IPL 2026 KKR: হর্ষিতের বদলি পেয়ে গেল KKR, যোগ দিচ্ছেন এই তারকা

২৮ মার্চ থেকে শুরু হতে চলেছে এবারের আইপিএল। ২৯ মার্চ ওয়াংখেড়ে স্টেডিয়ামে এ মরসুমের প্রথম ম্যাচে খেলতে নামছে তারা। প্রতিপক্ষ মুম্বই ইন্ডিয়ান্স। একের পর এক তারকার চোট নিয়ে সমস্যায় কলকাতা নাইট রাইডার্স। এর মধ্যেই চোট পাওয়া হর্ষিত রানার জায়গায় দলে এলেন নবদীপ সাইনি। আইপিএল-এর পক্ষ থেকে বিবৃতি দিয়ে এ কথা জানিয়ে দেওয়া হয়েছে।  

Advertisement
হর্ষিতের বদলি পেয়ে গেল KKR, যোগ দিচ্ছেন এই তারকা কেকেআর
হাইলাইটস
  • হর্ষিত রানার বিকল্প পেয়ে গেল কলকাতা
  • যোগ দিচ্ছেন নবদীপ সাইনি

২৮ মার্চ থেকে শুরু হতে চলেছে এবারের আইপিএল। ২৯ মার্চ ওয়াংখেড়ে স্টেডিয়ামে এ মরসুমের প্রথম ম্যাচে খেলতে নামছে তারা। প্রতিপক্ষ মুম্বই ইন্ডিয়ান্স। একের পর এক তারকার চোট নিয়ে সমস্যায় কলকাতা নাইট রাইডার্স। এর মধ্যেই চোট পাওয়া হর্ষিত রানার জায়গায় দলে এলেন নবদীপ সাইনি। আইপিএল-এর পক্ষ থেকে বিবৃতি দিয়ে এ কথা জানিয়ে দেওয়া হয়েছে।  

কত টাকা পাচ্ছেন নবদীপ সাইনি?
আইপিএলের তরফে এক বিবৃতিতে বলা হয়েছে ৭৫ লক্ষ টাকার বিনিময়ে কেকেআরে যোগ দিয়েছেন তিনি। গত কয়েকদিন ধরেই নাইটদের অনুশীলনে দেখা গিয়েছিল নবদীপকে। আতাশ মাসোয়াল, কেএম আসিফ, সন্দীপ ওয়ারিয়রকে দৌড়ে হারিয়ে। রাহানেদের দলে ঢুকে পড়লেন তিনি। কলকাতায় যোগ দিয়ে আবারও আইপিএলের মূল স্রোতে ফিরতে চাইছেন নবদীপ। ২০১৯ সালে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে আইপিএলে অভিষেক ঘটেছিল তার। এবনণ্ড পর্যন্ত ৩২টি ম্যাচে ২৩টি উইকেট পেয়েছেন তিনি।

কেকেআর শিবিরে যোগ দিয়ে উচ্ছ্বসিত সাইনি
কলকাতা নাইট রাইডার্সে যোগ দিয়ে সাইনি বলেন, 'কেকেআরের হয়ে খেলা আমার কাছে খুবই গর্বের। এটা একটা আলাদা অনুভতি। এই মরসুমটা আমার কাছে চ্যালেঞ্জের।' গত কয়েকটা মরসুম একেবারেই ভাল বায়নি নবদীপ সাইনির জন্য। এই প্রসঙ্গে তিনি বলেন, 'শেষ কয়েকটা বছর জীবনে উত্থান-পতনের মধ্যে দিয়েই গেছে। কলে এই বছরটা আমার কাছে পুনরুজ্জীবনের মত। কঠিন সময়ে পরিশ্রম করে গিয়েছি। তাই আজ তার সুফল পেলাম।' অন্যদিকে, শ্রীলঙ্কা লন পেস বোলার মাথিশা পাথিরানাকে নিয়েও এখনও ধোঁয়াশা রয়েছেন। শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের পদ থেকে পাথিরানাকে ফিট ঘোষণা করা হলেও, আইপিএল খেলার ছাড়পত্র দেওয়া হয়নি। তাই তিনি কবে নাইট শিবিরে যোগ দেবেন তা নিয়েও জল্পনা চলছে। 

তবে বুধবার মুম্বই চলে গিয়েছেন দলের ক্রিকেটাররা। ওয়াংখেড়েতে রোহিত, হার্দিকদের বিরুদ্ধে জয় দিয়েই আইপিএল অভিযান শুরু করতে মরিয়া নাইট শিবির। মুম্বইতে অনুশীলন করেই প্রথম ম্যাচে মাঠে নামবেন অজিঙ্কা রাহানেরা।

Advertisement

POST A COMMENT
Advertisement