বিরাট কোহলিবিরাট কোহলি ফের জেতালেন আরসিবিকে। মাত্র ২৫টি বল খেলে কোহলি নিজের হাফ সেঞ্চুরি করেন। দুই ওভার বাকি থাকতেই দলকে চ্যাম্পিয়ন করেন কিং কোহলি। ম্যাচ শেষ হয়ে যাওয়ার পরে কোহলী বলেন তাঁর এবারের ফাইনালের আগে সেরকম চাপে ছিলেন না। তাঁর ব্যাটিং দেখেও তেমন মনে হয়নি।
কী বললেন বিরাট?
তিনি বলেন, 'আমি কয়েকজন ছেলেকে বলেছিলাম যে, গত বছরের মতো চাপটা এবার লাগছে না। আমাদের দলে কী ধরনের সামর্থ্য আছে, তা আমরা জানতাম। আমরা পয়েন্ট টেবিলের শীর্ষে ছিলাম। আমরা যে এখানে প্রথমে এসেছি, তার একটা কারণ আছে। আর আমরা শুধু একটা কথাই বলেছিলাম। যদি আমরা নিজেদের ক্রিকেটে অটল থাকি, যদি আমাদের পরিকল্পনাগুলো বাস্তবায়ন করতে পারি, তাহলে আমরাই এই প্রতিযোগিতার সেরা দল।'
দলের সতীর্থদের নিয়ে গর্বিত বিরাট বলেন, 'ওহ, এটা অসাধারণ। মানে, আমাদের এত দীর্ঘ সময় ধরে অপেক্ষা করতে হয়েছে। আর তারপর, জানেন, এমন একটা দল পাওয়া যেখানে মাঠে নামলে মনে হয় যে প্রতিবার আপনাকেই এগিয়ে আসতে হবে না। আপনার পেছনে, আপনার চারপাশে এমন খেলোয়াড় আছে, যারা আপনার জন্য ক্রিকেট ম্যাচ জেতাতে পারে। আমাদের দলে অনেক ম্যান অফ দ্য ম্যাচ পুরস্কারও ছড়িয়ে ছিটিয়ে আছে।' ফাইনালের সেরা প্লেয়ার হলেন কিং কোহলি।
আজকের ম্যাচের দুই দল
গুজরাত টাইটান্স (GT) প্লেয়িং একাদশ: সাই সুদর্শন, শুভমান গিল (অধিনায়ক), জস বাটলার (উইকেটরক্ষক), ওয়াশিংটন সুন্দর, রাহুল তেওয়াতিয়া, নিশান্ত সিন্ধু, জেসন হোল্ডার, রশিদ খান, কাগিসো রাবাদা, আরশাদ খান এবং মহম্মদ সিরাজ।
রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর (RCB) প্লেয়িং ইলেভেন: বিরাট কোহলি, দেবদত্ত পাডিকল, রজত পাতিদার (অধিনায়ক), জিতেশ শর্মা (উইকেটরক্ষক), টিম ডেভিড, ক্রুনাল পান্ডিয়া, রোমারিও শেফার্ড, ভুবনেশ্বর কুমার, জ্যাকব ডাফি, জোশ হ্যাজলেউড এবং রসিক সালাম দার।