IPL 2026 KKR vs MI: ম্যাচের মাঝেই প্রেমিকাকে প্রপোজ তরুণের, হাত থেকে পড়ে গেল আংটি, তারপর...

রবিবার ওয়াংখেড়ে স্টেডিয়ামে কলকাতা নাইট রাইডার্সকে ৬ উইকেটে হারিয়েছে মুম্বই ইন্ডিয়ান্স। তবে এর মধ্যেই শিরোনামে স্টেডিয়ামে থাকা এক যুগল। ম্যাচের মাঝেই প্রিয় মানুষকে বিয়ের প্রস্তাব করার চেষ্টা করেছিলেন এক যুবক। কিন্তু, তা করতে গিয়ে ঘটে গেল ছোট এক বিপত্তি। সেই ঘটনায় ধরা পড়ল ক্যামেরায়। এই ভিডিও শেয়ার করেছে কলকাতা নাইট রাইডার্স।

Advertisement
ম্যাচের মাঝেই প্রেমিকাকে প্রপোজ তরুণের, হাত থেকে পড়ে গেল আংটি, তারপর... কলকাতা-মুম্বই ম্যাচে ঘটে এই ঘটনা (ছবি সৌজন্যে- কেকেআর)

রবিবার ওয়াংখেড়ে স্টেডিয়ামে কলকাতা নাইট রাইডার্সকে ৬ উইকেটে হারিয়েছে মুম্বই ইন্ডিয়ান্স। তবে এর মধ্যেই শিরোনামে স্টেডিয়ামে থাকা এক যুগল। ম্যাচের মাঝেই প্রিয় মানুষকে বিয়ের প্রস্তাব করার চেষ্টা করেছিলেন এক যুবক। কিন্তু, তা করতে গিয়ে ঘটে গেল ছোট এক বিপত্তি। সেই ঘটনায় ধরা পড়ল ক্যামেরায়। এই ভিডিও শেয়ার করেছে কলকাতা নাইট রাইডার্স।

তরুণের গায়ে ছিল মুম্বইয়ের জার্সি আর তরুণী পরে ছিলেন কেকেআর-এর জার্সি। দুই জন আলাদা দলের সমর্থক হলেও, তরুণীকেই নিজের জীবনসঙ্গী হিসেবে চান এই তরুণ। তবে প্রোপজ করার সময়ই ঘটে গেল বিপত্তি। আংটি পড়ে গেল গ্যালারির ফাঁকা দিয়ে। কোথায় গেল তা আর চোখে পড়ছিল না কারোর। সেই সময়েই সাহায্যের জন্য এগিয়ে আসেন আশেপাশে থাকা দর্শকরা।

তবে সকলের চেষ্টায় সেই আংটি ফের খুঁজে পাওয়া যায়। ভিড়ের মধ্যে থেকেই এক ব্যক্তি তা খুঁজে দেন। মুখে হাসি ফোটে ওই যুবকের। এর পর হাঁটু গেড়ে প্রথা মতোই প্রেমিকাকে বিয়ের প্রস্তাব দেন তিনি। আর হাসি মুখে সেই প্রস্তাব গ্রহণ করেন তরুণী। সেই সময় গ্যালারি উপস্থিত সবাই তখন করতালিতে ফেটে পড়েন।

এই ভিডিও এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। অনেকেই বলছেন, আংটি পড়ে যাওয়ার এই মুহূর্তটাই এই ভিডিওকে আরও স্পেশাল করে তুলেছে। তবে ক্রিকেট মাঠে এ ঘটনা নতুন নয়। মাঝেমধ্যেই প্রিয় দলের খেলা দেখতে গিয়ে এমন কাজ করেন প্রেমিক-প্রেমিকারা।  

৫ বল বাকি থাকতেই জয়
২২১ রানের জবাবে মুম্বাই দুর্দান্ত সূচনা করে। রোহিত ও রায়ান রিকেলটন ইনিংসের সূচনা করেন। দুই দলই আগ্রাসী ব্যাটিং করে পঞ্চম ওভারেই দলের স্কোর ৫০ পার করিয়ে দেয়। এরপর রোহিত শর্মা ছক্কা ও চার মেরে মাত্র ২৩ বলে অর্ধশতক পূর্ণ করেন। ছয় ওভার শেষে মুম্বাইয়ের স্কোর ছিল ৮০-০। ১২তম ওভারে মাত্র ৩৮ বলে ঝোড়ো ৭৮ রান করে রোহিত শর্মা আউট হলে মুম্বাই প্রথম ধাক্কাখায়। রোহিতের উইকেট পতনের সময় মুম্বইয়ের স্কোর ছিল ১৪৮। তবে ম্যাচ জিততে সমস্যা হয়নি। ৫ বল বাকি থাকতেই ম্যাচ জিতে নেয় মুম্বই। 
 

Advertisement

POST A COMMENT
Advertisement