IPL 2026 KKR: বিপক্ষের ঘুম কাড়তে পারেন এই ২ বিধ্বংসী ওপেনার, কাদের উপর ভরসা করছে KKR?

T20 বিশ্বকাপ শেষ হওয়ার পরে এখন আলোচনায় IPL। ঘরের দল কলকাতা নাইট রাইডার্স গত মরসুমে একেবারে ফ্লপ। তবে এ মরসুমে ঘুরে দাঁড়াতে মরিয়া তারা। দলের খোলনোলচে বদলে চ্যাম্পিয়ন হওয়ার জন্য ঝাঁপাতে চাইবে কেকেআর। শাহরুখ খানের দলে পেস বোলিং নিয়ে সমস্যা থাকলেও, তাদের অপেনিং জুটি কিন্তু মারাত্মক। দুই কিউয়ি ওপেনার বিস্ফোরক ছন্দে।

Advertisement
বিপক্ষের ঘুম কাড়তে পারেন এই ২ বিধ্বংসী ওপেনার, কাদের উপর ভরসা করছে KKR?কেকেআর
হাইলাইটস
  • দুই ওপেনারের উপর ভরসা করছে KKR
  • ২৮ মার্চ থেকে শুরু হতে পারে এবারের IPL

T20 বিশ্বকাপ শেষ হওয়ার পরে এখন আলোচনায় IPL। ঘরের দল কলকাতা নাইট রাইডার্স গত মরসুমে একেবারে ফ্লপ। তবে এ মরসুমে ঘুরে দাঁড়াতে মরিয়া তারা। দলের খোলনোলচে বদলে চ্যাম্পিয়ন হওয়ার জন্য ঝাঁপাতে চাইবে কেকেআর। শাহরুখ খানের দলে পেস বোলিং নিয়ে সমস্যা থাকলেও, তাদের অপেনিং জুটি কিন্তু মারাত্মক। দুই কিউয়ি ওপেনার বিস্ফোরক ছন্দে।

এবারে কেকেআর-এর ওপেনার কারা?
সদ্য সমাপ্ত টি২০ বিশ্বকাপে দারুণ ছন্দে দেখা গিয়েছিল ফিন অ্যালেন ও টিম সাইফার্টকে। মনে রাখতে হবে ২০২৪-এ শেষবার যখন আইপিএল ট্রফি হাতে তুলেছিল কেকেআর তখন অন্যতম বড় ফ্যাক্টর ছিল ফিল সল্ট ও সুনীল নারিনের ওপেনিং জুটি। নিউজিল্যান্ডের এই দুই ওপেনার ভারতের মাটিতে টি২০ বিশ্বকাপ খেলতে এসে দারুণ কিছু ইনিংস উফার দিয়েছেন। জা দেখে আশা করতেই পারেন সাধারণ সমর্থকরা। প্রসঙ্গত, ফিন অ্যালেনকে ২ কোটি টাকায় এবং টিম সাইফার্টকে ১ কোটি ৫০ লক্ষ টাকায় কিনেছিল কেকেআর।

টিম সেইফার্ট ও ফিন অ্যালেন
টিম সেইফার্ট ও ফিন অ্যালেন

দুই বিদেশিকে দিয়েই কি ওপেন করাবে কেকেআর?
আইপিএল-এ বিদেশিদের একটা কোটা থাকে। তাই আইপিএলে কেকেআরের হয়ে দুজন একসঙ্গে ওপেন করবেন কি না, তা নিয়ে প্রশ্ন রয়েছে। কারণ দলে ওপেনিংয়ের জন্য ইতিমধ্যেই বেশ কয়েকটি বিকল্প রয়েছে। দুজনেই উইকেটরক্ষক হওয়ায় তাদের মধ্যে একজন সম্ভবত সুনীল নারিনের সঙ্গে ওপেন করবেন। তবে দুজনকে একসঙ্গে প্রথম একাদশে রাখা কঠিন হতে পারে। কারণ সেক্ষেত্রে বোলিং ইউনিট থেকে বিদেশির সংখ্যা কামাতেই হবে। 

বিকল্প হিসেবে আছেন গ্রিনও
ক্যামেরন গ্রিন ওপেন করতে পারেন। ফলে দুই অপেনিং ব্যাটারকে খেলানোর ঝুঁকি না নিয়ে ক্যামেরন গ্রিনের সঙ্গে জুটি বাধতে পারেন সুনীল নারিন। সেক্ষেত্রে ফিন অ্যালেন ও টিম সাইফার্ট একসঙ্গে না খেললেও সমস্যা হবে না বলেই আশা করা যায়। 

আন্দ্রে রাসেলের অবসরের পর কেকেআর সম্ভবত মিডল অর্ডারে শক্তিশালী ব্যাটার হিসেবে রভম্যান পাওয়েলকে জায়গা দেবে। পাশাপাশি অস্ট্রেলিয়ার অলরাউন্ডার ক্যামেরন গ্রিনকে ওপরের দিকে ব্যাট করানোর পরিকল্পনাও থাকতে পারে, যাতে তিনি তৃতীয় পেসারের ভূমিকাও পালন করতে পারেন। শেষ পর্যন্ত কি সিদ্ধান্ত নেয় কেকেআর ম্যানেজমেন্ট সেটাই দেখার।
 

Advertisement

POST A COMMENT
Advertisement