শামির ভুলটা কোথায়? সুযোগ হল না নিউজিল্যান্ড সিরিজেও

নিউজিল্যান্ডের বিরুদ্ধে ODI স্কোয়াড ঘোষণা করল টিম ইন্ডিয়া। দল ঘোষণার আগে থেকে স্ট্রং মেসেজ পাঠালেও জায়গা পেলেন না বাংলার পেসার মহম্মদ শামি।

Advertisement
শামির ভুলটা কোথায়? সুযোগ হল না নিউজিল্যান্ড সিরিজেওনিউজিল্যান্ডের বিরুদ্ধে টিম ঘোষণা করল ভারত
হাইলাইটস
  • ১১ জানুয়ারি থেকে শুরু হচ্ছে ভারত-নিউজিল্যান্ড একদিনের সিরিজ।
  • ঠিক ৮ দিন আগে ODI স্কোয়াড ঘোষণা করল টিম ইন্ডিয়া।
  • স্ট্রং মেসেজ পাঠালেও জায়গা পেলেন না বাংলার পেসার মহম্মদ শামি।

১১ জানুয়ারি থেকে শুরু হচ্ছে ভারত-নিউজিল্যান্ড একদিনের সিরিজ। তার ঠিক ৮ দিন আগে ODI স্কোয়াড ঘোষণা করল টিম ইন্ডিয়া। দল ঘোষণার আগে থেকে স্ট্রং মেসেজ পাঠালেও জায়গা পেলেন না বাংলার পেসার মহম্মদ শামি। পাশাপাশি বাদ পড়েছেন হার্দিক পান্ডিয়া। একই অবস্থা শ্রেয়স আইয়ারেরও। তিনি সুযোগ পেলেও BCCI COE থেকে ফিটনেস সার্টিফিকেট পেলে তবেই আসন নিশ্চিত হবে। 

টিম ইন্ডিয়ার স্কোয়াড দেখে নিন-

শুভমান গিল (অধিনায়ক), রোহিত শর্মা, বিরাট কোহলি, কে এল রাহুল (উইকেট কিপার), শ্রেয়স আইয়ার  (উইকেট কিপার), ওয়াশিংটন সুন্দর, রবীন্দ্র জাদেজা, মহম্মদ সিরাজ, হর্ষিত রানা, প্রসিদ্ধ কৃষ্ণা, কুলদীপ যাদব, ঋষভ পন্থ (উইকেট কিপার), নীতিশ কুমার রেড্ডি, অর্শদীপ সিং, জশস্বী জয়সওয়াল।

শ্রেয়স আইয়ারকে নিয়ে প্রশ্ন

তবে এর সঙ্গে বিশেষ কিছু দ্রষ্টব্যও রয়েছে। যেমন শ্রেয়স আইয়ারের খেলার সুযোগ নির্ভর করবে  BCCI COE-এর ফিটনেস ক্লিয়ারেন্সের উপর। কিন্তু শ্রেয়স আইয়ারকেই সহ-অধিনায়কত্বের দায়িত্ব দেওয়া হয়েছে। সেক্ষেত্রে আইয়ার না থাকলে এই দায়িত্ব কে নেবে, সেদিকে নজর থাকবে।

নেই হার্দিক পান্ডিয়া

BCCI-এর তরফে জানানো হয়েছে, BCCI COE-এর তরফে হার্দিক পান্ডিয়াকে ১০ ওভার বল করতে অনুমতি দেওয়া হয়নি। আসন্ন T20 ওয়ার্ল্ড কাপের কথা মাথায় রেখে, তাঁর ওয়ার্কলোড ম্যানেজমেন্টের কাজ চলছে।

সুযোগ হল না মহম্মদ শামির

বিশেষ বিষয় হল, সম্প্রতি ঘরোয়া ক্রিকেটে ফিরে বল হাতে আগুন ঝরিয়েছেন মহম্মদ শামি। রঞ্জি ট্রফিতে তিনি বেশ কিছু ম্যাচে দুর্দান্ত পারফর্মেন্সও করেন। মুশতাক আলি ট্রফিতেও ভাল ছন্দে দেখিয়েছে বাংলার পেসারকে। এমনকি বর্তমানে বিজয় হাজারে ট্রফির ম্যাচেও দারুণ পারফর্ম করছেন শামি। কিন্তু তারপরেও নিউজিল্যান্ডের বিপক্ষে আসন্ন তিন ম্যাচের সিরিজে সুযোগ পেলেন না শামি।



বিস্তারিত আসছে...

POST A COMMENT
Advertisement