IPL 2026 Eden Gardens Pitch: ইডেনের পিচ থেকে সাহায্য পাবেন বরুণ-নারিন? যা জানালেন কিউরেটর সুজন

প্রথম ম্যাচে হারের পর, ঘরের মাঠে দ্বিতীয় ম্যাচে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে খেলতে নামছে কলকাতা নাইট রাইডার্স। প্রথম ম্যাচে বোলিং বিভাগের কঙ্কালসার চেহারা বেরিয়ে পড়ায়, ইডেনের পিচ কেমন হবে তা নিয়ে কৌতূহল বাড়ছে কলকাতার সমর্থকদের মধ্যে। নাইট ম্যানেজমেন্ট স্পিন সহায়ক উইকেট চাইলেও তা কি পাচ্ছে?

Advertisement
ইডেনের পিচ থেকে সাহায্য পাবেন বরুণ-নারিন? যা জানালেন কিউরেটর সুজনসুনীল নারিন ও বরুণ চক্রবর্তী

প্রথম ম্যাচে হারের পর, ঘরের মাঠে দ্বিতীয় ম্যাচে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে খেলতে নামছে কলকাতা নাইট রাইডার্স। প্রথম ম্যাচে বোলিং বিভাগের কঙ্কালসার চেহারা বেরিয়ে পড়ায়, ইডেনের পিচ কেমন হবে তা নিয়ে কৌতূহল বাড়ছে কলকাতার সমর্থকদের মধ্যে। নাইট ম্যানেজমেন্ট স্পিন সহায়ক উইকেট চাইলেও তা কি পাচ্ছে?

কেমন পিচ হচ্ছে ইডেনে?
গত মরদুমে ব্যর্থ হওয়া কেকেআর-এর অভিযোগ ছিল, তাঁরা ঘরের মাঠের সুবিধা পাচ্ছে না। এরপর দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট ম্যাচেও ভারতীয় দলের পক্ষ থেকে একই অভিযোগ করা হয়। যদিও পরে দু'পক্ষই জানিয়ে দেয় এরকম কোনও ভুল বোঝাবুঝি নেই। তবে চাপা অসন্তোষ ছিলই। সিএবি যদিও পিচ কিউরেটর সুজন মুখোপাধ্যায়ের পাশেই দাড়িয়েছেন। মঙ্গলবার এক সাক্ষাৎকারে সুজন বলেন, 'স্পোর্টিং উইকেট হবে।' 

স্পিনাররা কি বাড়তি সাহায্য পাবেন?
কেকেআর-এর পক্ষ থেকে কোনও অনুরোধ কি তাঁর কাছে এসেছে পিচ নিয়ে? এই প্রশ্নের উত্তরে সুজন বলেন, 'না আমার কাছে এমন কোনও অনুরোধ আসেনি। ভাল উইকেট হবে। ব্যাটারদের পাশাপাশি এখানে বোলাররাও সাহায্য পায়। সেরকম ভাবেই পিচ বানানো হচ্ছে।' বৃহস্পতিবার ইডেনে কি স্পিনাররা সাহায্য পাবেন? সুজন জানান, 'যেরকম প্রতিবার থাকে সেরকমই থাকবে। এবারে আলাদা কিছু নয়। তবে ভাল উইকেট। সেই উইকেটে রান আসবে। ২০০-র উপর রান আশা করছি। খেলতে পারলে সবাই এখান থেকে সাহায্য পাবে।' 

সাফল্য পেতে ছন্দে ফিরতে হবে নারিন-বরুণকে
প্রথম ম্যাচে হারের পর স্বভাবতই চাপে কেকেআর। নতুন দল। নতুন ভাবে শুরু করতে চাইলেও, অভিষেক নায়ারের সমস্যা বোলিং নিয়েই। আর সেটা কীভাবে কাটাতে পারেন সেটাই হাতড়ে বেড়াচ্ছেন কেকেআর কর্তারা। তবে সমস্যা আরও বাড়িয়েছে বরুণ চক্রবর্তী ও সুনীল নারিনের পারফরম্যান্স। বরুণ টি২০ বিশ্বকাপে সেভাবে ছন্দে ছিলেন না। আইপিএল-এও সেই ছন্দ প্রথম ম্যাচে খুঁজে পাননি। সুনীল নারিনের যে মিস্ট্রি ছিল সেটাও উধাও। এখন পিচ থেকেও যদি সাহায্য সেভাবে না পাওয়া যায় তবে কলকাতার ভাগ্য ফেরানো কঠিন হবে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।    

Advertisement

POST A COMMENT
Advertisement