IPL 2026 KKR vs Punjab Kings: ইডেনে কেকেআর-পঞ্জাব ম্যাচ ভেস্তে যাবে? জেনে নিন আবহাওয়ার রিপোর্ট

পরপর দুই ম্যাচ হেরে চাপে কলকাতা নাইট রাইডার্স। ঘরের মাঠে তৃতীয় ম্যাচে তাদের প্রতিপক্ষ পঞ্জাব কিংস। সন্ধ্যা সাড়ে সাতটা থেকে ম্যাচ। এই ম্যাচে বৃষ্টি হলে কী হবে সেটাই এখন বড় প্রশ্ন সমর্থকদের মনে। সোমবার বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের নানা জেলায়। ফলে ম্যাচ ভেস্তা যাওয়ার আশ্নল্কা থাকছেই।

Advertisement
ইডেনে কেকেআর-পঞ্জাব ম্যাচ ভেস্তে যাবে? জেনে নিন আবহাওয়ার রিপোর্টআইপিএল ২০২৬-এ টানা দুই পরাজয়ের পর অনাকাঙ্ক্ষিত ইতিহাস গড়ল কলকাতা নাইট রাইডার্স

পরপর দুই ম্যাচ হেরে চাপে কলকাতা নাইট রাইডার্স। ঘরের মাঠে তৃতীয় ম্যাচে তাদের প্রতিপক্ষ পঞ্জাব কিংস। সন্ধ্যা সাড়ে সাতটা থেকে ম্যাচ। এই ম্যাচে বৃষ্টি হলে কী হবে সেটাই এখন বড় প্রশ্ন সমর্থকদের মনে। সোমবার বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের নানা জেলায়। ফলে ম্যাচ ভেস্তা যাওয়ার আশ্নল্কা থাকছেই।

কী বলছে আবহাওয়ার রিপোর্ট?
দক্ষিণবঙ্গের সমস্ত জেলার দু-এক জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত বা বজ্রসহ বৃষ্টি হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, পশ্চিম মেদিনীপুর এবং হুগলি জেলার এক বা দুটি স্থানে বজ্রপাত ও দমকা হাওয়াসহ (গতিবেগ ঘণ্টায় ৪০-৫০ কিমি পর্যন্ত) ঝড় হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে; এছাড়া দক্ষিণবঙ্গের অন্য জেলাগুলোর এক বা দুটি স্থানে বজ্রপাত ও দমকা হাওয়াসহ (গতিবেগ ঘণ্টায় ৩০-৪০ কিমি পর্যন্ত) ঝড় হওয়ার সম্ভাবনা রয়েছে। 

একটাই স্বস্তির খবর, তা হল কলকাতায় বৃষ্টির পূর্বাভাস নেই বললেই চলে। সেটাই কিছুটা স্বস্তির কলকাতার ফ্যানদের জন্য। কেকেআর এই ম্যাচ জিততে না পারলে আরও চাপ বাড়বে কোচ, ক্যাপ্টেন ও সাপোর্ট স্টাফদের উপর। গত রবিবার আইপিএল-এ প্রথম ম্যাচ খেলতে নেমেছিল কলকাতা। সেই ম্যাচে মুম্বইয়ের ঘরের মাঠে হার্দিক পান্ডিয়াদের কাছে ৬ উইকেটে হেরে যায় তিন বারের চ্যাম্পিয়নরা। ঘরের মাঠে ফিরেও দলের হার ঠেকাতে পারেনি কলকাতা। সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধেও বড় ব্যবধানে হারের ফলে লিগ টেবিলের ৯ নম্বরে কেকেআর।

বোলিং বিভাগে তো বটেই, ইডেনে গত বৃহস্পতিবারের ম্যাচে ব্যাটিং ব্যর্থতাই মূল সমস্যার কারণ হয়ে দাঁড়ায়। এবার এই সমস্ত ব্যর্থতা কাটিয়ে নাইটরা ফের ঘুরে দাঁড়াতে পারেন কিনা সেটাই এখন দেখার।    

POST A COMMENT
Advertisement