IPL 2026: বৈভবের পর ঝড় তুললেন অভিষেকও, বাটলার-জয়সূর্যদের ছুঁলেন টিম ইন্ডিয়ার ওপেনার

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (IPL 2026) ২০২৬-এ শনিবার (১১ এপ্রিল) পঞ্জাব কিংসের (PBKS) বিপক্ষে সানরাইজার্স হায়দরাবাদের (SRH) ওপেনার অভিষেক শর্মা এক বিধ্বংসী পারফরম্যান্স উপহার দিয়েছেন। মুল্লানপুরের (নিউ চণ্ডীগড়) মহারাজা যাদবিন্দ্র সিং আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত এই ম্যাচে অভিষেক ২৮ বলে আটটি ছক্কা ও পাঁচটি চারের সাহায্যে ৭৪ রান করেন।

Advertisement
বৈভবের পর ঝড় তুললেন অভিষেকও, বাটলার-জয়সূর্যদের ছুঁলেন টিম ইন্ডিয়ার ওপেনারঅভিষেক শর্মা

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (IPL 2026) ২০২৬-এ শনিবার (১১ এপ্রিল) পঞ্জাব কিংসের (PBKS) বিপক্ষে সানরাইজার্স হায়দরাবাদের (SRH) ওপেনার অভিষেক শর্মা এক বিধ্বংসী পারফরম্যান্স উপহার দিয়েছেন। মুল্লানপুরের (নিউ চণ্ডীগড়) মহারাজা যাদবিন্দ্র সিং আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত এই ম্যাচে অভিষেক ২৮ বলে আটটি ছক্কা ও পাঁচটি চারের সাহায্যে ৭৪ রান করেন।

বাঁহাতি ব্যাটসম্যান অভিষেক শর্মা মাত্র ১৮ বলে অর্ধ শতরান করেছেন। পঞ্জাব কিংসের বিপক্ষে এটা ছিল তাঁর টানা তৃতীয় পঞ্চাশোর্ধ স্কোর। পার্ট-টাইম স্পিনার শশাঙ্ক সিংয়ের বলে আরশদীপ সিংয়ের হাতে ক্যাচ দিয়ে আউট হন তিনি। পাওয়ারপ্লেতে অভিষেক ফাস্ট বোলার আরশদীপ সিং, জেভিয়ার বার্টলেট এবং বিজয়কুমার বৈশাকের বিরুদ্ধে আক্রমণ করতে থাকেন।

ইনিংসের পঞ্চম ওভারে অভিষেক শর্মা বিজয় কুমার বৈশাকের বলে চারটি ছক্কা হাঁকান। তাঁর আটটি ছক্কার মধ্যে সাতটিই আসে পাওয়ার প্লেতে। আইপিএল ম্যাচে পাওয়ার প্লেতে সর্বাধিক ছক্কা হাঁকানো ব্যাটসম্যানদের তালিকায় তিনি এখন যৌথভাবে প্রথম স্থানে রয়েছেন। এর মাধ্যমে তিনি সনাথ জয়সূর্য, জস বাটলার এবং জনি বেয়ারস্টোর সমকক্ষ হলেন।

পাওয়ার প্লেতে সর্বাধিক ছক্কা (আইপিএল ম্যাচ)
৭- সনথ জয়সূর্য (মুম্বই ইন্ডিয়ান্স) বনাম চেন্নাই সুপার কিংস, ও য়াংখেড়ে, ২০০৮
৭- জস বাটলার (রাজস্থান রয়‍্যালস) বনাম দিল্লি ক্যাপিটালস, দিল্লি, ২০১৮
৭- জনি বেয়ারস্টো (পঞ্জাব কিংস) বনাম আরসিবি, ব্র্যাবোর্ন, ২০২২
৭- অভিষেক শর্মা (সানরাইজার্স হায়দ্রাবাদ) বনাম পঞ্জাব কিংস, মুল্লানপুর, ২০২৬

অভিষেক শর্মা, ট্র্যাভিস হেডের সঙ্গে মিলে পাওয়ারপ্লেতে ১০৫ রান করেন। এটি আইপিএল ম্যাচের তৃতীয় সর্বোচ্চ পাওয়ার প্লে স্কোর। অভিষেক এবং ট্র্যান্ডিস হেড ৪৯ বলে মোট ১২০ রানের জুটি গড়েন। হেডের উইকেটটিও নেন পার্ট-টাইম স্পিনার শশাঙ্ক সিং।

পাওয়ারপ্লে-তে সর্বোচ্চ স্কোর (IPL)
১২৫/০- সানরাইজার্স হায়দরাবাদ বনাম দিল্লি ক্যাপিটালস, দিল্লি, ২০২৪
১০৭/০- সানরাইজার্স হায়দরাবাদ বনাম এলএসজি, হায়দ্রাবাদ, ২০২৪
১০৫/০- সানরাইজার্স হায়দরাবাদ বনাম পঞ্জাব কিংস, মুল্লানপুর, ২০২৬
১০৫/০- কলকাতা নাইট রাইডার্স বনাম আরসিবি, বেঙ্গালুরু, ২০১৭
১০০/২- চেন্নাই সুপার কিংস বনাম পঞ্জাব কিংস, ওয়াংখেড়ে, ২০১৪

Advertisement

POST A COMMENT
Advertisement