IPL 2026 KKR vs PBKS: পঞ্জাব ম্যাচে বল করবেন গ্রিন? বড় আপডেট দিলেন KKR কোচ

ক্যামেরন গ্রিনকে প্রায় ২৫ কোটি টাকায় কিনেছে কলকাতা নাইট রাইডার্স। অলরাউন্ডার হিসেবে দলে জায়গা হয়েছে। ব্যাট করতে নাম্লেও এখনও কোনও ম্যাচেই তাঁকে বল হাঁতে দেখা যায়নি। ক্রিকেট অস্ট্রেলিয়া জানিয়ে দিয়েছে, চোট থাকায় এখনই তাঁকে দিয়ে বল করানো যাবে না। প্রথম দুই ম্যাচে সেই সমস্যা বড় হয়ে দাড়িয়েছে। এই অবস্থায় পঞ্জাব মাঝে কি তাঁকে দিয়ে বল করাতে পারবে কলকাতা?

Advertisement
পঞ্জাব ম্যাচে বল করবেন গ্রিন? বড় আপডেট দিলেন KKR কোচক্যামেরন গ্রিন
হাইলাইটস
  • গ্রিনের বল করা নিয়ে প্রশ্ন
  • পঞ্জাব ম্যাচে কি বল করতে পারবেন?

ক্যামেরন গ্রিনকে প্রায় ২৫ কোটি টাকায় কিনেছে কলকাতা নাইট রাইডার্স। অলরাউন্ডার হিসেবে দলে জায়গা হয়েছে। ব্যাট করতে নাম্লেও এখনও কোনও ম্যাচেই তাঁকে বল হাঁতে দেখা যায়নি। ক্রিকেট অস্ট্রেলিয়া জানিয়ে দিয়েছে, চোট থাকায় এখনই তাঁকে দিয়ে বল করানো যাবে না। প্রথম দুই ম্যাচে সেই সমস্যা বড় হয়ে দাড়িয়েছে। এই অবস্থায় পঞ্জাব মাঝে কি তাঁকে দিয়ে বল করাতে পারবে কলকাতা?  

পঞ্জাব কিংসের বিরুদ্ধে ম্যাচের আগে সাংবাদিক সম্মেলনে এ ব্যাপারে মুখ খুলেছেন দলের বোলিং কোচ টিম সাউদি। তিনি বলেন, 'গ্রিন এখন ভালোই বোলিং করছে। চোট কাটিয়ে ফেরার প্রক্রিয়াটা সময়সাপেক্ষ। নেটে নিয়মিত বল করছে, নিজের ম্যাচ ফিটনেস তৈরি করছে। আমরা নিয়মিত ক্রিকেট অস্ট্রেলিয়ার সঙ্গে যোগাযোগ রাখছি। আশা করছি, খুব তাড়াতাড়ি ও বল করবে।' অর্থাৎ এই ম্যাচে তাঁর বল করার সম্ভাবনা প্রায় নেই বললেই চলে।

কেকেআর পরপর দুই ম্যাচ হেরে চাপে। দলের ভারসাম্য ঠিক রাখতে দল কীভাবে গছাতে হবে সেটাও হাতড়ে বেড়াচ্ছেন কেকেআর-এর কোচ, সাপোর্ট স্টাফ থেকে শুরু করে গোটা টিম ম্যানেজমেন্ট। সে ব্যাপারেও যে পুরপুরি কোনও দিশা পেয়েছেন কেকেআর ক্রিকেটাররা তা এখনই বলা যাবে না। আর সেটা আরও একবার স্পষ্ট হল সাউদির কথাতেই। তিনি বলেন, 'সব দলের স্কোয়াডেই প্রচুর ভালো খেলোয়াড় রয়েছে। কাকে খেলানো হবে, সেটা নির্ভর করে প্রতিপক্ষ, মাঠ এবং ম্যাচ পরিস্থিতির ওপর। সঠিক ভারসাম্য খুঁজে পাওয়া সবসময়ই কঠিন। আগামী ম্যাচে প্রতিপক্ষের শক্তি-দুর্বলতা বিচার করেই সেরা একাদশ বেছে নেওয়া হবে।'

কলকাতা নাইট রাইডার্সের সম্ভাব্য প্লেয়িং ১১: ফিন অ্যালেন, অজিঙ্কা রাহানে (অধিনায়ক), আংকৃশ রঘুবংশী (উইকেটরক্ষক), ক্যামেরন গ্রিন, রিংকু সিং, রমনদীপ সিং, অনুকুল রায়, সুনীল নারিন, বরুণ চক্রবর্তী, রেসিং মুজারাবানি এবং বৈভব অরোরা।
ইমপ্যাক্ট সাব: কার্তিক ত্যাগী

পঞ্জাব কিংসের সম্ভাব্য প্লেয়িং ১১: প্রভসিমরান সিং (উইকেটরক্ষক), কুপার কনোলি, শ্রেয়াস আইয়ার (অধিনায়ক), নেহাল ও য়াধেরা, শশাঙ্ক সিং, মার্কাস স্টোইনিস, মার্কো জানসেন, জেভিয়ার বার্টলেট, আরশদীপ সিং, বিজয়কুমার বৈশাক এবং যুজবেন্দ্র চাহাল।
ইমপ্যাক্ট সাব: প্রিয়াংশ আর্য 

Advertisement

POST A COMMENT
Advertisement