ভারতের সম্ভাব্য একাদশসেমিফাইনালের টানটান ম্যাচে ইংল্যান্ডকে হারিয়ে ফাইনাল উঠেছে ভারত। ৮ মার্চ, রবিবার ফাইনাল। গুজরাতের আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে ওই দিন মুখোমুখি হবে ভারত এবং নিউজিল্যান্ড।
মাথায় রাখতে হবে, টি২০ বিশ্বকাপের ইতিহাসে ভারত কখনওই নিউজিল্যান্ডকে হারায়নি। ৩ বারে ৩ বারই পরাজিত হতে হয়েছে। আর সেই কারণেই চিন্তায় রয়েছেন ফ্যানেরা। সবাই প্রার্থনা জুড়ে দিয়েছেন যাতে এই ম্যাচে আর ইতিহাসের পুনরাবৃত্তি না হয়।
প্রসঙ্গত, এই দুই দেশ একে অপরের বিরুদ্ধে ৩০টি টি২০ ম্যাচ খেলেছে। তার মধ্যে ১৬টিতে জিতেছে ভারত। ১১টিতে জয় হয়েছে নিউজিল্যান্ডের। আর ৩টি ম্যাচ অমীমাংসিত থেকেছে। এই ৩টি অমীমাংসিত ম্যাচের মধ্যে ভারত দুটি জিতেছে সুপারওভারে। আর একটি ম্যাচ ভেস্তে যায়। তাই আপাতভাবে পরিসংখ্যানে অনেকটাই এগিয়ে রয়েছে ভারত।
মাথায় রাখতে হবে যে, সেমিফাইনালে দারুণ খেলেছে ভারতীয় ব্যাটিং। তার উপর ভর করেই ইংল্যান্ডের বিরুদ্ধে ৭ রানে জিতেছে সূর্যকুমার বাহিনী। এই ম্যাচে ঝোড়ো ইনিংস খেলেছেন সঞ্জু স্যামসন।
তবে এই ম্যাচে খুবই খারাপ পারফর্ম করে ভারতীয় বোলিং। অর্শদীপ সিং ৫১ রান দিয়ে ১ উইকেট নেন। অন্যদিকে বরুণ চক্রবর্তী ৪ ওভারে দেন ৬৪ রান। তিনিও ১টি উইকেট নেন। আর এই ম্যাচের পরই তাঁদের ফর্ম নিয়ে প্রশ্ন উঠে যায়। অনেকেই মনে করছেন ভারতীয় দলে ফাইনালে বদল দেখা যেতে পারে।
তাই এখন প্রশ্ন হল, এই ম্যাচে কি জায়গা হতে পারে কুলদীপ যাদবের? অভিষেক শর্মা কি খেলবেন?
পাঠান এবং অক্ষরের বরুণকে নিয়ে কী বক্তব্য?
সতীর্থ বরুণকে নিয়ে অক্ষরের মন্তব্য, 'আমাদের কথা হয়েছে। আমরা বরুণের সমস্যার কথা বুঝেছি। আমরা একসঙ্গে অনেক ম্যাচ খেলেছি। একটা শক্ত মনোভাব দরকার নকআউটে। আমরা জানি ওর স্কিল রয়েছে। আমরা ওকে বলব যেন নিজের প্ল্যান থেকে না সরে আসে।'
আর বরুণের দক্ষতার প্রশংসা করেছেন ইরফানও। তিনি মনে করেন, বড় ম্যাচের আগে মাঠে আসার দরকার নেই। একদিন প্র্যাকটিস করে কিছু হবে না। বরং হালকা সময় কাটাক।
যদিও বিশেষঞ্জদের একাংশ মনে করছেন যে বরুণের জায়গায় ফাইনালে জায়গা হলেও হতে পারে কুলদীপ যাদবের।
অভিষেক কি খেলবেন?
বরুণের মতোই হাল খারাপ ভারতের ওপেনার অভিষেক শর্মার। তিনিও ফর্মের ধারে কাছে নেই। তবে তাঁর পিছনে দাঁড়িয়েছেন সঞ্জু। তিনি জানান, গোটা টিম অভিষেকের পাশে রয়েছে। বিশ্বাস রয়েছে। ফাইনালে অভিষেক ভাল খেলবেই। অর্থাৎ তাঁর কথাতেই পরিষ্কার হয়ে যায় যে অভিষেক খেলবেনই ফাইনাল।
ভারতের দল কী হতে পারে?
অভিষেক শর্মা, সঞ্জু স্যামসন, ঈশান কিষান, সূর্যকুমার যাদব (অধিনায়ক), তিলক ভার্মা, হার্দিক পাণ্ডেয়া, শিবম দুবে, অক্ষর প্যাটেল, জসপ্রীত বুমরা, বরুণ চক্রবর্তী বা কুলদীপ।