কেকেআর বনাম মুম্বইআজ মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে আইপিএল অভিযান শুরু করছে কলকাতা নাইট রাইডার্স। মুম্বইয়ের শক্তিশালী ব্যাটিং লাইনআপের বিরুদ্ধে উমরান মালিকরা কেমন পারফর্ম করেন সেদিকে নজর থাকবে সকলের। পাশাপাশি নাইট ব্যাটাররা ওয়াংখেড়ে থেকে সুবিধা তুলতে পারেন কিনা সেটাও অনেকাংশে টুর্নামেন্টের ভাগ্য নিরধারন করতে পারে।
পিচ কেমন?
ওয়াংখেড়ের পিচ লাল মাটির হয়। ফলে ফাস্ট বোলাররা বাউন্স পান, তবে স্পিনাররা বিশেষ সুবিধা পান না। অন্যদিকে ছোট বাউন্ডারি এবং পিচের চরিত্রের কারণে ওয়াংখেড়ে স্টেডিয়ামে রান তাড়া করা বা বেশি রান করা সহজ। বল ভাল ব্যাটে আসে। ফলে স্ট্রোক খেলতে সমস্যা হয় না। রাতের ম্যাচে শিশির পড়ার সম্ভাবনা থাকে, তাই টস জিতে প্রথমে ফিল্ডিং করা দলগুলো সাধারণত সুবিধা পায়.
মুম্বই ইন্ডিয়ান্সের সামনে বড় পরীক্ষা
মিচেল স্যান্টনার, কুইন্টন ডি কক, রায়ান রিকলটন এবং উইল জ্যাকসের মতো খেলোয়াড়রা দলটিকে শক্তি যোগান। তবে, বরাবরের মতোই, টুর্নামেন্টে শুরুর দিকটাই চ্যালেঞ্জিং মুম্বই ইন্ডিয়ান্সের কাছে। এবার কাপ জিততে হলে, তাদের শুরু থেকেই ছন্দ খুঁজে নিতে হবে এবং সঠিক দল মাঠে নামাতে হবে।
অন্যদিকে, কলকাতা নাইট রাইডার্স অনেক প্রশ্ন নিয়ে এই ম্যাচে নামছে। অধিনায়ক অজিঙ্ক রাহানের নেতৃত্বে দলটি তাদের বোলিং আক্রমণ নিয়ে সবচেয়ে বেশি চিন্তিত। মুস্তাফিজুর রহমানকে ছেড়ে দেওয়ায় দলটি বড় ধাক্কা খেয়েছে, অন্যদিকে আকাশ দীপ এবং হর্ষিত রানা চোটের কারণে ছিটকে গেছেন। ফলস্বরূপ, বোলিংয়ের দায়িত্ব মূলত বরুণ চক্রবর্তী এবং ব্রেসিং মুজারাবানির ওপরই পড়বে।
দুই দলের লড়াইয়ে কারা এগিয়ে?
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে কলকাতা নাইট রাইডার্সের চেয়ে মুম্বই ইন্ডিয়ান্স সুবিধাজনক অবস্থানে রয়েছে। দল দুটি এখন পর্যন্ত ৩৫টি আইপিএল ম্যাচ খেলেছে। এই সময়ে মুম্বই ইন্ডিয়ান্স ২৪টি ম্যাচে জিতেছে, অন্যদিকে তিনবারের আইপিএল চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্স জিতেছে ১১টি ম্যাচ।
মুম্বই ইন্ডিয়ান্সের সম্ভাব্য প্লেয়িং ১১: রোহিত শর্মা, কুইন্টন ডি কক (উইকেটরক্ষক), তিলক ভার্মা, সূর্যকুমার যাদব, হার্দিক পান্ড্য (অধিনায়ক), নমন ধীর, শেরফেন রাদারফোর্ড, দীপক চাহার, আল্লাহ গজানফার, ট্রেন্ট বোল্ট এবং জাসপ্রিত বুমরা
ইম্প্যাক্ট ক্রিকেটার : মায়ার মার্কন্ডে/ শার্দুল ঠাকুর/ অশ্বিনী কুমার
কলকাতা নাইট রাইডার্সের সম্ভাব্য প্লেয়িং ১১: ফিন অ্যালেন, টিম সেফার্ট (উইকেটরক্ষক), অজিঙ্কা রাহানে (অধিনায়ক), আংকৃশ রঘুবংশী, ক্যামেরন গ্রিন, রিংকু সিং, রমনদীপ সিং, বৈভব অরোরা, ব্লেসিং মুজারাবানি, বরুণ চক্রবর্তী, এবং উমরান মালিক।
ইম্প্যাক্ট ক্রিকেটার: অনুকূল রায়/ রাহুল ত্রিপাঠি/ কার্তিক ত্যাগী