আইপিএল ২০২৬: শেষ ওভারের রোমাঞ্চকর ম্যাচে জিটি-র কাছে ডিসি-র হারের পর ভগ্নহৃদয় মিলারকে সান্ত্বনা দিচ্ছেন অক্ষর প্যাটেলডেভিড মিলারকে 'কিলার মিলার' বোলা হয়। আর সেই মিলারই কি ডুবিয়ে দিলেন দিল্লি ক্যাপিটালসকে? সে প্রশ্নই উঠতে শুরু করেছে দিল্লি বনাম গুজরাত টাইটান্স ম্যাচের পর থেকেই। আইপিএল-এ বুধবার মাত্র ১ রানে হেরে গিয়েছে দিল্লি। শেষ দুই বলে দুই রান করতে না পারায় মিলারকেই কাঠগড়ায় তুলছেন সমর্থকরা।
কেন মিলারকে দায়ী করা হচ্ছে?
মিলার দারুণ ইনিংস খেলেছিলেন। ২০ বলে ৪১ রানের ইনিংস খেলেন দক্ষিণ আফ্রিকার এই তারকা ব্যাটার। শেষ ওভারে বারবারই মিলার ব্যর্থ হয়েছেন। আর এদিনও তার ব্যতিক্রম হল না। ২১০ রান তাড়া করতে নেমে দারুণ শুরু করেছিলেন কেএল রাহুল। ৫২ বলে ৯২ রানের ইনিংস খেলে আউট হন। শেষ দুই বলে দরকার ছিল, ২ রান। মিলার ফেস করছিলেন প্রসিদ্ধ কৃষ্ণার বল। তবে তিনি রান নেননি। সেই বলে রান নিলে ,ম্যাচ টাই হয়ে যেতে পারত। শেষ বলে ১ রান নিলে ম্যাচ পকেটে চলে আসত। আর তা না হলেও ম্যাচ চলে যেত সুপার ওভারে। তবে তা হয়নি।
দারুণ রান তাড়া দিল্লির
২১০ রান তাড়া করতে নেমে দারুণ শুরু করে দিল্লি ক্যাপিটালস। প্রথমে ব্যাট করতে নেমে, শুভমন গিল ও ওয়াশিংটন সুন্দর দারুণ ব্যাট করেন। গিল করেন ৭০ রান। তাও মাত্র ৪৫ বলে। ওয়াশিংটন ৩২ বলে ৫২ রানের ইনিংস খেলে দলের রান ২১০-এ পৌঁছে যায়। জবাবে ব্যাট করতে নেমে ৫২ বলে ৯২ রানের ঝকঝকে ইনিংস খেলেন ক্যাপ্টেন রাহুল। ২০ বলে ৪১ রানের ইনিংস খেলে শেষ বলে আউট হন মিলার।
সোশ্যাল মিডিয়ায় আক্রমণের শিকার
ম্যাচ হারের পর ডেভিড মিলারকে সোশ্যাল মিডিয়ায় আক্রমণ করতে ছাড়ছেন না প্রায় কেউই। তাঁকে 'চোকার্স' তকমা দিচ্ছেন সমর্থকদের একাংশ। কিলার মিলার থেকে তিনি হয়ে গিয়েছেন লুসার মিলার। অনেকেই বলছেন, এ কারণেই দক্ষিণ আফ্রিকা কোনও বড় টুর্নামেন্টে জিততে পারে না।