IPL 2026 KKR: KKR ম্য়াচে টিকিটের দাম ১২০০ টাকা থেকে শুরু, আর কোন ব্লকে কেমন মূল্য?

আর ১৩ দিন পরেই শুরু হবে এ মরসুমের আইপিএল। প্রথম ২০টি ম্যাচের সূচি প্রকাশ করেছে বিসিসিআই। সেই সূচি সামনে আসার পর রবিবার থেকেই শুরু হয়ে গেল ইডেন গার্ডেনের টিকিট বিক্রি। কলকাতা নাইট রাইডার্স এই পর্বে চারটি ম্যাচ খেলতে নামবে। যার মধ্যে তিনটি ম্যাচ কলকাতায় রয়েছে।

Advertisement
KKR ম্য়াচে টিকিটের দাম ১২০০ টাকা থেকে শুরু, আর কোন ব্লকে কেমন মূল্য?কলকাতা নাইট রাইডার্স
হাইলাইটস
  • ১২০০ টাকা থেকে শুরু টিকিট
  • আজ থেকেই পাবেন টিকিট

আর ১৩ দিন পরেই শুরু হবে এ মরসুমের আইপিএল। প্রথম ২০টি ম্যাচের সূচি প্রকাশ করেছে বিসিসিআই। সেই সূচি সামনে আসার পর রবিবার থেকেই শুরু হয়ে গেল ইডেন গার্ডেনের টিকিট বিক্রি। কলকাতা নাইট রাইডার্স এই পর্বে চারটি ম্যাচ খেলতে নামবে। যার মধ্যে তিনটি ম্যাচ কলকাতায় রয়েছে। 

কবে কবে ম্যাচ খেলবে কেকেআর?
২৯ মার্চ অর্থাৎ আইপিএল শুরু হওয়ার একদিন পরেই খেলতে নামবে কেকেআর। সেই ম্যাচ মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে খেলতে নামছে তারা। ২ এপ্রিল ঘরের মাঠে কলকাতার প্রতিপক্ষ সানরাইজার্স হায়দ্রাবাদ। সেই ম্যাচ হবে ইডেনে। এরপর ৬ এপ্রিল ঘরের মাঠে পঞ্জাব কিংসের বিরুদ্ধে খেলবে কেকেআর। ৯ এপ্রিল কলকাতার ম্যাচ ঘরের মাঠে লখনউ সুপার জায়েন্টের বিরুদ্ধে। 


 
কত টাকা টিকিটের দাম?
কেনার আগে দেখে নিন বিভিন্ন ব্লকের টিকিটের দাম
1200: K1, C1, H1, G1
1500: J, H, F1, E, D, B1, L1
2000: C, F, G, K
3000: ক্লাব হাউস (উপরের স্তর)
3300: L
3500: B
5000: প্রিমিয়াম L ব্লক
8000: ক্লাব হাউস (নিচের স্তর)
8500: B ব্লক প্রিমিয়াম

দেখে নিন কোন ব্লকের টিকিটের কত দাম?
দেখে নিন কোন ব্লকের টিকিটের কত দাম?

কীভাবে কাটবেন টিকিট?
বুক মাই শো থেকে কাটতে পারবেন টিকিট। আজ থেকেই শুরু হয়েছে টিকিট বিক্রি। ফলে সাধারণ দর্শকদের মধ্যে উন্মাদনা তুঙ্গে। একের পর এক তারকা ক্রিকেটারকে দলে নিয়ে ফের চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্য নিয়ে নামতে চলেছে অজিঙ্কা রাহানের দল।  

POST A COMMENT
Advertisement