IPL 2026 KKR: IPL 2026-এ KKR-এর এত খারাপ পারফর্ম্যান্স কেন? ৬ কারণ রইল

আইপিএল-এ (IPL 2026) ইতিমধ্যেই পাঁচ ম্যাচ খেলে ফেলেছে কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders)। এখনও একটাও জয় পায়নি তিনবারের চ্যাম্পিয়নরা। এমতাবস্থায়, মাত্র ১ পয়েন্ট পেয়ে পয়েন্ট টেবিলে সবার শেষে রয়েছে এই দল। অজিঙ্কা রাহানের (Ajinkya Rahane) নেতৃত্বাধীন এই দল মরসুমের প্রথম জয়ের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করে রয়েছে। দলটির বর্তমান নেট রান রেট হল -১.৩১৫।

Advertisement
IPL 2026-এ KKR-এর এত খারাপ পারফর্ম্যান্স কেন? ৬ কারণ রইলকলকাতা নাইট রাইডার্স

আইপিএল-এ (IPL 2026) ইতিমধ্যেই পাঁচ ম্যাচ খেলে ফেলেছে কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders)। এখনও একটাও জয় পায়নি তিনবারের চ্যাম্পিয়নরা। এমতাবস্থায়, মাত্র ১ পয়েন্ট পেয়ে পয়েন্ট টেবিলে সবার শেষে রয়েছে এই দল। অজিঙ্কা রাহানের (Ajinkya Rahane) নেতৃত্বাধীন এই দল মরসুমের প্রথম জয়ের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করে রয়েছে। দলটির বর্তমান নেট রান রেট হল -১.৩১৫।

নজর কাড়তে ব্যর্থ গ্রিন
২৫ কোটি টাকায় ক্যামেরন গ্রিনকে (Cameron Green) কিনেছিল কলকাতা। তবে আইপিএল শুরু হওয়ার পর থেকেই তিনি ফ্লপ। প্রায় কিছুই করে উঠতে পারছেন না। এখন পর্যন্ত ৪ টি ম্যাচে মাত্র ৫৬ রান করতে পেরেছেন। এদিকে, তিনি মাত্র ১ টি উইকেট নিয়েছেন।  এমতাবস্থায়, আসন্ন ম্যাচগুলিতে তিনি কেমন পারফরম্যান্স প্রদর্শন করেন সেদিকেই তাকিয়ে রয়েছেন ক্রিকেট অনুরাগীরা। ইংল্যান্ডের প্রাক্তন তারকা কেভিন পিটারসনও গ্রিনের এমন পারফরম্যান্সে বিরক্ত। 

ক্যামেরন গ্রিন
ক্যামেরন গ্রিন

রাহানের ক্যাপ্টেন্সির দুর্বলতা
অজিঙ্ক রাহানেকে অধিনায়ক করার সিদ্ধান্তের তুমুল সমালোচনা করছেন ক্রিকেট অনুরাগীরা। শুধু তাই নয়, তাঁর অধিনায়কত্বের দুর্বলতাগুলিও তুলে ধরছেন অনেকে। রাহানে রান করলেও মাঠে তাঁর নেওয়া কিছু সিদ্ধান্ত ব্যাপক সমালোচনার জন্ম দিয়েছে। গুরুত্বপূর্ণ সময়ে তাঁর কিছু বোলিং পরিবর্তন সবাইকে অবাক করেছে। এমনকি তিনি সংবাদমাধ্যমের সঙ্গেও এমন কিছু কথা বলেন যেগুলি উঠে আসে আলোচনার কেন্দ্রবিন্দুতে। ক্যামেরন গ্রিন সম্পর্কে জিজ্ঞাসা করা হলে তিনি ক্রিকেট অস্ট্রেলিয়ার কথাও উল্লেখ করেছিলেন। সেই সময় প্রশ্ন উঠেছিল, সবটা জানলেও কেন গ্রিনকে দলে রাখা হল, বা তাঁর উপর ভরসা করা হল? সেটাই এখন বড় প্রশ্ন। 

অজিঙ্কা রাহানে
অজিঙ্কা রাহানে

একের পর এক তারকার চোট
চোটের কারণে KKR-এর বোলিং আক্রমণ বিধ্বস্ত হয়েছে। হাঁটুর অস্ত্রোপচারের পর হর্ষিত রানা ছিটকে গেছেন এবং পিঠের সমস্যার কারণে আকাশ দীপও খেলতে পারছেন না। এদিকে,নামথিশা পাথিরানাও হ্যামস্ট্রিংয়ের চোটে ভুগছিলেন। যদিও তিনি সম্প্রতি ফিটনেস পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন। তিনি আগামী ১৪ এপ্রিল চেন্নাই সুপার কিংসের বিপক্ষে খেলতে পারেন। তবে, সুনীল নারিন ও বরুণ চক্রবর্তীর স্পিন জুটি এই মরশুমে নজর কাড়তে পারেনি। 

Advertisement

স্পিন জুটির দুর্বলতা
বরুণ চক্রবর্তী টি২০ বিশ্বকাপ থেকেই সেভাবে ছন্দে নেই। সুনীল নারিনও যেন তাঁর বলে মিস্ট্রি হারিয়ে ফেলেছেন। যে কোনও ব্যাটারই অবলিলায় খেলে যাচ্ছেন এই দুই পেসারকে। চার ওভার করে মোট আট ওভারের কোটায় উইকেটও তুলতে পারছেন না নাইটদের এই দুই তারকা। ফলে সমস্যায় পড়তে হচ্ছে গোটা দলকেই। 

সুনীল নারিন ও বরুণ চক্রবর্তী
সুনীল নারিন ও বরুণ চক্রবর্তী

রিঙ্কুর রান না পাওয়া
এক ওভারে ৫ ছক্কা মেরে শিরোনামে চলে এসেছিলেন রিঙ্কু সিং। সেখান থেকে খুলে যায় জাতীয় দলের দরজাও। তবে ফিনিশার হিসেবে রিঙ্কুর ভূমিকা এবারের আইপিএল-এ প্রশ্নের মুখে পড়ে গিয়েছে। কোনও ম্যাচেই যেন ঠিক করে ব্যাটে বলে করতে পারছেন না এই মিডল অর্ডার ব্যাটার। কলকাতার হারের পেছনে তাই তিনিও একটা বড় কারণ। তাঁর ব্যাট থেক্লে ৫ ম্যাচে এসেছে মাত্র ৭৮ রান। আর এই পরিসংখ্যানই বলে দিচ্ছে কতটা খারাপ খেলছেন এই ব্যাটার। 

রিঙ্কু সিং
রিঙ্কু সিং

ফিন অ্যালেনের পারফরম্যান্স
নিউজিল্যান্ডের ওপেনার জাতীয় দলের হয়ে দারুণ ছন্দে ছিলেন। তবে নাইটদের সংসারে এসে তিনি ব্যর্থ। ৫ ম্যাচে করেছেন ৮১ রান. একজন বিস্ফোরক ওপেনার যদি এমন ব্যাট করেন তা হলে, যে কোনও দলই সমস্যায় পড়তে বাধ্য। বিশেষ করে যে টুর্নামেন্টে অভিষেক শর্মা, বৈভব সূর্যবংশীরা একের পর এক বিধ্বংসী ইনিংস খেলছেন সেখানে অ্যালেনের ব্যর্থতা প্রশ্ন তুলবেই। 

POST A COMMENT
Advertisement