IPL 2026 Kolkata Knight Riders Jersey: ১২ দিন পরেই শুরু IPL, KKR-এর জার্সি কোথায় পাবেন, দাম কত?

আর মাত্র কয়েকদিনের অপেক্ষা। তারপরেই শুরু হয়ে যাবে এবারের আইপিএল। ৫ রাজ্যে ভোটের কারণে এখনই গোটা সূচি প্রকাশ করতে না পারলেও, প্রথম ২০ ম্যাচের দিনক্ষণ জানিয়ে দিয়েছে বিসিসিআই। এ মরসুমে প্রথম পর্বে কলকাতা নাইট রাইডার্সের চারটি ম্যাচ রয়েছে। যার মধ্যে তিনটি কলকাতায়। ইতিমধ্যেই টিকিট বিক্রি শুরু হয়ে গিয়েছে। 

Advertisement
১২ দিন পরেই শুরু IPL, KKR-এর জার্সি কোথায় পাবেন, দাম কত? কলকাতা নাইট রাইডার্স ( ছবি- পিটিআই)
হাইলাইটস
  • KKR-এর ওয়েবসাইটে পাওয়া যাবে জার্সি
  • ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে টিকিট বিক্রি

আর মাত্র কয়েকদিনের অপেক্ষা। তারপরেই শুরু হয়ে যাবে এবারের আইপিএল। ৫ রাজ্যে ভোটের কারণে এখনই গোটা সূচি প্রকাশ করতে না পারলেও, প্রথম ২০ ম্যাচের দিনক্ষণ জানিয়ে দিয়েছে বিসিসিআই। এ মরসুমে প্রথম পর্বে কলকাতা নাইট রাইডার্সের চারটি ম্যাচ রয়েছে। যার মধ্যে তিনটি কলকাতায়। ইতিমধ্যেই টিকিট বিক্রি শুরু হয়ে গিয়েছে। 

কীভাবে কিনতে পারবেন কলকাতা নাইট রাইডার্সের জার্সি?
প্রিয় দলের ম্যাচ দেখতে সমর্থকরা জার্সি পরে মাঠে আসবেন। কিভাবে কোথা থেকে পাবেন কেকেআর-এর জার্সি? এ মরসুমে নতুন জার্সি প্রকাশ করেছে কলকাতা। ফলে কোথা থেকে কীভাবে এই নতুন জার্সি কিনবেন সেটাই খুঁজে বেড়াচ্ছেন সমর্থকরা। কেকেআর-এর অফিশিয়াল ওয়েবসাইট থেকে কেনা যাবে জার্সি। সমর্থকরা এই লিঙ্কে গিয়ে কেকেআর-এর জার্সি কিনতে পারেন।

দেখে নিন KKR-এর জার্সির দাম
দেখে নিন KKR-এর জার্সির দাম

কত দাম এবারের জার্সির?
কেকেআর-এর ওয়েবসাইটে দেখা যাচ্ছে তিন ধরণের জার্সি। প্লেয়ার এডিশন হাফ স্লিভ জার্সি কিনতে পারবেন ১৮৯৯ টাকায়। আর ফুলস্লিভ জার্সির দাম ২০৯৯ টাকা। তবে শিশুদের ক্ষেত্রে জার্সির দাম কিছুটা কম। ৭৯৯ টাকায় পাওয়া যাবে এই জার্সি। 

টিকিটের দাম কত?
রবিবার থেকে শুরু হয়েছে টিকিট বিক্রি। বুক মাই শো থেকে কাটতে পারবেন টিকিট। আজ থেকেই শুরু হয়েছে টিকিট বিক্রি। ফলে সাধারণ দর্শকদের মধ্যে উন্মাদনা তুঙ্গে। একের পর এক তারকা ক্রিকেটারকে দলে নিয়ে ফের চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্য নিয়ে নামতে চলেছে অজিঙ্কা রাহানের দল। 

1200: K1, C1, H1, G1
1500: J, H, F1, E, D, B1, L1
2000: C, F, G, K
3000: ক্লাব হাউস (উপরের স্তর)
3300: L
3500: B
5000: প্রিমিয়াম L ব্লক
8000: ক্লাব হাউস (নিচের স্তর)
8500: B ব্লক প্রিমিয়াম।

কবে কবে ম্যাচ খেলবে কেকেআর?
২৯ মার্চ অর্থাৎ আইপিএল শুরু হওয়ার একদিন পরেই খেলতে নামবে কেকেআর। সেই ম্যাচ মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে খেলতে নামছে তারা। ২ এপ্রিল ঘরের মাঠে কলকাতার প্রতিপক্ষ সানরাইজার্স হায়দ্রাবাদ। সেই ম্যাচ হবে ইডেনে। এরপর ৬ এপ্রিল ঘরের মাঠে পঞ্জাব কিংসের বিরুদ্ধে খেলবে কেকেআর। ৯ এপ্রিল কলকাতার ম্যাচ ঘরের মাঠে লখনউ সুপার জায়েন্টের বিরুদ্ধে।      

Advertisement

POST A COMMENT
Advertisement