ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজের সম্ভাব্য একাদশআজ ইডেনে হাই ভোল্টেজ ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্যাচ। এই ম্যাচে ভারতকে জিততেই হবে। তাহলেই টিকে থাকবে সেমিফাইনালের স্বপ্ন। নইলে ব্যাগ গুছিয়ে বাড়ি। আর কোনও আশা নেই। তাই এই ম্যাচের দল নিয়ে দুই দলই ভীষণভাবে সতর্ক থাকবে। বিশেষত, সচেতন থাকবে ভারতীয় দল।
আর এই ম্যাচে পরিবর্তন হওয়ার সম্ভাবনা খুবই কম বলে মনে করা হচ্ছে। যেমন দল জিম্বাবোয়ে ম্যাচে খেলেছে, সেই একাদশই এখানে খেলার সম্ভাবনা রয়েছে বলে খবর। পরিবর্তনের আশা প্রায় নেই।
কোথায় সমস্যা?
বিশেষজ্ঞরা মনে করছেন যে এই বিশ্বকাপে ভারতীয় দলের বোলিং ইউনিট খুব একটা ভাল পারফর্ম করেনি। ছোট ছোট টিমগুলিও ভারতের বিরুদ্ধে অনেক রান করে দিয়েছে। তাদের অল আউট করাও যায়নি। আর সেটই চিন্তার বিষয়।
এই যেমন জিম্বাবোয়ে ম্যাচের কথাই ধরুন। সেই ম্যাচে শিবম দুবেকে ২ ওভার বল দেওয়া হয়েছিল। ৪৭ রান দিয়েছেন তিনি। এটা কিন্তু বড় রান। ও দিকে রান দিয়েছেন অক্ষর প্যাটেল এবং বরুণ চক্রবর্তীও। তাঁরা দুইজনই ১টি করে উইকেট নিয়েছেন। পাশাপাশি দিয়েছেন ৩৫ রান। আর এই দুই উচ্চ মানের বোলারের জন্য এটাও কোনও ভাল পরিসংখ্যান নয়।
ব্যাটিংয়ের দিকে যদি তাকানো যায়, তাহলে অবশ্য একটু খুশির খবর রয়েছে। কারণ, অনেক দিন পর রান পেয়েছেন অভিষেক শর্মা। তিনি ৫৫ রানের একটা ঝোড়ো ইনিংস খেলেছেন। এছাড়া সঞ্জুর ব্যাটিংও ছিল নজরকাড়া। সেই সঙ্গে অধিনায়ক সূর্যকুমার যাদব ৩৩ রান করেছেন।
এছাড়া ওই ম্যাচে সেরা খেলাটি খেলেছেন হার্দিক পাণ্ডেয়া। তিনি ২৩ বলে করে দেন ৫০ রান। আর ব্যাটারদের সেরা পারফরম্যান্সের উপর ভর করেই বিরাট রান করে ভারতীয় দল।
যদিও এই ম্যাচে বাইরে ছিলেন রিঙ্কু সিং, ওয়াশিংটন সুন্দর, কুলদীপ সিং এবং মহম্মদ সিরাজ। মনে করা হচ্ছে, এই ম্যাচেও তাঁরা দলের বাইরেই থাকতে পারেন। তাঁদের ইডেন ম্যাচে দলে জায়গা হওয়ার সম্ভাবনা কম।
ভারতীয় দলের সম্ভাব্য একাদশ
সঞ্জু স্যামসন (উইকেট কিপার), অভিষেক শর্মা, ঈশান কিষান, সূর্যকুমার যাদব, হার্দিক পাণ্ডেয়া, তিলক ভার্মা, শিবম দুবে, অক্ষর প্যাটেল, অর্শদীপ সিং, জসপ্রিত বুমরা এবং বরুণ চক্রবর্তী।
ওয়েস্ট ইন্ডিজ সম্ভাব্য একাদশ
ব্র্যান্ডন কিং, সাই হোপ (ইউকেটকিপার এবং অধিনায়ক), সিমরন হেটমায়ার, রোভমান পাওয়েল, ফেরফান রুথারফোর্ড, রোস্টন চেজ বা আকিল হোসেন, রোমারিও শেপার্ড, জ্যাসন হোল্ডার, ম্যাথিউ ফোর্ড, গুদাকেশ মোতি এবং শামার জোসেফ।