T20 World Cup India Vs West Indies: টি২০ বিশ্বকাপে ভারতের বরাবরের কাঁটা ওয়েস্ট ইন্ডিজ, রবিবার ইডেনে ছবিটা বদলাবে?

T20 World Cup India Vs West Indies: দুই দলের সামগ্রিক টি-২০ আন্তর্জাতিক পরিসংখ্যান বলছে, ভারতের পাল্লাই ভারী। ৩০ ম্যাচে ১৯ জয় ভারতের, ১০টি ওয়েস্ট ইন্ডিজের, একটি ম্যাচে ফল হয়নি। কিন্তু টি-২০ বিশ্বকাপের মঞ্চে ছবিটা একেবারে আলাদা। সেখানে চার সাক্ষাতে তিনবারই জিতেছে ক্যারিবিয়ানরা।

Advertisement
টি২০ বিশ্বকাপে ভারতের বরাবরের কাঁটা ওয়েস্ট ইন্ডিজ, রবিবার ইডেনে ছবিটা বদলাবে?রবিবার ইডেনে মুখোমুখি ভারত ওয়েস্ট ইন্ডিজ

T20 World Cup India Vs West Indies: ১ মার্চ, রবিবার কলকাতার ঐতিহাসিক ইডেন গার্ডেন্সে (Eden Gardens) মাঠে মুখোমুখি হচ্ছে ভারত ও ওয়েস্ট ইন্ডিজ।  (India national cricket team ও West Indies cricket team। ICC Men's T20 World Cup 2026) এর এই ম্যাচ কার্যত ‘করো বা মরো’। প্রায় অলিখিত কোয়ার্টার ফাইনালের রূপ নিয়েছে খেলাটি। জয়ী দল উঠবে সেমিফাইনালে, হারলেই বিদায় অপর দলের।

দুই দলের সামগ্রিক টি-২০ আন্তর্জাতিক পরিসংখ্যান বলছে, ভারতের পাল্লাই ভারী। ৩০ ম্যাচে ১৯ জয় ভারতের, ১০টি ওয়েস্ট ইন্ডিজের, একটি ম্যাচে ফল হয়নি। কিন্তু টি-২০ বিশ্বকাপের মঞ্চে ছবিটা একেবারে আলাদা। সেখানে চার সাক্ষাতে তিনবারই জিতেছে ক্যারিবিয়ানরা।

২০০৯ সালে লর্ডসে প্রথম মুখোমুখি। ভারত ১৫৩ রানে থামলেও ডোয়েন ব্রাভোর অলরাউন্ড পারফরম্যান্সে ৭ উইকেটে ম্যাচ জিতে নেয় ওয়েস্ট ইন্ডিজ। ২০১০ সালে ব্রিজটাউনে ক্রিস গেইলের ৯৮ রানের ঝড়ে ১৪ রানে হারতে হয় ভারতকে।

২০১৪ সালে মিরপুরে আসে ভারতের একমাত্র সাফল্য। ওয়েস্ট ইন্ডিজকে ১২৯ রানে আটকে রেখে ৭ উইকেটে ম্যাচ জেতে ভারত। বিরাট কোহলির ৫৪ ও রোহিত শর্মার অপরাজিত ৬২ রানের ইনিংস সেই জয়ের ভিত গড়ে দেয়।

তবে ২০১৬ সালের মুম্বই সেমিফাইনালের ক্ষত এখনও তাজা। টসে হেরে আগে ব্যাট করে ভারত তোলে ১৯২। কোহলির অপরাজিত ৮৯ নজর কাড়ে। কিন্তু লেন্ডল সিমন্সের ৮২ রানের ইনিংসে ৭ উইকেটে ম্যাচ জিতে নেয় ওয়েস্ট ইন্ডিজ। পরে ফাইনালে ইংল্যান্ডকে হারিয়ে শিরোপাও জেতে তারা।

ফলে ইতিহাস বলছে, বিশ্বকাপের মঞ্চে ওয়েস্ট ইন্ডিজ ভারতের পথ রুখেছে বারবার। এবার ইডেনের গর্জনে কি বদলাবে সেই সমীকরণ? নাকি ফের ক্যারিবিয়ান চমক? উত্তর মিলবে ১ মার্চের মহারণেই।

 

POST A COMMENT
Advertisement