IPL 2026 KKR: 'ঘরে দুজন মেয়ে ছিল...' KKR-এর ব্রাভোর মুখ ফসকে বেরিয়ে গেল, VIRAL

আইপিএল শুরুর আগে বেফাঁস মন্তব্য কলকাতা নাইট রাইডার্স মেন্টর ডোয়াইন ব্রাভোর। যার জেরে লজ্জার মুখে পড়তে হল দলকে। মরসুম শুরু হওয়ার আগে সাংবাদিক সম্মেলনে মুখোমুখি হয়েছিল কেকেআর। সেই সাংবাদিক সম্মেলন শুরু হয়ওয়ার আগে ঘটে এই ঘটনা। 

Advertisement
'ঘরে দুজন মেয়ে ছিল...' KKR-এর ব্রাভোর মুখ ফসকে বেরিয়ে গেল, VIRALডোয়াইন ব্রাভো

আইপিএল শুরুর আগে বেফাঁস মন্তব্য কলকাতা নাইট রাইডার্স মেন্টর ডোয়াইন ব্রাভোর। যার জেরে লজ্জার মুখে পড়তে হল দলকে। মরসুম শুরু হওয়ার আগে সাংবাদিক সম্মেলনে মুখোমুখি হয়েছিল কেকেআর। সেই সাংবাদিক সম্মেলন শুরু হয়ওয়ার আগে ঘটে এই ঘটনা। 

কী বলেছেন ব্রাভো?
সাংবাদিক স্মমেলনের আগে ক্যাপ্টেন অজিঙ্কা রাহানে ও সাপোর্ট স্টাফরা নিজেদের মধ্যে গল্প করছিলেন। তখনই আচমকা ব্রাভো বলে ফেলেন, ‘‌আমার ঘরে দু’‌জন সঙ্গিনী আছে’‌। ব্রাভোর মুখ থেকে এই কথা বেরিয়ে যেতেই সঙ্গে সঙ্গে রাহানে সামাল দেন পরিস্থিতি। বলেন, ‘‌মাইক্রোফোন অন আছে। কথা বলার সময় সংযত হও।’‌ গোটা ঘটনাটাই ক্যামেরায় ধরা পড়েছে। এরপরই নেটিজেনরা সমালোচনায় বিদ্ধ করেছেন প্রাক্তন ক্যারিবিয়ান তারকাকে। কেউ বলছেন, ব্রাভো দু’‌জন সঙ্গিনী মানে কী বোঝতে চাইছেন?‌ আবার কেউ বলছেন, মেন্টরের সিরিয়াসনেস থাকবে না?‌  

ডোয়েন ব্রাভো কি মহিলাদের অপমান করেছেন?
ডোয়েন ব্রাভো সঙ্গে সঙ্গেই 'শিট' বলে প্রতিক্রিয়া জানান। অস্বস্তিতেও পড়তে দেখা যায় তাঁকে। ভিডিওটি ভাইরাল হওয়ার সঙ্গে সঙ্গেই ব্রাভো সোশ্যাল মিডিয়ায় সমালোচনার মুখে পড়েন। অনেকেই তাঁর এই মন্তব্যকে মহিলাদের প্রতি অসম্মানজনক ও দায়িত্বজ্ঞানহীন বলে অভিহিত করেছেন। তবে, ডোয়েন ব্রাভো যে দু'জনের কথা বলছিলেন তারা কারা ছিল তা স্পষ্ট নয়। হতে পারে তারা শুধু তাঁর বন্ধু ছিল। তাই, একটা ক্লিপের উপর ভিত্তি করে কোনও সিদ্ধান্তে আসা ঠিক নয়।

হার্দিক পান্ডিয়াকে ক্ষমা চাইতে হয়েছিল
ক্রিকেটে এমন ঘটনা নতুন নয়। এর আগে, ভারতীয় অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া 'কফি উইথ করণ'-এ তাঁর মন্তব্যের জন্য বিতর্কে জড়িয়েছিলেন। হার্দিককে তাঁর মন্তব্যের জন্য প্রকাশ্যে ক্ষমা চাইতে হয়েছিল। তিনি বলেছিলেন যে তিনি অনুষ্ঠানের পরিবেশে নিজেকে হারিয়ে ফেলেছিলেন এবং কারও অনুভূতিতে আঘাত করার কোনো উদ্দেশ্য তাঁর ছিল না।

এই ঘটনাটি আবারও প্রমাণ করে যে ক্রিকেটাররা প্রতিনিয়ত ক্যামেরা ও মাইক্রোফোনের নজরে থাকেন। এমনকি একটি ছোট মন্তব্যও বড় বিতর্কে পরিণত হতে পারে। ডোয়াইন ব্রাভো বিষয়টি স্পষ্ট করবেন কিনা, তা এখনও দেখার বিষয়, কিন্তু আপাতত এই ভিডিওটি আইপিএলের আগে কেকেআরের জন্য সমস্যা তৈরি করছে।

Advertisement

POST A COMMENT
Advertisement