে গুটিয়ে যায়।
অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ ২০২৬-এর সুপার সিক্সেস পর্বে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিরুদ্ধে শক্ত চ্যালেঞ্জ ছুড়ে দেয় ভারত। রবিবার (১ ফেব্রুয়ারি) জিম্বাবোয়ের বুলাওয়েওর কুইনস স্পোর্টস ক্লাবে আয়োজিত এই হাইভোল্টেজ ম্যাচে প্রথমে ব্যাট করে ভারত তোলে ২৫২ রান, সব উইকেট হারিয়ে। জবাবে পাকিস্তান ইনিংসের ১৪ ওভার শেষে স্কোর ৭৯ রান ১ উইকেট হারিয়ে।
ভারতের হয়ে ব্যাটিংয়ের মূল ভরসা ছিলেন বেদান্ত ত্রিবেদী। ৯৮ বল খেলে ৬৮ রানের ইনিংসে ছিল দুটি চার ও একটি ছক্কা। শুরুতে ওপেনিং জুটিতে বৈভব সূর্যবংশী ও অ্যারন জর্জ ৪৭ রান যোগ করেন। বৈভব মাত্র ২২ বলে ৩০ রান করে আউট হন, যেখানে ছিল ৫টি চার ও একটি ছক্কা।
তবে একই স্কোরে ধাক্কা খায় ভারত। অধিনায়ক আয়ুষ মাহত্রে শূন্য রানে ফেরেন। এরপর অ্যারন জর্জ (১৬) আউট হলে দ্রুত তিন উইকেট হারায় ভারত। চতুর্থ উইকেটে বেদান্ত ত্রিবেদী ও বিহান মালহোত্রা ৬২ রানের গুরুত্বপূর্ণ জুটি গড়েন। মালহোত্রা করেন ২১ রান।
নিচের দিকে কনিশ্ক চৌহান ৩৫, আর এস অম্বারিশ ২৯ ও খিলান প্যাটেল ২১ রান করে ভারতের ইনিংসকে লড়াকু জায়গায় নিয়ে যান। পাকিস্তানের হয়ে বোলিংয়ে অবদুল সুবহান নেন ৩ উইকেট, মহম্মদ সাইয়্যাম নেন ২টি।
জবাবে ব্যাট করতে নেমে পাকিস্তান ১৪ ওভারে ৭৯ রান তুললেও হারিয়েছে একটি উইকেট। ওপেনার সামির মিনহাস আউট হয়ে প্যাভিলিয়নে ফিরেছেন। ম্যাচ এখনও খোলা, তবে ভারতের বোলারদের সামনে বড় চ্যালেঞ্জ অপেক্ষা করছে পাকিস্তানের ব্যাটিং লাইনআপের।
এই ম্যাচে দুই দলই একাদশে পরিবর্তন এনেছে। ভারতের হয়ে উদ্ধব মোহনের বদলে খেলছেন পেসার দীপেশ দেবেন্দ্রন। পাকিস্তান দলে চোটের কারণে মহম্মদ শায়ান ছিটকে যাওয়ায় সুযোগ পেয়েছেন আলি হাসান বালোচ।