IPL 2026 KKR: KKR-এর একের পর এক পেসারের চোট, সমস্যা মেটাতে পারেন এই ক্রিকেটার

আগেই ছিটকে গিয়েছিলেন হর্ষিত রানা। রাজনৈতিক কারণে বাংলাদেশের তারকা ফাস্ট বোলার মুস্তাফিজুর রহমানকে বাদ দেওয়া হয়েছে। ফলে ইডেন গার্ডেন্সের পেস সহায়ক পিচে সমস্যায় পড়তে হতে পারে। এই অবস্থায় কলকাতা নাইট রাইডার্স কী করবে? শাখরুখ খানের দলের সমস্যা সমাধান করতে পারেন জিম্বাবোয়ের ব্লেসিং মুজারাবানি।

Advertisement
KKR-এর একের পর এক পেসারের চোট, সমস্যা মেটাতে পারেন এই ক্রিকেটার

আগেই ছিটকে গিয়েছিলেন হর্ষিত রানা। রাজনৈতিক কারণে বাংলাদেশের তারকা ফাস্ট বোলার মুস্তাফিজুর রহমানকে বাদ দেওয়া হয়েছে। ফলে ইডেন গার্ডেন্সের পেস সহায়ক পিচে সমস্যায় পড়তে হতে পারে। এই অবস্থায় কলকাতা নাইট রাইডার্স কী করবে? শাখরুখ খানের দলের সমস্যা সমাধান করতে পারেন জিম্বাবোয়ের ব্লেসিং মুজারাবানি।

আসন্ন আইপিএলে নাইটদের পেস বিভাগ বলতে টিমটিম করে জ্বলছেন বৈভব অরোরা এবং উমরান মালিক। ইডেনের গতিময় পিচে পেসাররা না থাকলে ঘরের মাঠের অ্যাডভান্টেজ কী করে তুলবে সোনালি-বেগুনি ব্রিগেড? কে নেতৃত্ব দেবেন পেসারদের? কেকেআরের মুশকিল আসান হয়ে দেখা দিতে পারেন এক অখ্যাত নায়ক। যাঁর 'জাদুকাঠি'র ছোঁয়ায় গত বছর আরসিবির ট্রফি খরা কেটেছিল। একটাও ম্যাচ না খেললেও তিনি আরসিবির কাছে 'আশীর্বাদ' হয়ে এসেছিলেন।

ব্লেসিং মুজারাবানি অখ্যাত জিম্বাবোয়ের তারকা পেসার। তবে চলতি বিশ্বকাপে তাঁর নাম জেনে গিয়েছেন ক্রিকেটপ্রেমীদের অনেকেই। রীতিমতো হইচই ফেলে দিয়েছেন এই পেসার। এবারের টি-২০ বিশ্বকাপের সবচেয়ে বড় অঘটন ঘটানো দেশটার নাম জিম্বাবোয়ে। প্রাক্তন চ্যাম্পিয়ন শ্রীলঙ্কা এবং অস্ট্রেলিয়াকে গ্রুপ পর্বে হারিয়ে দিয়েছে আফ্রিকান দেশটি। অপরাজিত থেকে তারা পৌঁছে গিয়েছে সুপার এইটে।

জিম্বাবোয়ের এই অভূতপূর্ব সাফল্যের নেপথ্যে অন্যতম কারিগর মুজারাবানি। মাত্র তিন ম্যাচ খেলে তিনি পেয়েছেন ৯ উইকেট। একাই চার উইকেট নিয়ে তিনি অজি ব্যাটিং লাইন আপকে গুঁড়িয়ে দেন। শক্তিশালী শ্রীলঙ্কার বিরুদ্ধে নিয়মরক্ষার ম্যাচেও জোড়া উইকেট পেয়েছেন মুজারাবানি। সুপার এইটে জিম্বাবোয়ের অন্যতম ভরসা হতে চলেছেন এই পেসার, সেকথা বলাই বাহুল্য।

জিম্বাবোয়ের ভরসা মুজারাবানির উপরে কি আস্থা রাখবে কেকেআরও? প্রাক্তন ক্রিকেটার শ্রীবৎস গোস্বামীও তেমনটাই চাইছেন। তাঁর মতে, ইডেনের পিচে যথেষ্ট কার্যকরী হতে পারেন মুজারাবানি। কম দামে তাঁকে দলে নিতেই পারে নাইটরা। মুস্তাফিজুর রহমান, হর্ষিত রানা, পাথিরানা না থাকলে নাইটদের পেস বিভাগের নেতৃত্ব দেবেন কে? সেটাই লাখ টাকার প্রশ্ন। সেখানেই নাইট শিবিরে বিপুল অভিজ্ঞতা নিয়ে আসতে পারেন মুজারাবানি। দীর্ঘদিন ধরে তিনি খেলছেন আন্তর্জাতিক স্তরে।

Advertisement

শেষ পর্যন্ত হর্ষিত-পাথিরানা আইপিএলে খেলতে পারবেন কিনা, জানা নেই। তাঁরা ফিট হলেও পুরোদমে কার্যকরী হয়ে উঠতে পারবেন কিনা, সেটা নিয়েও সংশয় রয়েছে। তাহলে কি কেকেআরের পেস ব্যাটারি সামলানোর দায়িত্ব নেবেন মুজারাবানি?

POST A COMMENT
Advertisement